ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সুস্থ ও সুশৃঙ্খল মানুষ গড়তে স্কাউটের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু


সুস্থ ও সুশৃঙ্খল মানুষ গড়তে স্কাউটের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেছেন জীবনকে সঠিকভাবে পরিচালনা ও শৃঙ্খলার মধ্যে গড়ে তোলার ক্ষেত্রে। তিনি উল্লেখ করেন, "নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের সুস্থ-সবল ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে স্কাউটের কোনো বিকল্প নেই।"

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘জীবনকে যদি আমরা সঠিকভাবে ও শৃঙ্খলার মধ্যে গড়ে তুলতে চাই, তবে স্কাউটিং অত্যন্ত জরুরি। একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো শৃঙ্খলা ও দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।’

আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১

অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব আব্দুল আউয়াল রাষ্ট্রপতির পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেন, দিনাজপুর অঞ্চলের আট জেলার কাব স্কাউট শিশুরা শিক্ষামূলক ও রোমাঞ্চকর কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। তিনি আরও বলেন, এই শিক্ষা ও অভিজ্ঞতা শিশুদের দেশপ্রেমিক, মানবিক ও উন্নত চরিত্রের নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কাব ক্যাম্পুরিতে রংপুর বিভাগের আটটি জেলার ১৩০টি ইউনিট অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানসহ আট জেলার জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কাউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করেছে আওয়ামী লীগ: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করেছে আওয়ামী লীগ: জামায়াত আমির

স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন।

জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে, বিএনপি গণভোটের রায় মেনে না নিয়ে পুনরায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করছে। তিনি বলেন, ‘বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েম করছে দলটি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে যেমন বিএনপি বাধ্য হয়েছে, তেমনি গণভোটের রায় মানতেও বাধ্য হবে।’

জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানে মাতারবাড়ী নিয়ে কী করেছেন, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান।

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। বর্তমান সরকার বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যার বিচারের দাবিতে ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


হাদি হত্যার বিচারের দাবিতে ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এই সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করার পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের আয়োজনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল জাবের। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইনকিলাব মঞ্চ কর্তৃক ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি শহীদ হয়েছেন নিজের শত্রুতার কারণে নয়। তার সঙ্গে জমি নিয়ে কোনো বিরোধ ছিল না এবং ব্যক্তিগত কোনো মামলা ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।

তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন নাগরিক হিসেবে তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক, যেই হোন না কেন, তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।

এদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’, ‘মজিদবাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর এটি টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের লাশ বাড়িতে যাচ্ছে, পরিবারে শোকের মাতম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের লাশ বাড়িতে যাচ্ছে, পরিবারে শোকের মাতম

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৮) লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছানোর প্রস্তুতি চলছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে তার মৃত্যুর খবরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

নিহত তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার ইনকিলাবকে জানান, লাশ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে যথাযথ মর্যাদায় দাফন করা হবে।

তিনি আরো জানান, তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। মাত্র তিন বছর আগে তার বিয়ে হয়েছিল। নতুন সংসার জীবন পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন মৃত্যুতে তার পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। শোক কোনোভাবেই সান্ত্বনা মানতে পারছেন না স্বজনেরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে জিম্মি থাকা প্রায় ১২০ জনকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। বিকেল ৫টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যরা অতর্কিত গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়।

অভিযানকালে সেনাসদস্য তিতাস শেখের বাঁ কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইএসপিআর আরো জানায়, ওই যৌথ অভিযানে জিম্মি থাকা ৫৭ জনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল তল্লাশি করে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে সাফারি পার্কে চার নতুন নীলগাই শাবক, দর্শকদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


শ্রীপুরে সাফারি পার্কে চার নতুন নীলগাই শাবক, দর্শকদের উল্লাস

সবুজ বনভূমির নীরব পরিবেশে চারটি ফুটফুটে শাবক মায়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছে। কখনো মায়ের পাশে ঘেঁষে দাঁড়িয়ে, আবার কখনো একে অপরের সঙ্গে খুনসুটি করে কাটছে তাদের সময়। এই নতুন অতিথিদের আগমনে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণচাঞ্চল্য বেড়ে গেছে। দর্শনার্থীরা বিশেষ করে শিশুদের জন্য শাবকগুলো হয়ে উঠেছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত এক মাসের মধ্যে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের চারটি শাবক জন্ম নিয়েছে। তবে শাবকগুলোর নিরাপত্তা ও স্বাভাবিক বেড়ে ওঠার বিষয়টি বিবেচনায় রেখে তাদের জন্মের খবর শুরুতে প্রকাশ করা হয়নি। বর্তমানে শাবকগুলো সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। মায়ের সঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি তারা নিজেদের মধ্যে খেলাধুলা ও খুনসুটিতে মেতে উঠেছে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য নতুন শাবকগুলো আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। দূর থেকে ছোট ছোট শাবকগুলোর ছুটে চলা দেখতে ভিড় করছেন অনেকে। শিশু দর্শনার্থীরা নীলগাইয়ের শাবক দেখে দারুণ উচ্ছ্বসিত।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে নীলগাইয়ের শাবকগুলোকে দেখতে পান তাঁরা। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। চারটি শাবকই সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তবে এখনো শাবকগুলোর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে পর্যবেক্ষণে চারটি শাবকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শাবকগুলো মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। সদ্য জন্ম নেওয়া চার শাবকসহ বর্তমানে সাফারি পার্কে নীলগাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক পরিচর্যা ও দেখভালের বিষয়ে পার্ক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিরাপদে বেড়ে ওঠা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%