ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার বিকেল ৩টায়


গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার বিকেল ৩টায়

গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায়।

এ তথ্য নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সকালে।

পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে গাজীপুর, সাভার–আশুলিয়া ও মিরপুরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সরকার গত রোববার পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্দেশ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

গেজেটে বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

এছাড়াও, গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল নির্বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ এম


গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল নির্বিঘ্ন

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।

গাজীপুরের কিছু এলাকায়, যেখানে গত সপ্তাহ খানেক ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন, বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সেসব স্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে।

সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদনটি লেখা অবস্থায় কোথাও কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। এছাড়া, কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং আনসার সদস্যদের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ এম


গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে বেতন বাড়ানোর দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করছিল, তবে মঙ্গলবার তা বৃদ্ধি করে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছিল।

আজ ১ প্লাটুন বিজিবি বৃদ্ধি করে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসারও মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক হামলার আশঙ্কায় ইরানে নাগরিকদের জন্য ৫ জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ এম


পারমাণবিক হামলার আশঙ্কায় ইরানে নাগরিকদের জন্য ৫ জরুরি নির্দেশনা

ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল নাগরিকদের সুরক্ষার জন্য জরুরি নির্দেশনা প্রচার করছে, যা পারমাণবিক হামলার আশঙ্কা থেকে রক্ষা করতে সহায়ক। পাঁচ দফা সতর্কবার্তা প্রদান করা হচ্ছে, যা সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ থেকে প্রাণ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ তুলে ধরছে। নির্দেশনাগুলোতে বিস্ফোরণের মুহূর্তে করণীয়, তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা, এবং নিরাপদ আশ্রয়ে অবস্থানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) হঠাৎ করেই ইরানের টিভি চ্যানেলগুলোতে সতর্কতামূলক বার্তা প্রচার শুরু হয়। সম্ভাব্য পারমাণবিক হামলা থেকে বাঁচতে নাগরিকদের প্রথমেই বিস্ফোরণের দিকে সরাসরি তাকানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। হামলার সময় শক্ত কাঠামোর ভেতরে আশ্রয় নিতে হবে, এবং বিস্ফোরণের অভিঘাত অতিক্রম না হওয়া পর্যন্ত নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে।

বিস্ফোরণের তরঙ্গ থেমে গেলে দ্রুত নিকটস্থ ভবনে প্রবেশ করার নির্দেশনা রয়েছে। এ সময় জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর বাইরে অবস্থান করা কিংবা ছবি তোলা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে। এমনকি গাড়িকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করারও নির্দেশনা রয়েছে।

তৃতীয় নির্দেশনায় তেজস্ক্রিয় কণা থেকে শরীরকে সুরক্ষিত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শরীরে তেজস্ক্রিয় পদার্থ লেগে গেলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, যা কন্ডিশনারবিহীন। গোসলের সুযোগ না থাকলে মুখ, হাত এবং শরীরের উন্মুক্ত অংশগুলো পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশনা রয়েছে।

এছাড়া পারমাণবিক বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় খাবার ও পানীয় গ্রহণেও সতর্ক থাকতে বলা হয়েছে। শুধুমাত্র বোতলজাত পানি এবং প্যাকেটজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে, আশ্রয়স্থল থেকে বের হওয়ার ক্ষেত্রে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নেয়ার নির্দেশনা রয়েছে। ২৪ ঘণ্টা পার হলেও পরিস্থিতি নিরাপদ মনে করা যাবে না। বাইরে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেয়া ভবনে আগুন লাগার বা ধসে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত অন্য নিরাপদ ভবনে সরে যেতে হবে।

পারমাণবিক হামলার ভয়াবহতা মোকাবিলায় এসব নির্দেশনা প্রচার করছে ইরানের টেলিভিশন চ্যানেলগুলো। নাগরিকদের তাৎক্ষণিক সুরক্ষা এবং তেজস্ক্রিয়তার ঝুঁকি কমাতেই এই সতর্কবার্তা বলে ধারণা সংশ্লিষ্টদের।

এদিকে মঙ্গলবার ভোরে ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর লেঙ্গেহতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের একটি আকাশযান লক্ষ্য করে ইরানের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়।

হরমুজের পূর্বদিকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। কেশম দ্বীপের দক্ষিণে আরও দুটি মার্কিন নজরদারি ড্রোন নামানোর দাবিও করেছে তারা। তেহরানে ফের হামলা হলে সামরিক সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেছেন, ‘আমরা উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত। যদি তারা আরেকবার আমাদের পরীক্ষা করে, তবে নিজেরাই আগের চেয়েও খারাপ জবাব পাবে। আর যদি তারা সততার সাথে কূটনীতিতে প্রবেশ করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও প্রস্তুত।’

