০১:৪২ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের শিকার চার বছরের একটি শিশুকে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল বেলা শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ওসিসিতে নেওয়া হয়।
বিষয়টি সন্ধ্যার দিকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই গ্রামের মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল প্রতিবেশীর চার বছরের শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এদিকে, শিশুটিকে বাড়িতে না দেখে তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত জিহাদের ঘর থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
আহত শিশুটিকে উদ্ধার করে খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে শুক্রবার সকালে এ ঘটনায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুর পরিবার। এরপর বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শজিমেকের ওসিসিতে রওনা করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি, তদন্ত স্বপন কুমার সরকার বলছেন, ভুক্তভোগীর পরিবার একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার পাশাপাশি পরবর্তী অন্যান্য সহায়তার জন্য শজিমেক হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন