ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি


টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হেলেনের সময় গ্যারেজে থাকা বৈদ্যুতিক গাড়ির টেসলার ব্যাটারি সিস্টেম লবণাক্ত পানির সংস্পর্শে এসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ট্যাম্পার ফেডারেল আদালতে দায়ের করা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে একটি পরিবারের কয়েক মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

অটো ডিলার মাইকেল মারফির গ্যারেজে রাখা ২০২১ মডেলের 'টেসলা মডেল এস প্লেইড' গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় মাইকেল শহরের বাইরে থাকলেও তার স্ত্রী সিলভানা, দুই শিশুকন্যা এবং শ্বশুর-শাশুড়ি বাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন। পরবর্তীতে একটি বেসরকারি উদ্ধারকারী দলের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপদে বের করে আনতে সক্ষম হলেও, তাদের ৫ হাজার ৪০০ বর্গফুটের বিশাল বাড়িটি ধ্বংস হয়ে যায়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে উদ্ধারকারীরা পরিবারের প্রিয় কুকুরটিকে বাঁচাতে পারেননি। ২৪ সেপ্টেম্বর দায়ের করা অভিযোগে মারফি পরিবার দাবি করেছে, পানিতে ভিজলে টেসলার ব্যাটারি থেকে যে ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির সতর্কবার্তা থাকা সত্ত্বেও তারা ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

হারিকেন হেলেনের প্রভাবে ট্যাম্পা বে এলাকায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দেয়, যার ফলে মারফি পরিবারের গ্যারেজে লবণাক্ত পানি ঢুকে পড়ে। পানি গাড়ির নিচের অংশে পৌঁছাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বন্যার পানি এবং আগুনের কারণে জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছাতে পারছিলেন না। পরবর্তীতে মাইকেল মারফির অনুরোধে 'গ্রে বুল রেসকিউ' নামের একটি বেসরকারি উদ্ধারকারী দলের সাহসিকতায় নৌকার সাহায্যে পরিবারের সদস্যদের ওই জ্বলন্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মারফি পরিবারের দাবি, এই বিস্ফোরণের মূল কারণ টেসলার ত্রুটিপূর্ণ ব্যাটারি প্যাক এবং এর ডিজাইন। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা ২০১০ সাল থেকেই লিথিয়াম-আয়ন ব্যাটারির এই 'থার্মাল রানঅ্যাওয়ে' বা অনিয়ন্ত্রিত তাপমাত্রার সমস্যার বিষয়ে অবগত ছিল। তারা এমনকি আগুন প্রতিরোধক উপাদানের পেটেন্টও করেছিল, কিন্তু নিজেদের গাড়িতে তা সঠিকভাবে ব্যবহার করেনি।

ফ্লোরিডায় এর আগেও হারিকেন হেলেনের সময় পানিতে ডুবে একাধিক টেসলা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল, যা নেভাতে দমকলকর্মীদের চরম বেগ পেতে হয়। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ত্রুটি সংশোধনে ব্যর্থতার অভিযোগে মারফি পরিবার এখন টেসলার কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি লড়াই শুরু করেছে।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যা'সি'বা'দী অ'প'শ'ক্তি'কে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ফ্যা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, "যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে।"

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে অনুষ্ঠিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।"

তিনি জানান, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস রচনা করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, ভারত সরকার এখনো এর কোনো জবাব দেয়নি। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তার সহযোগীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রতি তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে এবং দেশে ফিরে সুষ্ঠু ন্যায়বিচার সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও বিতর্কের মুখে বেন স্টোকস, অবসর নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


আবারও বিতর্কের মুখে বেন স্টোকস, অবসর নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার

নাইটক্লাবের বিতর্কের কারণে আচমকা ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার বেন স্টোকস অবসর গ্রহণ করেছেন। তবে তিনি ঘরোয়া এবং বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন। আগামী গ্রীষ্মে বিদেশি লিগগুলোতে অংশগ্রহণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। কিন্তু এতে বিপত্তি বাঁধতে পারে। ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমতি প্রয়োজন হয়। কারণ তিনি বর্তমানে ঘরোয়া দল ডারহামের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।

