ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল


মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, "প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেয়ামত পর্যন্ত মাদক থাকবে। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে।"

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলা শহরের মির্জা রুহুল আমীন মিলনাতায়নে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফয়সল এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তাদেরকে সবাই চিনি। প্রথমেই অনুরোধ করেছিলাম এসব ছেড়ে দেন। আজ আবারও বলছি ছেড়ে দেন আমরা কিন্তু মাঠে নামবো। মূলদল, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনে মাদক সংশ্লিষ্ট কেউ থাকলে ছেড়ে দেন। অন্যথায় লজ্জার মধ্যে পড়বেন।"

আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি:কক্সবাজার

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বসর চৌধুরী এবং জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এ ছাড়া সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

মাদারীপুরের কালকিনিতে ২ হাজার ১০০ মিটার দীর্ঘ একটি সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। একই দিনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUIDP-II) আওতায় কালকিনি উপজেলা ফুট ব্রিজ থেকে দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার।

এ সময় কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আরএস এন্টারপ্রাইজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়কটি সংস্কার ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, ম্যাচ সেরা আরিফুল আলম খালেদ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, ম্যাচ সেরা আরিফুল আলম খালেদ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। শুক্রবার সকালে শহীদ শাহজাহান মাঠে ২য় দিনের ১ম ম্যাচে তারা কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দলকে ৭৭ রানে পরাজিত করে। ম্যাচে বিজিত দলের আরিফুল আলম খালেদ সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট লাভ করেন।

টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান তারেকের সর্বোচ্চ ৩০ বলে ৭০ এবং ওবায়দুলের অপরাজিত ২১ বলে ৪২ রানের সুবাদে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল মতিন ২৫, এ কে রানা ২০, মোঃ আরিফুল আলম ১৮ রান করেন।

জবাবে ২০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৩.২ ওভারে ১২২ রান গুটিয়ে যায়। দলের পক্ষে জিসানুল কাদির সর্বোচ্চ ২৭ বলে ৪২, ইনজামুল হক ১১ ও আশরাফ নাহিদ ১১ রান করেন।

স্কোর :
সন্দ্বীপ ক্রিকেট একাডেমি - ১৯৯/৮ (১৮)
কোয়ালিটি স্কুল অব ক্রিকেট - ১২২ (১৩.২)
ফলাফল : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৭৭ রানে জয়ী

ম্যাচে বল হাতে বিজয়ী দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ২.২ ওভারে ১৫ রানে ৪, সাইকুত ২, তাইজুল, মোঃ রানা ও ওবায়দুল ১টি করে এবং পরাজিত দল কোয়ালিটির পক্ষে সাকিব আখন্দ দারুণ নৌপুন্য দেখিয়ে ৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট, সাদমান আলম ২ ও আবদুল মোমেন রাকিব ১ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দি ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ট্রফি ও প্রাইজমানি এবং ৫ উইকেট প্রাপ্ত কোয়ালিটির সাকিব আখন্দ হাতে বল তুলে দেন মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এই সময় দেশ রক্ষা তারেক মঞ্চ এর প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও টুর্নামেন্ট কমিটির কর্মকতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিস প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান সরকারকে সহায়তা প্রদান এবং ইরানের ভেতরে ও বাইরে সম্পদ স্থানান্তরে সহায়তার অভিযোগে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় নির্বাহী আদেশ ১৩৯০২ অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো ইরানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিনিময়ে ডিজিটাল সম্পদ লেনদেন করত। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞাভুক্ত এক্সচেঞ্জ এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—মিলিয়ন এক্সচেঞ্জ, আমিন এক্সচেঞ্জ, টপ পিসি টেকনিশিয়ান, এনআইএ নেশনস কারেন্সি, ফারাহ এক্সচেঞ্জ, সিসিসি ইনকরপোরেটেড, ক্রিপ্টয়াল এবং দারভিশ এক্সচেঞ্জ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আইআরজিসি-সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় বিপুল পরিমাণ অর্থ পাঠানো হয়েছে। এছাড়া, ফারাহ এক্সচেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানা থেকে কয়েক মিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ কানাডার নিষেধাজ্ঞাভুক্ত মাদক পাচারকারী রায়ান ওয়েডিং-সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেন, "ইরান সরকার ও তাদের সহযোগীদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয় হতে পারে না।" তিনি আরও বলেন, "বিশ্বের যেকোনো স্থানে ইরানের অবৈধ আর্থিক লেনদেনের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ করবে।"

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%