০৩:৫৪ পি.এম
জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী এবং সরকার ঘোষিত তিন দিনব্যাপী নজরুল বর্ষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা নাট্য, নজরুলসংগীত, নৃত্য এবং পুরস্কার বিতরণের মাধ্যমে নজরুল বর্ষের এই উৎসবের সমাপনী হয়েছে।
এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে নজরুলের বিদ্রোহী চিন্তা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শের বিষয় তুলে ধরা।
আরও পড়ুন: নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
তিনদিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কবিতা, নাট্য, বিতর্ক, নজরুলসংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা জাতীয় কবির সাহিত্য, দর্শন ও জীবনবোধ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
ছাত্র, ছাত্রী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্য, ন্যায়, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা নজরুল তাঁর সাহিত্য ও জীবনদর্শনের মাধ্যমে তুলে ধরেছেন, তা আজো সমান প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
আরও পড়ুন: রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন