ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে মাস্তুল ফাউন্ডেশনের ২২ টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ


রাজশাহীতে মাস্তুল ফাউন্ডেশনের ২২ টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মন্তব্য করেছেন যে, মাস্তুল ফাউন্ডেশন সারা দেশে নিরবচ্ছিন্নভাবে মানবতার সেবায় কাজ করছে। তিনি বলেছেন, এই প্রতিষ্ঠানের মানবিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে মাস্তুল ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, প্রতিষ্ঠানটির সেবা শুধুমাত্র টিউবওয়েল কিংবা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের যে কোনও প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশন খাদ্য, ওষুধ এবং আর্থিক সহায়তা প্রদান করছে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

রাজশাহীতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী জানান, নগরীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরণ কার্যক্রম খুবই সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি এবং স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে উপকরণগুলো বিতরণের আহ্বান জানান।

নিজের স্মৃতিচারণ করে মোঃ মিজানুর রহমান মিনু বলেন, তিনি কারাগারে থাকাকালে পানির কষ্ট অনুভব করেছেন। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে তিনি মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছেন।

ভূমিমন্ত্রী মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদের নেতৃত্বের প্রশংসা করে বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি রাজশাহীতে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এলাকার উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে দল এবং মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

এ সময় সরকারি অনুমতি সাপেক্ষে তিনি নিজেও মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ ইফতিয়ার মাহমুদ বাবুসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল এবং সেলাই মেশিন তুলে দেন ভূমিমন্ত্রী।

উল্লেখ্য, প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল এবং একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের বাসিন্দা মোঃ মুক্তার হোসেন, যিনি মুক্তা মেম্বার হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, অস্ত্র, ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ নতুন করে সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, তিনি বিপুল সম্পদের মালিক হলেও তার সম্পদের উৎস নিয়ে এখনো কার্যকর তদন্ত হয়নি। তারা দাবি করেছেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোঃ মুক্তার হোসেনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদক ও অস্ত্র-সংক্রান্তসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে দাবি করা হচ্ছে। এলাকা বাসীরা জানায়, অতীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ একাধিকবার গ্রেফতার করেছিল। তবে বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি মতে, মুক্তা মেম্বার অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে চারঘাট এলাকায় কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এলাকাবাসীরা এসব সম্পদের প্রকৃত উৎস অনুসন্ধান করে প্রয়োজনে তা জব্দের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেছেন, মোঃ মুক্তার হোসেন ওরফে মুক্তার বিরুদ্ধে চারঘাট থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র ও মাদক, দুটি মারামারি এবং ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তবে মোঃ মুক্তার হোসেন ওরফে মুক্তা মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

খাবার বিতরণের আগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহীন ইকবাল এবং ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। এছাড়া শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, আটক আরও ২৪

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, আটক আরও ২৪

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ অর্থ সহ ছয়জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ির পুলিশ। এই অভিযানে পাঁচজনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এছাড়াও একই সময়ে পুলিশের অন্যান্য অভিযানে বিভিন্ন অপরাধের জন্য আরও ২৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ ওবায়দুল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। একই রাতে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পরিচালিত পৃথক অভিযানে মালদা কলোনী ও মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকা থেকে ৮ পিস ও ৫ পিস ট্যাপেন্টাডলসহ রিফাত (২০) এবং আরিফ হোসেন ডলার (৩৭) গ্রেফতার হন।

এ ছাড়া, কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ রাজুকে (৫৫) এবং দক্ষিণ বালিয়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মুন্নাকে (২৯) গ্রেফতার করা হয়। রাজুকে গ্রেফতার করার সময় তার সহযোগী আলম মিয়া (৫৮) পালিয়ে যায়।

চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা সহ ইনসার আলীকে (৪৯) গ্রেফতার করে। এছাড়া কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকা থেকে বাবলু ওরফে বাবুকে (৪৩) মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আলম মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যদের একটি অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে এই ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১২টায় কাটাখালী থানাধীন খিদিরপুর পূর্ব বাতান এলাকার একটি পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে নগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে, এই বিষয়টি বিজিবি সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%