০৪:২৯ পি.এম
বিশ্বজুড়ে প্রাপ্ত দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ নতুন রেকর্ড তৈরি করেছে। চলচ্চিত্রটি মুক্তির কয়েক সপ্তাহের মধ্যে মিউজিক্যাল জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করেছে।
গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ‘মাইকেল’র বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক
চলচ্চিত্র বিশ্লেষকদের বিশ্বাস, খুব শিগগিরই ‘মাইকেল’ এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। ইতিহাসের প্রথম সংগীতভিত্তিক জীবনীচিত্র হিসেবে এটি এক বিলিয়ন ডলারের ক্লাবে স্থান পাবে।
সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রটি চিত্রায়িত করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। দর্শক ও সমালোচকদের কাছ থেকে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এই সিনেমায় অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ আরও অনেকে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্র বর্তমানে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
মুক্তির পর ‘মাইকেল’ বক্স অফিস হিট হওয়ার পাশাপাশি দর্শকপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একশ কোটি ডলারের ক্লাবে প্রবেশের জন্য ভক্ত ও অনুরাগীরা অপেক্ষায় দিন গুনছেন।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন