ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সকালে স্ট্রোকের ঝুঁকি: ঘুম থেকে ওঠার পর লক্ষণ অবহেলা করবেন না


সকালে স্ট্রোকের ঝুঁকি: ঘুম থেকে ওঠার পর লক্ষণ অবহেলা করবেন না

স্ট্রোক যে কোনো সময় ঘটতে পারে। তবে দিনের অন্যান্য সময়ের তুলনায় সকালে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর স্ট্রোকের ঘটনা কিছুটা বেশি ঘটে। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভোর থেকে সকাল পর্যন্ত রক্তচাপ, হৃদ্‌স্পন্দন এবং শরীরের হরমোনের কার্যক্রমে পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন কিছু মানুষের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ কিংবা রক্তনালির সমস্যা রয়েছে, তাদের জন্য সকালে বাড়তি সতর্কতা প্রয়োজন।

সকালে স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন যারা

আরও পড়ুন: জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম

১. উচ্চ রক্তচাপের রোগী: স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো উচ্চ রক্তচাপ। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকের রক্তচাপ স্বাভাবিকভাবেই কিছুটা বেড়ে যায়। যাদের রক্তচাপ আগে থেকেই অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রে এই পরিবর্তন ঝুঁকি বাড়াতে পারে।

২. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি: দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তনালির ক্ষতি করতে পারে। এর ফলে রক্তনালিতে চর্বি জমা, রক্ত চলাচলে বাধা এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়।

৩. হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি: বিশেষ করে অনিয়মিত হৃদ্‌স্পন্দন বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন (AF) থাকলে হৃদ্‌যন্ত্রে রক্ত জমাট বাঁধতে পারে। জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে পৌঁছে রক্তনালি বন্ধ করে স্ট্রোক ঘটাতে পারে।

৪. যাদের রক্তে কোলেস্টেরল বেশি: রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বেশি থাকলে ধমনিতে চর্বি জমে রক্তনালি সংকুচিত হতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: রোবোটিক সার্জারিতে অধ্যাপক ডা. রফিকূল ইসলামের সনদপত্র হস্তান্তর

৫. বয়স্ক ব্যক্তি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালির নমনীয়তা কমে যায় এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই বয়স্ক ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

৬. যারা নিয়মিত ধূমপান করেন: ধূমপান রক্তনালির ক্ষতি করে, রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায় এবং রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়।

৭. যাদের ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসে: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বন্ধ বা ব্যাহত হয়। এতে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। এর সঙ্গে স্ট্রোকেরও সম্পর্ক রয়েছে।

সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়তে পারে? ঘুম থেকে ওঠার পর শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন ঘটে। যেমন:

আরও পড়ুন: ১৫ মাসের বকেয়া বেতন ছাড়, ২১৪ স্বাস্থ্যকর্মীকে অব্যাহতির আদেশ

- রক্তচাপ ও হৃদ্‌স্পন্দন বৃদ্ধি পেতে পারে।

- কর্টিসলসহ কিছু হরমোনের মাত্রা বৃদ্ধি পায়।

- রক্ত জমাট বাঁধার প্রবণতায় পরিবর্তন আসে।

- শরীরের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন: মানিকগঞ্জে ডেঙ্গুতে নতুন ২৯ আক্রান্ত, হাসপাতালে ৭৫ ভর্তি

এসব পরিবর্তন বিশেষ করে আগে থেকেই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু সকালেই নয়, দিনের যেকোনো সময় স্ট্রোক হতে পারে। ঘুম থেকে ওঠার পর স্ট্রোকের যেসব লক্ষণ দেখা যায়:

১. মুখ একদিকে বেঁকে যাওয়া: হাসতে গেলে মুখের এক পাশ ঝুলে পড়া বা বাঁকা হয়ে যাওয়া।

২. হাত-পায়ে দুর্বলতা: শরীরের এক পাশের হাত বা পা হঠাৎ দুর্বল হয়ে যাওয়া কিংবা অবশ লাগা।

৩. কথা বলতে সমস্যা: কথা জড়িয়ে যাওয়া, কথা বুঝতে অসুবিধা হওয়া বা কথা বলতে না পারা।

আরও পড়ুন: বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’ থেকে ৬ লাখেরও বেশি রোগী সেবা পেলেন

৪. দৃষ্টিশক্তিতে সমস্যা: হঠাৎ এক বা দুই চোখে ঝাপসা দেখা কিংবা দৃষ্টি হারানো।

৫. তীব্র মাথাব্যথা ও ভারসাম্য হারানো: হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, মাথা ঘোরা, হাঁটতে সমস্যা বা শরীরের ভারসাম্য হারানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে বইমেলার উদ্বোধন, প্রধান অতিথি মোহাম্মদ মাসউদুর রহমানের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ এম


সৈয়দপুরে বইমেলার উদ্বোধন, প্রধান অতিথি মোহাম্মদ মাসউদুর রহমানের বক্তব্য

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী একটি বর্ণাঢ্য বইমেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান উল্লেখ করেন, "আমাদের সমাজে মানুষের মানসিকভাবে বিকাশের জন্য বইয়ের কোনো বিকল্প নেই।" তিনি বলেন, সাধারণত ঢাকাসহ বড় বড় শহরগুলোতেই বইমেলা বেশি হয়, কিন্তু আমাদের এই প্রান্তিক অঞ্চলে বড় পরিসরে এমন আয়োজন কম হয়। এ কারণে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, "এখানে প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীরা মেলায় আসবে, বই কিনবে, পড়বে এবং বইকে ভালোবাসবে।" তিনি জানান, বইমেলার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি; উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলীম; উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ মোহায়মিনুল কবীর এবং উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

আয়োজন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং সব স্তরের মানুষের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৫টি স্টল স্থান পেয়েছে। বইয়ের পাশাপাশি এতে শিল্পকর্ম সামগ্রী প্রদর্শন ও বিক্রি, পিঠা মেলা, বিজনেস প্রপোজাল, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ হারের পরও বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের স্থান নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ এম


৭ হারের পরও বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের স্থান নিশ্চিত

টানা সাত ম্যাচের পরাজয়ের পরও ছেলেদের ক্রিকেট বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে নিজেদের স্থান নিশ্চিত করেছে ওমান। এর ফলে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়াকে এখন কোয়ালিফায়ার প্লে-অফে অংশ নিতে হবে।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ লিগ-২-এর শেষ ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৪২ রানে পরাজিত হয় ওমান। টানা সাতটি ম্যাচে হারার পর ওমান এবং নামিবিয়া উভয়ই পয়েন্ট তালিকায় ৩৩ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে শেষ করে। তবে নেট রান রেটের কারণে গ্লোবাল কোয়ালিফায়ারে সরাসরি প্রবেশের সুযোগ পায় ওমান।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইউএই ৮ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক রাহুল চোপড়া ৪৭, আদিব উসমানি ৪৭ এবং বাসিল হামিদ ৪৩ রান করেন। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ ৪২ রানে ৩ উইকেট নেন।

জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওমান ২৮ রানে ৩ উইকেট হারায়। পরে মুজিবুর আলির ৬৫ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও তারা ৯ উইকেটে ১৮৪ রানের বেশি করতে পারেনি।

লিগ-২ থেকে সরাসরি ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠা চারটি দল হলো যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ওমান। অন্যদিকে নামিবিয়ার পাশাপাশি কানাডা, নেপাল এবং ইউএইকে খেলতে হবে আট দলের কোয়ালিফায়ার প্লে-অফে। প্লে-অফে তাদের সঙ্গে থাকবে চ্যালেঞ্জ লিগ ‘এ’ থেকে উঠে আসা জার্সি ও কুয়েত এবং চ্যালেঞ্জ লিগ ‘বি’ থেকে যোগ দেওয়া ইতালি ও উগান্ডা।

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য এটি দলগুলোর শেষ সুযোগ হবে। প্লে-অফ থেকে চারটি দল গ্লোবাল কোয়ালিফায়ারে উঠবে। এরপর ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ চারটি স্থান।

গ্লোবাল কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হওয়া দলগুলো নতুন চালু হওয়া ‘সুপার সিরিজ’-এ অংশগ্রহণের সুযোগ পাবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগামী ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


মজুরি আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্তত ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে।

এই তালিকায় দেশের শীর্ষ শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। অধিকাংশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিল।

কিছু ব্যক্তির ব্যাংক হিসাব ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) একাধিক সংস্থার মামলায় জব্দ করা হয়েছে। কিছু ব্যক্তি কারাগারে আছেন, আবার কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সম্প্রতি সমকালের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গত মঙ্গলবার এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, বিশেষ একটি কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি ও ৩৪টি পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।

রাজস্ব বোর্ডের সূত্রে জানা গেছে, ১২টি গ্রুপের মালিকরা এই আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছেন। তালিকায় সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি রয়েছেন, যিনি আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন।

একই অভিযোগে ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানেরও। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এছাড়া যাদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের মালিক এবং সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন, গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।

এছাড়া মিরপুর এলাকায় আন্দোলনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে।

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কামাল গাজী এবং শুভ নামে এক ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইনে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁর নেতৃত্বে ২০ থেকে ২৫টি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক পেজে আন্দোলনের বিভিন্ন স্থানের ভিডিও, ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছেন প্রায় ১৫০ ব্যক্তি। এদের মধ্যে বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে। এ কাজে কিছু শিল্প মালিকও জড়িত- সরকারের কাছে এমন তথ্য-প্রমাণ রয়েছে।

ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে ব্যাংকগুলোকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার জন্য ইমেইলে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৩ বছর পর ফর্মুলা ওয়ানে চ্যাম্পিয়ন হলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


৭৩ বছর পর ফর্মুলা ওয়ানে চ্যাম্পিয়ন হলো ইতালি

মোটরস্পোর্টের ইতিহাসে একটি রূপকথার অধ্যায় রচনা করে ফর্মুলা ওয়ান (এফওেয়ান) ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। গতকাল রবিবার মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্সে তৃতীয় স্থান অর্জন করে মাত্র ২০ বছর ৬৮ দিন বয়সে মার্সিডিজের এই চালক অবিশ্বাস্য কীর্তিটি গড়ে তুলেন।

এই কৃতিত্বের মাধ্যমে তিনি ২০১০ সালে সেবাস্টিয়ান ভেটেলের দ্বারা গড়া ২৩ বছর ১৩৪ দিনের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। মৌসুমের বাকি চারটি রেস থাকতেই আন্তোনেল্লির এই শিরোপা জয় বিশ্বজুড়ে ইতালীয় মোটরস্পোর্ট ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত নিয়ে এসেছে।

১৯৫৩ সালে ফেরারির হয়ে কিংবদন্তি আলবার্তো আসকারির শিরোপা জয়ের পর, দীর্ঘ ৭৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তোনেল্লি হলেন ইতিহাসের মাত্র তৃতীয় এবং আধুনিক যুগের প্রথম ইতালীয় এফওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন। লুইস হ্যামিলটন মার্সিডিজ ছাড়ার পর শূন্য হওয়া আসনে যোগ দিয়ে, আন্তোনেল্লি নিজের দ্বিতীয় মৌসুমে ৯টি রেস জয় এবং ১৬টি পোডিয়ামের মাধ্যমে এই ঐতিহাসিক রাজত্ব কায়েম করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%