এজন্য, বিদেশে খেলতে গেলে তাকে ইসিবির কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে, বেন স্টোকস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আরেকটি সংঘাতের দিকে এগোচ্ছেন। জানা গেছে, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, ডারহামের সঙ্গে নিবন্ধিত থাকার কারণে স্টোকসকে এই দুটি প্রতিযোগিতায় খেলার জন্য প্রয়োজনীয় অনাপত্তি সনদ (এনওসি) দিতে ইসিবি অনিচ্ছুক। জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্টোকসের আকস্মিক অবসরের পর, এই মাসের শেষে তার কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়ে যাবে। তবে বিদেশে খেলার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয়, যা দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিতে হবে। ফলে বোঝা যাচ্ছে আসন্ন গ্রীষ্মে বোর্ড এবং এই তারকা অলরাউন্ডারের মধ্যে একটি সংঘাত আসন্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহিত্যচর্চায় শুধু ছন্দ নয়, গভীর জ্ঞান ও কল্পনাশক্তি জরুরি: উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সাহিত্যচর্চায় শুধু ছন্দ নয়, গভীর জ্ঞান ও কল্পনাশক্তি জরুরি: উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন-এমপি মন্তব্য করেছেন যে, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চায় অগ্রসর হওয়ার জন্য নিজস্ব জ্ঞান ও মননের গভীরতা অপরিহার্য। মানুষের মনোজগৎ, প্রকৃতি, মহাবিশ্ব, আধ্যাত্মিকতা এবং সর্বশক্তিমানের বিশালতা সম্পর্কে অনুসন্ধানী চিন্তা, জিজ্ঞাসা ও বিস্মিত হওয়ার ক্ষমতা একজন সাহিত্যিকের মধ্যে থাকা আবশ্যক। কেবল ছন্দ মিলিয়ে ছড়া লেখা এবং সাহিত্যচর্চার মাধ্যমে সভ্যতার গতিপথ বিশ্লেষণ করা যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক জ্ঞান, গভীর মনন এবং প্রকৃতিকে বোঝার সক্ষমতা। গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে শুক্রবার কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো প্রতিভাবান সাহিত্যিকদের সৃষ্টির গভীরে প্রবেশ করলে তাদের জ্ঞান ও চিন্তার ব্যাপ্তি উপলব্ধি করা যায়। রবীন্দ্রনাথের ‘আকাশ ভরা সূর্য-তারা’ গানের উদাহরণ তুলে ধরে তিনি উল্লেখ করেন, বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে গভীর ধারণা না থাকলে এমন বিস্ময়কর সৃষ্টির জন্ম দেওয়া সম্ভব নয়। সুতরাং সাহিত্যিকদের শুধু সাহিত্য নয়, বিজ্ঞান, ইতিহাস, সমাজ, প্রকৃতি এবং মানুষের মনোজগতসহ জ্ঞানের প্রতিটি শাখা সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করতে হবে।

সাহিত্যে গভীরতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৭ বছর বয়সে একজন তরুণ সাহিত্যিক মানুষের প্রেম ও মনোজগতের জটিল অনুভূতিকে যেভাবে গল্পে তুলে ধরতে পারেন, তা বিস্ময়কর। মানুষের মনে ভালোবাসার যে সূক্ষ্ম রসায়ন কাজ করে, সেটি গভীরভাবে উপলব্ধি ও ব্যাখ্যা করার জন্য বয়সের পাশাপাশি প্রয়োজন তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও অসাধারণ কল্পনাশক্তি। তাই সাহিত্যিকের প্রধান শক্তিগুলোর একটি হলো মানুষের মনকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সাহিত্যিকের কল্পনাশক্তি যত সমৃদ্ধ হবে, তার সৃষ্টিশীলতার পরিধিও তত বিস্তৃত হবে। চারপাশের মানুষ, প্রকৃতি ও সমাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারলেই কল্পনার ডানা মেলে দেওয়া সম্ভব। জ্ঞানের পরিধি যত বাড়বে এবং পর্যবেক্ষণ যত তীক্ষ্ণ হবে, ততই একজন সাহিত্যিক মানুষের অসীম মনোজগতের গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ও নজরুলের অপরিসীম প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেম, বিদ্রোহ, আনন্দ-বেদনা কিংবা পারিবারিক অনুভূতি-জীবনের প্রায় প্রতিটি আবেগে তাদের সৃষ্টি মানুষের মনে ফিরে আসে। সুতরাং নতুন প্রজন্মের সাহিত্যিকদেরও জ্ঞান, মনন, পর্যবেক্ষণ ও কল্পনাশক্তিকে সমৃদ্ধ করার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।

অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ড. হারিস মিজান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবি, পাঠক, সাহিত্যিক, সাংস্কৃতিক, স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির ফুটবল বারবার হোঁচট খাচ্ছে, তরুণদের সুযোগ সংকুচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ইতালির ফুটবল বারবার হোঁচট খাচ্ছে, তরুণদের সুযোগ সংকুচিত

রোমের স্তাদিও অলিম্পিকোয় যেন পুরোনো দুঃস্মৃতিই ফিরে এসেছে। গতকাল রাতে উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে ইতালি।

এটি ইতালির কোচ রবার্তো মানচিনির জন্য দ্বিতীয় অধ্যায়ের শুরুতে হতাশার একটি চিত্র তুলে ধরেছে। তবে, একটি হার দিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সংকটের ব্যাখ্যা করা সম্ভব নয়। সমস্যার শিকড় আরও গভীরে নিহিত রয়েছে।

তরুণদের খেলার সুযোগ কম

ইতালির ঘরোয়া ফুটবলে তরুণদের নিয়মিত খেলার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। দেশটির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, সিরি ‘আ’-তে ইতালির জাতীয় দলের জন্য যোগ্য অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের ‘ম্যাচ টাইম’ পর্যবেক্ষণ করা লিগগুলোর মধ্যে খুবই কম—মাত্র ১.৯ শতাংশ।

বিদেশি খেলোয়াড়ের আধিক্য

সিরি ‘আ’-তে বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এফআইজিসির হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মৌসুমে সিরি ‘আ’-তে জাতীয় দলে খেলার যোগ্য নয় এমন বিদেশি খেলোয়াড়েরা মোট খেলার ৬৭.৯ শতাংশ মিনিট মাঠে ছিলেন। ফলে ইতালিয়ান তরুণদের মাঠে থাকার সুযোগ কমে গেছে।

প্রতিভা আছে, কিন্তু পরিচর্যার ঘাটতি

মানচিনি কয়েক বছর আগে মন্তব্য করেছিলেন, ইতালিতে প্রতিভার সংকট তেমন নেই, কিন্তু পরিচর্যার অভাব রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো তরুণদের মেলে ধরার সুযোগ না দেওয়া।

অবকাঠামো ও অর্থনৈতিক সংকট

ইতালির স্টেডিয়াম ও ফুটবল অবকাঠামো ইউরোপের শীর্ষ দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। পাশাপাশি পেশাদার ফুটবলে বড় অংকের আর্থিক ক্ষতি ও ঋণ পরিশোধের চাপও রয়েছে।

জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা ও তারকার অভাব

ইতালি জাতীয় দলে অনেক দিন ধরেই কিংবদন্তিতুল্য বা বড় মাপের তারকা ফুটবলার নেই, যাদের তরুণরা অনুসরণ করতে চাইবে। উদাহরণস্বরূপ, জিয়ানলুইজি দোন্নারুম্মার কথা বলা যেতে পারে। এই গোলকিপারকে বর্তমানে জাতীয় দলের বড় তারকা হিসেবে বিবেচনা করা হয়। অথচ এক দশক ধরে দেশের জার্সি গায়ে জড়ালেও তিনি একবারও দলকে বিশ্বকাপে তুলতে পারেননি। ২০২১ সালে ইউরো জয় ছাড়া সাম্প্রতিক সময়ে দেশটির সাফল্য বলতে গেলে নেই বললেই চলে।

কোচ নিয়োগ নিয়ে অভ্যন্তরীণ কোন্দল

ইতালির ফুটবলে মাঠের বাইরের অস্থিরতা সংকটকে আরও বাড়িয়েছে। জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে ফেডারেশনের ভেতরে মতবিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ না দেওয়ার কারণে দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিনের মধ্যে ফেডারেশনের কারিগরি পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাওলো মালদিনি। পরে মানচিনিকে ফেরানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। তবে কোচ পরিবর্তনের পরেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ধারাবাহিকতা না থাকার কারণে বারবার নতুন করে শুরু করতে হচ্ছে ইতালিকে। এর প্রভাব পড়ছে খেলোয়াড় নির্বাচন, কৌশল এবং দলের সামগ্রিক পারফরম্যান্সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%