ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাহরাইনে ৬টি মুসলিম দেশের সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে


বাহরাইনে ৬টি মুসলিম দেশের সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে একটি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, যা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর মহড়া ‘বাহরাইন শিল্ড’ নামে পরিচিত। এই মহড়া ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলতে পারে, যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিয়ে যুক্ত হয়েছে।

বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নত করা এবং জিসিসিভুক্ত দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। তিনি আরও জানান, গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর একত্রিত অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন রকমের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে।

আল-নুয়াইমি উল্লেখ করেছেন, ‘বাহরাইন শিল্ড’ মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করে এবং যেকোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। তিনি মনে করেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

অন্যদিকে, আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করল কোস্ট গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করল কোস্ট গার্ড

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানালেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসানচর কোস্টগার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম এখন প্রক্রিয়াধীন রয়েছে।

কমান্ডার সাব্বির আলম আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে শহীদ আরাফাত মুন্সীর পরিবারের জন্য উপহার সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে শহীদ আরাফাত মুন্সীর পরিবারের জন্য উপহার সামগ্রী

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরাফাত মুন্সীর পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) বিকালে মুকসুদপুরের বনগ্রামে আরাফাত মুন্সীর বাড়িতে গিয়ে তার দাদির হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী এই বিষয়ে মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ আরাফাতের মতো জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আরাফাত গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ উল্লেখ করেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের প্রতি সহযোগিতা ও খোঁজখবর অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন।

এ সময় উপহার সামগ্রী ও খোঁজখবর নেওয়ার জন্য শহীদ আরাফাতের দাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় শহীদ আরাফাত মুন্সীর কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল মাতুব্বর, জোবায়ের আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসীন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপুসহ উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বসবে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


শনিবার নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বসবে বিএনপি

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

এই বৈঠকটি আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শনিবার (১ আগস্ট) গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে কোন নির্দেশনা পাননি বলেও জানিয়েছেন শায়রুল।

জানা গেছে, দলটির সাংগঠনিক বিষয়ের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ফার্মেসিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ফার্মেসিকে জরিমানা

 

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে সাতটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের জন্য মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সূত্র থেকে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা, নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওটিসি বহির্ভূত ওষুধ বিক্রি, ওষুধ বিষয়ে মিথ্যা নিশ্চয়তা প্রদান এবং রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা সহ বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় এই সাতটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স ফেরদৌস ফার্মেসি, মেসার্স আল মক্কা ফার্মেসি, মেসার্স নিউ খাজা ফার্মেসি, মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি এবং আল আমিন ড্রাগ হাউস। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেছেন।

এদিকে, একই দিনে পৌরসভার কামালপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আবদুল জব্বার লিটন ও সুমন নাথ নামের দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানিয়েছেন, মানসম্মত ও নিরাপদ ওষুধ সংরক্ষণ নিশ্চিতকরণের জন্য এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%