ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা


কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

মাদারীপুরের কালকিনিতে ২ হাজার ১০০ মিটার দীর্ঘ একটি সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। একই দিনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUIDP-II) আওতায় কালকিনি উপজেলা ফুট ব্রিজ থেকে দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার।

এ সময় কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আরএস এন্টারপ্রাইজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, ম্যাচ সেরা আরিফুল আলম খালেদ

সড়কটি সংস্কার ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, ম্যাচ সেরা আরিফুল আলম খালেদ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, ম্যাচ সেরা আরিফুল আলম খালেদ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। শুক্রবার সকালে শহীদ শাহজাহান মাঠে ২য় দিনের ১ম ম্যাচে তারা কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দলকে ৭৭ রানে পরাজিত করে। ম্যাচে বিজিত দলের আরিফুল আলম খালেদ সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট লাভ করেন।

টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান তারেকের সর্বোচ্চ ৩০ বলে ৭০ এবং ওবায়দুলের অপরাজিত ২১ বলে ৪২ রানের সুবাদে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল মতিন ২৫, এ কে রানা ২০, মোঃ আরিফুল আলম ১৮ রান করেন।

জবাবে ২০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৩.২ ওভারে ১২২ রান গুটিয়ে যায়। দলের পক্ষে জিসানুল কাদির সর্বোচ্চ ২৭ বলে ৪২, ইনজামুল হক ১১ ও আশরাফ নাহিদ ১১ রান করেন।

স্কোর :
সন্দ্বীপ ক্রিকেট একাডেমি - ১৯৯/৮ (১৮)
কোয়ালিটি স্কুল অব ক্রিকেট - ১২২ (১৩.২)
ফলাফল : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৭৭ রানে জয়ী

ম্যাচে বল হাতে বিজয়ী দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ২.২ ওভারে ১৫ রানে ৪, সাইকুত ২, তাইজুল, মোঃ রানা ও ওবায়দুল ১টি করে এবং পরাজিত দল কোয়ালিটির পক্ষে সাকিব আখন্দ দারুণ নৌপুন্য দেখিয়ে ৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট, সাদমান আলম ২ ও আবদুল মোমেন রাকিব ১ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দি ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ট্রফি ও প্রাইজমানি এবং ৫ উইকেট প্রাপ্ত কোয়ালিটির সাকিব আখন্দ হাতে বল তুলে দেন মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এই সময় দেশ রক্ষা তারেক মঞ্চ এর প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও টুর্নামেন্ট কমিটির কর্মকতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%