ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী


শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী

‎শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার পাঁচ উপজেলার প্রায় তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে ব্যবসার অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।
‎
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম এবং মো. ফজলে আজীম পারভেজ।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। বক্তব্য দেন মো. গোলাম কিবরিয়া ডিপি।
‎
‎সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নতুন উদ্যোগের বিষয়ে মতামত বিনিময় করেন।
‎
‎বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ীরা এ আয়োজনকে নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়ে নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান, এক ভোটের ব্যবধানে সেক্রেটারি পূর্বধলায় জমজমাট নির্বাচন!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান, এক ভোটের ব্যবধানে সেক্রেটারি পূর্বধলায় জমজমাট নির্বাচন!

নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বহুল আলোচিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম মোস্তফা এবং এক ভোটের ব্যবধানে সেক্রেটারি পদে নিলয় চক্রবর্তী বিজয়ী হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানসহ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (৬ নভেম্বর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৮ জন শিক্ষক-কর্মচারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার আহাম্মদ চেয়ার প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয় এ পদের জয়-পরাজয়।

ভাইস চেয়ারম্যান পদে আপেল প্রতীকে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশাররফ হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশিক মাহমুদ বই প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট।

অন্যদিকে, সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পদে ফুটবল প্রতীকে ৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রতন খান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।

পরিচালক পদে নির্বাচিত ছয়জন

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফুজ্জামান। এ ছাড়া মলি রানী রায় ৭৭ ভোট, মোহাম্মদ ফারুক হোসেন ফকির ৭৬ ভোট, তানভীর আঞ্জুম ৭২ ভোট, মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার ৭১ ভোট এবং মো. মোস্তফা কামাল ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ‘রুপন, নিলয়, মোশাররফ পরিষদ’ এবং ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। পরিচালক পদে উভয় প্যানেল থেকে তিনজন করে মোট ছয়জন নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা

শুক্রবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা। কমিটির সদস্য ও সহকারী পরিদর্শক মৃণাল কান্তি বণিক এবং সদস্য ও পরিদর্শক আল মামুনের যৌথ স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোট নিশ্চিত করা হয়।

ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান পরাজিত প্রার্থীরা। এতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র দেখা যায়।

উল্লেখ্য, এ নির্বাচনের মাধ্যমে পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হয়ার কারনে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


শেরপুরে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হয়ার কারনে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত,

 

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীরা।

শুক্রবার জুমার নামাজের আগে এ বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আদাবর থানার সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক রাত ৯টা ৪৫ মিনিটে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা কী উদ্দেশ্যে থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

 

নওগাঁ সদর মডেল থানার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ, পিপিএম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবন নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, নওগাঁ। ভিত্তিপ্রস্তর শেষে ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার থানা প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, অতিরিক্ত পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ সদর থানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%