১২:৫৭ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর উদ্যোগে আধুনিক প্রযুক্তির কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। এই ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিকুর রহমান তাজওয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ল্যাবটি ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় স্থাপন করা হয়েছে। নতুন এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।
মাজহারুল ইসলাম মন্তব্য করেন, "শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ, অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ব্যবহারে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও উল্লেখ করেন যে, এটি শিক্ষার্থীদের জন্য একটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহৃত হবে।
আরও পড়ুন: জাবিতে পরিচালক নিয়োগে উত্তেজনা, ছাত্রদল উপাচার্যকে মুক্ত করল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন