ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে

শৈলকুপায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতায় মতবিনিময় অনুষ্ঠিত


শৈলকুপায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতায় মতবিনিময় অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফা একাডেমি এবং স্মৃতি গণপাঠাগারের আয়োজনে মনোহরপুর মোস্তফা মঞ্জিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গ্রামের আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা এবং সদস্য সচিব আবুল হাশেম। মতবিনিময় সভায় অতিথিরা মাদকের বিরুদ্ধে কথা বলেন মনোহরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ খান নুন, ঢাকাস্থ শৈলকুপার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম কোটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক মন্ডলী ও মসজিদের ইমামসহ গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই: জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ এম


আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই: জেলা প্রশাসক

খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, জীবনযাত্রার যে কয়দিন আমি বেঁচে আছি, সেই কয়টা দিন আমি কয়রার মানুষকে ছাড়া কোথাও যাব না। আমি আজীবন কয়রার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তিনি আরও জানান, দুর্যোগ প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে এবং দ্রুতই এসব কাজ বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪ টায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার ১ম ধাপের অনুষ্ঠানে, উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা উপজেলার সকল প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত চিঠি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু।

অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এস এম আঃ রহিম, সরদার মতিয়ার রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, কোহিনূর ইসলাম, ডিএম নুরুল ইসলাম, নাজমুল হুদা, মোস্তাখুলনাফিজুর রহমান, ফয়জুল করিম খোকন, মহররম হোসেন, ডাঃ নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, জেলা যুবদল নেতা রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রার যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষ রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন

দেবহাটায় অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন ও মেধাবী এবং দুঃস্থ শিক্ষার্থীদের জন্য বাই সাইকেল বিতরণের পাশাপাশি অসহায়দের জন্য ভ্যান এবং স্কুলে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার ২ জুলাই বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, "গরীব অসহায় মানুষদের জীবন জীবিকার উন্নয়নে কাজ করা হচ্ছে।" সরকারের যে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে সেগুলো তদারকি করে যেন মানুষের কল্যাণে কাজ করে সেদিকে নজর দিতে হবে। তিনি বলে ওঠেন, "সাতক্ষীরাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তা-ঘাট ও মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর।"

সেজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শেষে উপস্থিত থাকা ১৪ জন অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, ১৬ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীকে বাই সাইকেল, ৫ জন অসহায়কে ভ্যান এবং স্কুলে ৮০ জোড়া বেঞ্চ বিতরণ করেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে জমজমাট ফল উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


ঝিনাইদহে জমজমাট ফল উৎসব

শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের কলাবাগান এলাকার ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এই উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বাবলু খাঁন, হাসান আশকারি এবং ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, ডেউয়া, লটকন, কলাসহ মোট ২৮ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রতিটি ফলের নাম, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

আয়োজকদের আশা, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়বে এবং সেই সাথে গড়ে উঠবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় দু' শতাধিক রোগীর ছানী অপারেশনের ব্যবস্থা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ এম


খুলনায় দু

জেলার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এই ক্যাম্পের আয়োজন গৃহীত হয় বৃহস্পতিবার সকালের দিকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে। রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন এই চক্ষু চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করেছে।

ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং ২ শতাধিক রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের জন্য প্রয়োজনীয় ঔষধ, ব্যাবস্থাপত্র এবং চশমা বিতরণ করা হয়ে থাকে।

সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রোটারী ক্লাব অব মিডটাউনের সভাপতি সোহাগ মিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বক্তৃতায় উল্লেখ করেন, "অত্যাধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এই সেবার আয়োজন। এটি মানবতার সেবা।" তিনি আরও বলেন, "এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারী ক্লাব ও ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন।''

তিনি আরো যোগ করেন, "বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার সুবিধাবঞ্চিত অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি এবং অন্যান্য ব্যক্তিসম্পর্কে আলোচনা চলছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন এবং সাজ্জাদ আহমেদ মানিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%