তবে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরানের আলোচনা চলছে বলে তিনি জানান। মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার সম্ভাবনার কথা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি যেকোন সময় তেহরানের সঙ্গে চুক্তির কথাও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তাদের কোনো টাকা নেই এবং তাদের যা আছে তা হলো গত ১৫ বছরে যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, যা ৩০০ শতাংশেরও বেশি। এবং তারা একটি চুক্তি করতে চায়, এবং তা হতেও পারে।’

ওয়াশিংটন-তেহরান সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে। কাতার, তুরস্ক, জর্ডান ও মিসরের শীর্ষ কূটনীতিকেরা উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চীনও সামরিক সংঘাতের বদলে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


বুধবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী, আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে। সকাল ১১টা ৩ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণা দশমী তিথি থাকবে, এরপর শুরু হবে কার্তিক কৃষ্ণা একাদশী তিথি। আজ ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাবও থাকবে।

আসুন এক নজরে দেখে নিই মেষ থেকে মীন ১২ রাশির আজকের ভাগ্য-

১। মেষ: উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ফলে কার্যসিদ্ধি হতে পারে। আর্থিক বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য আসবে। বহুমুখী প্রচেষ্টার সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায় গোলযোগ বৃদ্ধি পেতে পারে।

২। বৃষ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। কোনো বহুজাতিক কোম্পানি থেকে আকস্মিক কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। আইনি জটিলতার সমাধান হতে পারে।

৩। মিথুন: আজ জ্ঞাতিশত্রুতা বৃদ্ধি পেতে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে। শিল্পী ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে। নতুন কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

৪। কর্কট: আজ অযথা মানসিক দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। সঠিক পরিকল্পনার অভাবে খরচ বৃদ্ধি পাবে। উচ্চ রক্তচাপের শঙ্কা রয়েছে। অসংলগ্ন কথাবার্তা বলার কারণে শত্রুতা বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জমি বা বাড়ি বিক্রির যোগ প্রবল।

৫। সিংহ: কর্মপ্রার্থীরা আয়ের নতুন পথ পেতে পারেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা লাভজনক থাকবে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যাত্রা করতে পারেন।

৬। কন্যা: নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। অপ্রয়োজনে ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। ক্রনিক রোগের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে বিরত থাকুন। দাম্পত্যে বোঝাপড়া আরও মজবুত হবে।

৭। তুলা: সঠিক পরিকল্পনার পাশাপাশি সতর্ক থেকে আর্থিক বিনিয়োগ করুন। গুপ্ত শত্রুতার শিকার হওয়ায় সমস্যা বাড়বে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আগুন থেকে সাবধান থাকুন। ব্যবসায় আয় বৃদ্ধির নতুন পথ পেতে পারেন। সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বৃদ্ধি পাবে।

৮। বৃশ্চিক: আজ শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে মতভেদ বাড়তে পারে। কাউকে অর্থ সাহায্য করলে প্রতারিত হতে পারেন। মানসিক উদ্বেগ বাড়তে পারে। রক্তপাত ও অস্ত্রোপচারের যোগ রয়েছে।

৯। ধনু: আজ মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের প্রতি প্রত্যাশা রাখলে আঘাত পেতে পারেন। বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পুরনো ঋণ পরিশোধের সম্ভাবনা থাকবে।

১০। মকর: পেশা পরিবর্তনের যোগ রয়েছে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্তদের উপার্জন বৃদ্ধি পাবে। দূর স্থানে ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। রোগভোগের চিকিৎসার কারণে অযথা অর্থব্যয় হতে পারে। বিয়ের যোগাযোগে বাধা আসবে। আইনি সমস্যা এড়িয়ে চলুন।

১১। কুম্ভ: আজ পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঋণ সংক্রান্ত ঝুঁকি না নেওয়াই ভালো। বিশেষ কোনো ব্যক্তির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে। ঝুকিবহুল কাজ এড়িয়ে চলুন। প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ এড়ানো উচিত।

১২। মীন: আজ থমকে যাওয়া কাজ পুনরায় চালু হতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। ব্যবসায় আয় বৃদ্ধির নতুন পথ পেতে পারেন। সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বৃদ্ধি পাবে। প্রেমজীবন শুভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%