১০:০৩ পি.এম
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সাড়ে সাতটায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
এটির ফলস্বরূপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর এই সতর্কতার মধ্যে কিছু বাতিল করা হয়।
ভিডিওতে দেখা গেছে, জলিবি ফাস্ট ফুড রেস্তোরাঁ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কিছু এলাকায় বড় ধরনের ভূমিধসের ঘটনাও রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ
কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রদেশে শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় দুই ডজন মানুষ নিখোঁজ রয়েছেন এবং ১০ হাজার বাসিন্দাকে আগেভাগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন