ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খালি পেটে কুসুম গরম পানি কেন পান করবেন?


খালি পেটে কুসুম গরম পানি কেন পান করবেন?

তীব্র গরমের মাসে অনেকের পছন্দ ঠান্ডা পানি। তবে সকাল বা বিকেলে খেতে পছন্দ করেন যেসব মানুষ, তারা কুসুম গরম পানি খেতে ভালোবাসেন। সুস্বাস্থ্যের জন্য কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস কেমন, তা জেনে নেওয়া যাক আজকের আয়োজনে।

 

শীতকালে কুসুম গরম পানি খাওয়া বেশিরভাগ মানুষের অভ্যাস হলেও, গরমে কুসুম গরম পানি খাওয়া সেইভাবে দেখা যায় না। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই নিয়মিত কুসুম গরম পানি খেতে পছন্দ করেন। কারণ কুসুম গরম পানি খাওয়ার অভ্যাসে নানা উপকারিতা রয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশানে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, শীত অথবা গ্রীষ্মে গরম পানি খাওয়ার কোনোরূপ অপকারিতা নেই। বরং এর রয়েছে অনেক উপকারিতা। তবে এখানে খেয়াল রাখতে হবে যে, বেশি গরম পানি খাওয়া যাবে না। শুধুমাত্র ঈষদুষ্ণ বা কুসুম গরম পানির উপকারিতা রয়েছে, যা শরীরে কোনো ক্ষতি না করে অসংখ্য উপকারিতা প্রদান করে।

শিশু, বয়স্ক কিংবা গর্ভাবস্থায় এ উপকারিতা পাওয়া যায়। ডায়েটেশিয়ানদের মতে, নিয়মিত ঈষদুষ্ণ পানি খাওয়ার অভ্যাস মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, বুকব্যথা এবং সর্দিকাশি হওয়ার শঙ্কা কমান। এটি বন্ধ নাক খুলে যাওয়ার ক্ষেত্রেও কার্যকর।

প্রাকৃতিক উপায়ে শরীর পরিষ্কার করে বিষাক্ত টক্সিন বের করে দিতে কুসুম গরম পানি খাওয়া ভালো কাজ করে। এতে ত্বকের স্বাস্থ্যও উন্নত থাকে। আপনি কি জানেন? নিয়মিত কুসুম গরম পানি খাওয়ার অভ্যাসে আপনার ত্বকে বয়সের ছাপ কিংবা বলিরেখা সহজে পড়বে না।

যে সকল মানুষ দুশ্চিন্তায় ভুগছেন, ঠিক সময়ে ঘুমাতে পারছেন না অথবা মুখে ব্রণের সমস্যা রয়েছে যারা, তাদের জন্য কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস খুবই উপকারী। একমাসের মধ্যেই আপনি আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

চুলের সৌন্দর্য বৃদ্ধি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস দারুণ কার্যকর। তাই গরম আবহাওয়াতেও সকালে কিংবা বিকেলে অন্তত ১ গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস শুরু করুন। দিনে ২ গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস আপনার জীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা (৫ জুলাই ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ এম


আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা (৫ জুলাই ২০২৬)

দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আজ (রোববার, ৫ জুলাই) এই দুই ধাতুর দাম সর্বশেষ নির্ধারণ করা হয়েছে। ৩ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বারা স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। সেই দিন ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা ও রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকার কারণে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ ২ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৪৩ দফা দাম বৃদ্ধি পাওয়া এবং ৪২ দফা দাম কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে।

বর্তমানে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কস্তিয়ানতিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


কস্তিয়ানতিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। মস্কো শহরটি সম্পূর্ণ দখলের দাবি করেছে, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশের জেনারেল স্টাফ এই দাবি শক্তভাবে প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাশিয়ার আরেকটি প্রোপাগান্ডা। কস্তিয়ানতিনিভকা যদি আসলেই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তবে এই যুদ্ধ অবসানের কূটনৈতিক উপায় খুঁজতে পুতিনের আমার সাথে সেখানে দেখা করতে কোনো সমস্যা হতো না।"

এছাড়া, ইউক্রেনের জেনারেল স্টাফও নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী শহরের ভেতর ও প্রবেশপথগুলোতে সফলভাবে প্রতিরক্ষামূলক অভিযানে নিয়োজিত রয়েছে।

অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের এই দাবিকে উড়িয়ে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে উপহাস করে বলেন, "কস্তিয়ানতিনিভকা ইতিমধ্যে রাশিয়ার অংশ হয়ে গেছে।" ক্রেমলিনের পক্ষ থেকে জেলেনস্কিকে মস্কোতে এসে পুতিনের সঙ্গে দেখা করার পূর্ব আমন্ত্রণ স্মরণ করিয়ে দেওয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শহরটি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অবশিষ্ট ইউক্রেনীয় প্রতিরোধ ভেঙে দেওয়া হচ্ছে। তারা শহরে নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য সোমবার (৬ জুলাই) একটি ৬ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাবের জবাব দেওয়ার জন্য ইউক্রেনকে রবিবার (৫ জুলাই) দুপুর (০৯:০০ জিএমটি) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

কস্তিয়ানতিনিভকা হলো দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রতিরক্ষামূলক 'দুর্গ বলয়'-এর অন্যতম প্রধান স্তম্ভ। সামরিক বিশ্লেষকদের মতে, এই শহরটি দখল করতে পারলে রুশ বাহিনী ওই অঞ্চলের পুরো প্রতিরক্ষা বেষ্টনী ভেঙে আরো উত্তরের দিকে অগ্রসর হওয়ার বড় সুবিধা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

'মনে করেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে'

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ এম


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, 'মনে করেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। তবে এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।'

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আগের মন্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম মানুষ তাকে (খামেনি) ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।'

তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি 'নির্মূল' করতে পারেন। যদিও তিনি এ কথাও বলেন যে, তা করলে আলোচনা করার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না।

ট্রাম্প জানান, খামেনির জানাজার শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানাজার সময় দুই পক্ষই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না বলেও উল্লেখ করেন তিনি।

দ্রষ্টব্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে শনিবার (৪ জুন) লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এ সময় উপস্থিত মানুষের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা গেছে, যেখানে তারা প্রতিশোধের আগুন জ্বালাচ্ছেন।

জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় ট্র্যাজেডি হিসেবে বিবেচনা করছেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ এম


ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজারে

ভেনেজুয়েলা দেশটিতে সম্প্রতি জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) সরকারি হিসাব অনুযায়ী জানা গেছে, ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন এবং বহু মানুষ বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন।

লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। এই অঞ্চলে অসংখ্য আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

৭.২ ও ৭.৫ মাত্রার— দুই ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম গুটিয়ে আনতে শুরু করেছে। যদিও অনেক পরিবার এখনও স্বজনদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মতো দুর্যোগে জীবিত উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল প্রথম ৭২ ঘণ্টা। তথাপি চলতি সপ্তাহে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান শেষ হওয়ার ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সদস্যদের সম্মাননা পদক প্রদান করেন। এ সময় উদ্ধারকাজে ব্যবহৃত কয়েকটি কুকুরকেও সম্মাননা দেওয়া হয়। তিনি বলেন, ‘ভেনেজুয়েলা গভীর শোকের মধ্যে যাচ্ছে। অনেক পরিবার এখনও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ছাড়েনি, আবার অনেকেই সবকিছু হারিয়ে ফেলেছে।’

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল শনিবার তাদের কার্যক্রম শেষ করার প্রস্তুতি গ্রহণ করে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের উদ্ধারকারী দল জানায়, সর্বশেষ অনুসন্ধানে আর কোনো জীবিত মানুষের সন্ধান না পাওয়ায় তারা অভিযান সম্পন্ন করছে। একইভাবে ফ্লোরিডা ও ভার্জিনিয়ার উদ্ধারকারী দলও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, দুর্যোগের পর সরকারের তৎপরতা ছিল ধীরগতির। তাদের দাবি, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পরিবারগুলো নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করেছে।

তবে প্রেসিডেন্ট রদ্রিগেজ সরকারের অবস্থান তুলে ধরে বলেন, হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাকে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত করা হয়েছিল। লা গুয়াইরায় শনিবার ভারী যন্ত্রপাতি দিয়ে ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণ শুরু হয়েছে। অন্যদিকে, অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের চেষ্টা করে চলেছে। স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাসকিয়া বলেন, ‘আমরা এখনও মরদেহ খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছি। কাজটি ভীষণ কঠিন। আজ আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি, যা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভূমিকম্পে ১৬ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাসপাতালগুলোও রোগীর চাপে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%