ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ৪ জন গ্রেপ্তার


রাজধানীতে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। গ্রেপ্তারকৃতদের নাম হলো- শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) এবং মো. জুয়েল (২২)। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে এসআই ওসমান গনি ছুরিকাঘাতের শিকার হন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার সময় পেছন থেকে একজন ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি আহত অবস্থায় হামলাকারীকে ধরার চেষ্টা করেন কিন্তু সফল হননি। ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। সেই মামলায় এসআই মোহাম্মদ ফেরদাউস জামান ও এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী : ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী।

দেশের জনগণ যেন আবার বিএনপির প্রতি আস্থা রাখতে পারে এবং সেই আস্থার প্রতিদান দিতে পারে, এজন্য প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে সিটি করপোরেশন কাজ করছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

রবিবার (২৬ জুলাই) ডিএনসিসির ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

প্রশাসক জানিয়েছেন, গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে, তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য সরেজমিনে পরিদর্শনে এসেছেন।

সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি জানান।

প্রশাসক বলেছেন, এখন কথা কম হবে এবং কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, আপনাদের মাধ্যমে এই এলাকার জনদুর্ভোগের কথা জানতে পেরেছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যকর পদক্ষেপ নেব।

পরিদর্শনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি

অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। সম্প্রতি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এই সময় বক্তারা মন্তব্য করেন, অতি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হারিয়ে যেসব কৃষক এবং অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। প্রতিষ্ঠানটি সব সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে চলেছে। ভবিষ্যতে তারা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখতেও প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মতিউর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুদ্ধশ্বাস পাঁচ সেটের লড়াইয়ে নেপালকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


রুদ্ধশ্বাস পাঁচ সেটের লড়াইয়ে নেপালকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ

পাঁচ সেটের জমজমাট এক লড়াই শেষে বাংলাদেশ হাসিমুখে কোর্ট ছেড়ে গেছে। নেপালকে হারিয়ে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় জয় অর্জন করেছে হরসিত এবং সুজনরা। রবিবার (২৬ জুলাই) ইসলামাবাদ, পাকিস্তানে অনুষ্ঠিত রাউন্ড-রবিন পর্বের চতুর্থ ম্যাচে নেপালকে ৩-২ সেটে (২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫, ১৫-১১) পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের জন্য দুর্দান্ত ছিল। প্রথম ম্যাচে তারা উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছিল। তবে তারা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে পরাজয়ের সম্মুখীন হয়। সে ধাক্কা কাটিয়ে তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাজাখস্তানকে ৩-২ সেটে পরাজিত করে জয়ে ফিরে আসে।

নেপালের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালভাবে করে বাংলাদেশ। প্রথম সেটটি তারা ২৫-১৮ ব্যবধানে জিতে এগিয়ে যায় হরসিত-সুজনরা। কিন্তু দ্বিতীয় সেটে নেপাল ফিরে আসে। তারা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে এবং বাংলাদেশের ছন্দকে নষ্ট করে ২৫-১৯ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয়।

তৃতীয় ও চতুর্থ সেটে লড়াই জমে উঠে। তৃতীয় সেটে বাংলাদেশের আক্রমণ ও ব্লকিং কার্যকর হওয়ায় তারা ২৫-২১ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু নেপাল সহজে হার মানে না। চতুর্থ সেটে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রেখে তারা ২৫-২৩ ব্যবধানে জয়লাভ করে সমতায় ফেরে। ফলে এই ম্যাচটি নির্ধারণী পঞ্চম সেটে গড়ায়।

শেষ সেটে বাংলাদেশ কোনও সুযোগ দেয়নি নেপালকে। শুরু থেকেই তারা নিজেদের হাতে নিয়ন্ত্রণ রেখে ধারাবাহিকভাবে পয়েন্ট সংগ্রহ করতে থাকে এবং ১৫-১১ ব্যবধানে সেট ও ম্যাচ দুটিতে জয় লাভ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। রাউন্ড-রবিন পর্বে বাংলাদেশের একটি ম্যাচ এখনও বাকি রয়েছে। সোমবার, তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে এখনই বিদায় না জানাতে মেসিকে অনুরোধ ডি মারিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


আর্জেন্টিনাকে এখনই বিদায় না জানাতে মেসিকে অনুরোধ ডি মারিয়ার

লিওনেল মেসি ক্যারিয়ারের দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনাল হারের হতাশা নিয়ে মাঠ ছাড়েন। সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের দাবি অনুসারে, স্পেনের বিপক্ষে ফাইনালটি আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি মেসির শেষ ম্যাচ ছিল। তবে আলবিসেলেস্তেদের ২০২২ বিশ্বকাপের অন্যতম নায়ক অ্যানহেল ডি মারিয়া বিশ্বাস করেন, স্পেনের কাছে এই পরাজয় যেন দেশের সর্বকালের সেরা ফুটবলার মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি না ঘটে।

