১১:০০ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন। রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী মাতারবাড়ী পৌঁছেছেন এবং এখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার
এর আগে, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁও বিমানবন্দরে যান। পরবর্তীতে সকাল সোয়া ৯টায় হেলিকপ্টারযোগে মাতারবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন, যা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবে এবং আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে প্রধানমন্ত্রীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পরবর্তীকালে, মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা রয়েছে।
সন্ধ্যায়, প্রধানমন্ত্রী চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। দিনের কর্মসূচি শেষে, ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন