ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

এক দিনের মধ্যেই শেয়ার কেনাবেচার নতুন সুবিধা


এক দিনের মধ্যেই শেয়ার কেনাবেচার নতুন সুবিধা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর ফলে একই দিনে শেয়ার কিনে আবার সেদিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

তবে এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে-দিনে লেনদেন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটেলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে।

এ কারণে এতদিন শেয়ার কিনে বিক্রির জন্য দুই কর্মদিবস সময় লাগত।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের হামলার মুখে আজভ সাগরে বিকল্প নৌপথের খোঁজে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ইউক্রেনের হামলার মুখে আজভ সাগরে বিকল্প নৌপথের খোঁজে রাশিয়া

ইউক্রেনের হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আজভ সাগরে বিকল্প নৌপথের পরিকল্পনা করছে রাশিয়া। পাশাপাশি, একই সময়ে ওই সাগরে জাহাজ চলাচল সীমিত করার সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে।

কিয়েভ মহল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় দিনে ইউক্রেন সেখানে শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। আজভ সাগরটি রাশিয়ার মূল ভূখণ্ড, ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার মধ্যে অবস্থিত এবং এটি কৃষিপণ্য রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে গন্য।

এই সমুদ্রপথের মধ্য দিয়ে দখলকৃত ইউক্রেন থেকে শস্য রপ্তানি করা হয়, যা কিয়েভ 'চুরি করা' শস্য হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া, ক্রিমিয়ায় প্রয়োজনীয় সরবরাহ পাঠানোর জন্যও এই পথটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের হামলাগুলোর পাশাপাশি, রাশিয়া গভীরে দূরপাল্লার ড্রোন হামলার উদ্যোগও জোরদার করেছে, যাতে দেশজুড়ে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি ও ব্যবসায়ী মহলের সাথে সমন্বয় করে তারা বর্তমানে 'বিকল্প নৌপথ নির্ধারণের কাজ' করছে। তবে, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুসারে, 'আজভ সাগরের পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ বা রপ্তানি সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না।' যদি প্রয়োজন হয়, তারা সরবরাহ ব্যবস্থার পথ পরিবর্তন করার কথাও জানায়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজভ সাগরে বেসামরিক জাহাজগুলোতে শত্রুপক্ষের হামলা বৃদ্ধি পাওয়ার কারণে পণ্য পরিবহনের জন্য 'সব প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়া হচ্ছে। তারা আরও উল্লেখ করেছে যে, 'প্রয়োজনে' কিছু পণ্য অন্য পরিবহন ব্যবস্থায় সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার মঙ্গলবার দাবি করেছেন, গত নয় দিনে তারা ইউক্রেন '১১৬টি জাহাজে হামলা' পরিচালনা করেছে। এর মধ্যে আজভ সাগরে থাকা কয়েকটি তেলবাহী ও পণ্যবাহী জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেছেন, এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার 'ছায়া নৌবহর' ক্ষতিগ্রস্ত করা এবং মস্কোর নিয়ন্ত্রণাধীনে থাকা ক্রিমিয়ায় রাশিয়ার জ্বালানি সরবরাহ সীমিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে কর্মস্থলে দুর্ঘটনার কুলাউড়ার জসিমের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বাহরাইনে কর্মস্থলে দুর্ঘটনার কুলাউড়ার জসিমের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের গফফার মিয়ার ছেলে জসিম আহমেদ বাহরাইনতে তার কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১টার দিকে বাহরাইনস্থ নির্মাণকাজ চলাকালে তিনি রাজমিস্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এই সময় অসাবধানবশত, জসিম আহমেদ একটি ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

জানা যায়, জসিম আহমেদ দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বাহরাইনে রাজমিস্ত্রীর কাজ করছেন। তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের মধ্যে গভীর শোকের মাতম নেমে এসেছে। স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। বর্তমানে তার মরদেহ বাহরাইন পুলিশের হেফাজতে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে অবরোধ, তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সড়ক সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে অবরোধ, তীব্র যানজট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকেরা অবরোধ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচিটি পালন করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা জানায়, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা হয়েছে এবং এটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারা জানান, দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অবরোধকারীরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

অবরোধের খবর পেয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি আমি সংসদ সদস্যকে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’

তার আশ্বাসে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার সংস্কার কাজের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আমরা আশা করছি, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুনে কাজ শুরু করা সম্ভব হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাতক্ষীরায় আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাতক্ষীরায় আটক ২

 

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত ১২ জুন রাত ১০টার পর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে ১৩ জুন থানায় মামলার অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি, উক্ত উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, একই মামলার সন্দেহভাজন আসামি, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাড়দ্দাহ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%