বিশ্বকাপ ফাইনালটি নিউ জার্সিতে অনুষ্ঠিত হয় এবং অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়, ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, হয়তো এটি তার শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে তিনি এখনও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করতে চান ডি মারিয়া, তবে মেসিকে ভিন্ন সিদ্ধান্ত নিতে অনুরোধ করছেন।

ডি মারিয়া টিএনটি স্পোর্টসকে জানান, 'হ্যাঁ, লিও যতদিন ইচ্ছা ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাক। আমার মনে হয়, সে আরও অনেক বছর খেলার সামর্থ্য রাখে।'

এই রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক উইঙ্গার বলেন, পুরো টুর্নামেন্টে মেসির পারফরম্যান্স প্রমাণ করেছে যে তার জন্য বয়স কোনো বাধা নয়।

ডি মারিয়া বলেন, '৩৯ বছর বয়সেও সে দেখিয়ে দিয়েছে যে সে বিশ্বের অন্যতম সেরা, বরং ইতিহাসের সেরা। তার সামর্থ্যের কোনো সীমা নেই।'

ফাইনালে ১০৬তম মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর স্পেনের ফেরান তোরেস গোল করেন। এরপর আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ফলে, ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের।

তবে এই পরাজয় মেসির ব্যক্তিগত অবদানকে ম্লান করতে পারে না। পুরো টুর্নামেন্টে তার ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট ছিল। লিওনেল স্কালোনির দলের আক্রমণের মূল ভরসা ছিলেন তিনি।

মেসির সৃজনশীলতা ও দুর্দান্ত ফিনিশিং আর্জেন্টিনাকে কঠিন নকআউট পর্ব পেরিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রাখে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয়কে ডি মারিয়া এমন একটি মুহূর্ত হিসেবে দেখেন, যা ফাইনালের ফলকেও ছাপিয়ে গেছে।

ডি মারিয়া বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে জয় পুরো আর্জেন্টিনার জন্য অসাধারণ আনন্দের ছিল। তা স্পষ্ট ছিল এবং আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। এই দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।'

তিনি আরও মন্তব্য করেছেন, 'প্রতিটি ম্যাচেই আমি দুশ্চিন্তায় ছিলাম। তবে খেলোয়াড়রা নিজেদের মধ্যে শক্তি খুঁজে পেয়েছে এবং জয় এনেছে। সব সময় ফাইনাল জেতা যায় না, কখনও ভাগ্যও সঙ্গে থাকে না। কিন্তু তারা জাতীয় দলের সম্মান অনেক উঁচুতে নিয়ে গেছে।'

ডি মারিয়ার মতে, ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়েই আর্জেন্টিনা দেশের জনগণকে এমন এক আনন্দ উপহার দিয়েছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কথায়, 'আমার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সেই দিনই, যেদিন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। তারা পুরো দেশকে এমন আনন্দ দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না।'

এদিকে, ডি মারিয়া কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপ শেষে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যদিও আর্জেন্টিনারে এখনও প্রতিভাবান একদল তরুণ ফুটবলার রয়েছে, যারা ভবিষ্যতে শিরোপার জন্য লড়তে পারে।

তিনি বলেন, 'আমি আশা করি, সবার মঙ্গলের জন্য স্কালোনি দায়িত্বে থাকবেন। কারণ সামনে দারুণ এক প্রজন্ম অপেক্ষা করছে, যারা গৌরব অর্জন করতে চায়। শেষ সিদ্ধান্ত অবশ্যই তার নিজস্ব, তবে আমি চাই তিনি থাকুন।'

ফাইনালের পর থেকে মেসি জনসমক্ষে আসেননি এবং জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট কিছু ঘোষণা দেননি। আপাতত তিনি ইন্টার মিয়ামিতে ফিরে এমএলএস মৌসুমে মনোযোগ দেবেন।

আরেকটি বিশ্বকাপে তাকে দেখা বাস্তবসম্মত না হলেও, ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্য। ডি মারিয়ার বার্তা একটাই যে, মেসি যখন এখনো এমন উচ্চমানের ফুটবল খেলছেন, তখন তার ক্যারিয়ারের শেষের সময়সীমা অন্য কেউ ঠিক করে দেওয়া উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%