ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার


মুন্সীগঞ্জে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক হওয়া মো. সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা এলকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াস মোল্লাকে (৫০) প্রতিপক্ষের লোকজন মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০ জুন রাত ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এবং মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেফতার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এর আগে এ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০১ এম


নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করবেন। শুক্রবারের প্রাসঙ্গিক বক্তব্যে তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এ তথ্য প্রকাশ করেন।

এই একই নৈশভোজে বক্তৃতা করার সময় ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাট নেতা ও মার্কিন সিনেটর চাক শুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে নেতানিয়াহু ওয়াশিংটনে আসলে আমি শুমারকে একটি সুন্দর ফিলিস্তিনি পোশাক পাঠাব, যাতে সে নেতানিয়াহুকে স্বাগত জানাতে পারে।’

ট্রাম্প এর পর বলেন, ‘আমি আগামীকাল তাকে (চাক শুমারকে) একটি সুন্দর ফিলিস্তিনি পোশাক পাঠাব। যাতে আগামী সপ্তাহে বিবি নেতানিয়াহু শহরে আসলে সে তাকে স্বাগত জানাতে পারে।’ এরপর ট্রাম্প আরও বলেন, ‘সে ফিলিস্তিনি হয়ে গেছে।’ এছাড়াও তিনি বলেন, শরিয়া আইন এখন শুমারের ‘নতুন ভিত্তি’।

ট্রাম্পের এ মন্তব্য নতুন বিতর্কের সুত্রপাত ঘটিয়েছে, কারণ এর আগেও তিনি একাধিকবার চাক শুমারকে ‘ফিলিস্তিনি’ উল্লেখ করেছেন। সে সময় যুক্তরাষ্ট্রের মুসলিম ও ইহুদি অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন তার সমালোচনা করেছিল।

অধিকারবিষয়ক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প ‘ফিলিস্তিনি’ শব্দটি অপমান ও গালির আকারে ব্যবহার করেন। তাদের মতে, এ ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের প্রতি অসম্মানজনক এবং বিভাজনমূলক।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সোমবার ওয়াশিংটন সফরে যাবেন। সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। নেতানিয়াহুর অফিস এটিও জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের শেষকৃত্যেও অংশ নেবেন। ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পাঁচ মাসে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যুগুলোর ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডাজুড়ে প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে ছড়াচ্ছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৩ এম


কানাডাজুড়ে প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে ছড়াচ্ছে দাবানল

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে অন্টারিও পর্যন্ত নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ফলে এযাবৎকালের সবচেয়ে কঠিন দাবানল মৌসুমের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাম্প্রতিক এই দুর্যোগকে ইতিহাসের অন্যতম কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে প্রায় ৩৪ হাজার বজ্রপাতের ঘটনায় ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণাঞ্চলে একের পর এক দাবানলের সৃষ্টি হচ্ছে। সেখানে বর্তমানে ৯০টি সক্রিয় দাবানল জ্বলছে এবং বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ২৫টি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। ভ্যাঙ্কুভারের কাছে কিম্বার্লির দাবানল নিয়ন্ত্রণে কাজ করা ইনসিডেন্ট কমান্ডার হিউ মারডক জানান, চরম শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং নিকট ভবিষ্যতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে সৃষ্ট এই দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলের প্রধান শহরগুলোতেও পৌঁছে গেছে।

এই প্রেক্ষাপটে আলবার্টার ব্যানফ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট কানাডার পক্ষ থেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল উদ্ধার অভিযান শুরু করেছে কানাডা সরকার। আগুন নেভাতে ৫,৩০০ জনেরও বেশি দক্ষ দমকলকর্মী এবং প্রায় ৩০০টি ওয়াটার বোম্বার বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে মেক্সিকো থেকে আরও ২০০ জন দমকলকর্মী আগামী সপ্তাহে কানাডায় পৌঁছাবেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ২৯.৫ লক্ষ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা গত এক দশকের গড় ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে আদিবাসী গোষ্ঠীসহ হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে আন্তর্জাতিক সহায়তা ও আবহাওয়ার সামান্য উন্নতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে শুষ্ক আবহাওয়া বজায় থাকলে যেকোনো সময় আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়া, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়া, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

মাদকের একটি বড় চালান জব্দ করার পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয়ার গুরুতর অভিযোগ উঠে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া চার কর্মকর্তার মধ্যে রয়েছেন, উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাসায় ওই চার কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

তবে তারা জব্দকৃত আলামত ও আসামিকে থানায় না নিয়ে, স্থান পরিবর্তন করে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালানসহ আসামিকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুলিশ কর্মকর্তাদের এই বৈঠকের দৃশ্য দেখতে পাওয়ার পর পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ চার কর্মকর্তার দল গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে একইভাবে অপর একটি বিতর্কিত অভিযানে গিয়ে স্থানীয় গ্রামবাসীর তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন। এই পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা পুলিশ তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চার কর্মকর্তাকে হাতীবান্ধা থানার কর্মরত অবস্থান থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এটা সত্য। জেলা পুলিশের গঠন করা তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা মিললে কর্তৃপক্ষ বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ এম


ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি

অলিম্পিক কমিটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিচ্ছে না। ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবির পক্ষে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা অভিযোগ তুলেছিল। মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার বিশ্বকাপ শেষে অলিম্পিক কমিটির কাছে তদন্তের আবেদন জানিয়েছিল। যদিও আবেদনটি অলিম্পিক কমিটি প্রত্যাখ্যান করেছে।

আলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে লোপ-জাল অভিযোগগুলো মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকার সম্পর্ক, এবং ফুটবলের নিয়ম বাস্তবায়নের সিদ্ধান্তের প্রেক্ষিতে সম্পর্কিত। এই বিষয়ে আইওসির নৈতিকতা বিধির অধীনে কোনো তদন্ত করার অধিকার নেই। অর্থাৎ, অলিম্পিক কমিটি স্বতন্ত্র সংস্থা ফিফা বা তাদের কর্মকর্তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না।

এই বিবৃতি এমন একটি সময়ে প্রকাশিত হয়েছে, যখন নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বালোগানের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার বিষয়ে ভাবনা চালাচ্ছে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে বলেছেন, এই ঘটনার কারণে তাদের সংস্থা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। পরবর্তী বোর্ড সভায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেকোভিনার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। এই কারণে পরের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে তিনি নিষিদ্ধ হতে পারেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এই ঘটনায় ফিফা সভাপতির ব্যাপারে ব্যাপক সমালোচনা হয়। ট্রাম্পের হস্তক্ষেপের কারণে ফিফার নীতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার আইওসির কাছে অভিযোগ করেছিল।

সংস্থাটির দাবী, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। উল্লেখ্য, ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির সদস্য। অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় উল্লেখ রয়েছে, আইওসি সদস্যরা কোনো সরকার, সংস্থা কিংবা অন্য কোনো পক্ষের এমন নির্দেশনা গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন রায় প্রকাশ বা ভোটদানে প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%