ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এবারের ইউরেনিয়াম পরিবহনে প্রচলিত পথের পরিবর্তে বিকল্প সড়কপথ ব্যবহার করা হয়েছে। ঢাকা থেকে লরিগুলো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছায়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রাপথে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এর আগে দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে একটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছিল। সব মিলিয়ে রূপপুরে পাঁচটি চালানের জ্বালানি পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি সরবরাহের জন্য সাতটি চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর, ন্যায়বিচার পাওয়ার আশা বাংলাদেশের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসে পানিশূন্য সুনামগঞ্জের হাওর, কৃষকেরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


এক মাসে পানিশূন্য সুনামগঞ্জের হাওর, কৃষকেরা বিপাকে

জলবায়ু পরিবর্তনের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চল এক মাস আগেই পানিশূন্য হয়ে পড়েছে। বোরো ধানের বীজতলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, ফলে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ছায়ার হাওর, দেখার হাওর, শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরসহ অধিকাংশ হাওরের বীজতলা এখন খাঁ খাঁ করছে। যে মাঠে এই সময়ে চারা গজানোর কথা, সেখানে এখন গবাদিপশু চরছে।

স্থানীয় কৃষকদের মতে, প্রতিবছর কার্তিক মাসের শেষ পর্যন্ত হাওরে পানি থাকে এবং বোরো মৌসুমের প্রস্তুতি নভেম্বরের শেষে শুরু হয়। কিন্তু এবারে অক্টোবরের শেষেই হাওর থেকে পানি নেমে গেছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে মাটি দ্রুত শুকিয়ে শক্ত হয়ে গেছে। এর ফলে সেচ খরচ কয়েক গুণ বেড়ে গেছে। কৃষকেরা জানান, শুকনো জমি নরম করতে মেশিনে পানি সেচ দিতে প্রতি কেয়ারে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে।

শাল্লার কৃষক মাহবুবুর রহমান বলেন, "বীজতলা ফেটে চৌচির হয়ে গেছে। মেশিনে পানি দিয়ে জমি নরম রাখার চেষ্টা করছি, এতে খরচ অনেক বেশি হচ্ছে।" তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ফেটে যাওয়া বীজতলার চারা দুর্বল হবে, কীটপতঙ্গের আক্রমণ বাড়বে এবং ধানের ফলন কম হবে। ফলে সামগ্রিক ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, "ধান উৎপাদন কম হলেও যদি ধানের ন্যায্যমূল্য বাড়ানো হয়, তবেই কেবল এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। নতুবা কৃষি কাজ ছেড়ে ঢাকা গিয়ে রিকশা চালাতে হবে।"

একই উপজেলার আরেক কৃষক আব্দুস সাত্তার বলেন, "বড় কৃষকেরা এখন মাঝারি হয়ে যাচ্ছেন, মাঝারি কৃষকেরা ছোট হচ্ছেন, আর ছোট কৃষকেরা পরিণত হচ্ছেন দিনমজুরে। এভাবে চলতে থাকলে একদিন কৃষি পেশাটাই হারিয়ে যাবে। কৃষিকে বাঁচাতে হলে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।"

পাকনার হাওরের কৃষক সিরাজুল হক ওলী বলেন, "সময়মতো পানি পাচ্ছি না, আবার ধানের ন্যায্যমূল্যও পাচ্ছি না। আগে কার্তিক মাসেও বৃষ্টি হতো, আর এখন কাটফাটা রোদ।" তিনি দাবি করেন যে, কৃষি বিভাগের উচিত হাওরে সময়মতো পানি সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা করা এবং বীজতলার জন্য ডিপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক জানান, কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল যে এবার খরা ও অনাবৃষ্টির প্রভাব পড়তে পারে। তিনি বলেন, "বীজতলায় ঠিকমতো পানি না পেলে ফসল উৎপাদন ব্যাহত হবে। এ জন্য যেসব এলাকায় পানির উৎস রয়েছে, সেখান থেকে পানি এনে বীজতলা প্রস্তুত করতে হবে।" কৃষকেরা ডিপ টিউবওয়েলের দাবি জানালেও হুট করে তা বসানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের সচেতন করার পাশাপাশি বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নেই। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ এবং ১০ হাজার ৪৬৮ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা: ট্রাম্পের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রজ্ঞাপনে সই করে ওভাল অফিস, সংলগ্ন ক্যাবিনেট রুম ও আউটার ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন।

তিনি বৃহস্পতিবার নিজের ডেস্কে বসে লাল ‘ভেটো’ লেখা ক্যাপ মাথায় দিয়ে এ প্রজ্ঞাপনে সই করেন। ট্রাম্প এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে যেন কেউ এসব স্থাপনা ভেঙে ফেলতে বা বড় ধরনের পরিবর্তন আনতে না পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রেসিডেন্সির সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় এসব স্থাপনা সংরক্ষণের কথা বলা হয়েছে। জাতীয় উদ্যান পরিষদের মাধ্যমে স্মৃতিস্তম্ভটি পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে।

তবে এই ঘোষণার ফলে ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ওভাল অফিসের সাজসজ্জা বা আসবাবপত্র পরিবর্তনের ক্ষমতা খর্ব হবে না। নতুন প্রেসিডেন্ট চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে এ ঘোষণাও পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখেন।

এদিকে, হোয়াইট হাউসের বিভিন্ন স্থাপনা সংস্কার ও নির্মাণকাজ নিয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনার সম্মুখীন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে নতুন বলরুম নির্মাণ, ইস্ট উইং ভেঙে ফেলা এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে ২৫০ ফুট উঁচু বিজয়স্তম্ভ নির্মাণের পরিকল্পনা।

এসব প্রকল্পের ব্যয় ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিরোধী আইনপ্রণেতা এবং সাধারণ মানুষের মধ্যে সমালোচনা বিদ্যমান।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ।

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকবে। একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আলোচনা সভা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সকল সদস্যকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্টা মো. মছব্বির আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য ময়নুল হক পবন এবং তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখার সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, ময়জুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান, এবং সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।

প্রধান অতিথি এম শাকিল রশীদ চৌধুরী মন্তব্য করেন, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা যদি সচেতন হন, তবে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, "বসুন্ধরা শুভসংঘের মতো সকল সামাজিক সংগঠনকে এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত করা উচিত, যাতে তারা নিজেদের সচেতন রাখার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে পারে।"

সভাপতি মো. মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনাসভা এবং প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অল্প বয়সে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং মাতৃ মৃত্যুহার বৃদ্ধি পায়। এই সমস্যা সমাধানে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।" বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া শাখা এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%