ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা


বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড়, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধার ব্যবস্থা থাকবে প্রবাসী কার্ডের মাধ্যমে। এ ছাড়া, সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে, বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, প্রবাসী কার্ড বিতরণ উপলক্ষে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

আফরোজা খানম বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেন তারা হয়রানিমুক্ত বিমান সেবা পান। ইতিমধ্যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

এখন প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, প্রবাসী কার্ডধারীদের বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

সভার শুরুতে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে, প্রবাসী কার্ড বাস্তবায়নে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এমপি নুরুল আমিন

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, উভয় মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রবাসী কার্ডধারীরা এসব সুবিধা পেতে তাদের কার্ড উপস্থাপন করলেই, বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টার থেকে সহায়তা পাবেন। মন্ত্রণালয়, দ্রুত সময়ের মধ্যে এসব সুবিধা কার্যকর করার উদ্যোগ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শিশু বর্ষা হত্যা : ৩ বছর পর চার্জ গঠন, বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চট্টগ্রামে শিশু বর্ষা হত্যা : ৩ বছর পর চার্জ গঠন, বিচার শুরু

চট্টগ্রাম নগরের জামালখানে সাত বছরের শিশু মারজান হক বর্ষা ধর্ষণ ও হত্যা মামলায় অবশেষে আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। এর মাধ্যমে তিন বছরেরও বেশি সময় পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শুনানি শেষে আসামি লক্ষণ দাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় (লাশ গুম) এই অভিযোগ গঠন করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ অক্টোবর বিকেলে কুসুম কুমারী বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী শিশু বর্ষা চিপস কেনার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তিন দিন পর ২৭ অক্টোবর জামালখানের সিকদার হোটেলের পাশের নালা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বস্তায় থাকা টিসিবির সিলমোহরের সূত্র ধরে পরদিন ২৮ অক্টোবর মুদির দোকানের কর্মচারী লক্ষণ দাশকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বর্ষাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে।

তবে ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন পেতে অস্বাভাবিক দেরি হওয়ায় মামলার তদন্ত থমকে থাকে দীর্ঘদিন। ডিএনএ প্রতিবেদনের জমার বিলম্ব নিয়ে কালের কণ্ঠ গুরুত্বসহকারে একাধিক প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্টদের টনক নড়ে।

মামলায় বাদীপক্ষকে আইনি সহায়তা প্রদানকারী সংস্থা হিউম্যান রাইটস বাংলাদেশ’র মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান কালের কণ্ঠকে বলেন, তদন্ত ও আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে চার্জ গঠন করতেই প্রায় তিন বছর সময় লেগে গেল।

এত দেরির কারণে ভবিষ্যতে সাক্ষী হাজির করা দুরূহ হয়ে পড়তে পারে, যা ন্যায়বিচার প্রাপ্তিতে বড় বাধা। তিনি বলেন, বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আদালতে রাষ্ট্র ও বাদীপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস (পিপি), অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অ্যাডভোকেট পরেশ চন্দ্র দাশ, অ্যাডভোকেট এ এইচ এম জসিমউদদীন, অ্যাডভোকেট হাসান আলী, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আরমান, অ্যাডভোকেট শাহানা আফরোজ ও অ্যাডভোকেট খুশনুদ রাইসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওড়না দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ওড়না দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

এ ঘটনার পরে জনতা অভিযুক্ত স্ত্রীকে পুলিশে দিয়েছে। স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে পরে স্বীকার করেছেন তিনি। এই ঘটনা সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে মাছিমপুর কলাবাগান এলাকায় ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ আসামিকে আদালতে পাঠিয়েছে।

মৃত ব্যক্তির নাম আবুল কালাম (২২) রয়েছে। তিনি জামালপুরের মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। কালাম জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন। অভিযুক্ত স্ত্রীর নাম পিপাশা আক্তার, তিনি একই গ্রামের আব্দুল করিমের কন্যা।

পুলিশ এবং স্থানীয়দের মতে, পিপাশাকে প্রথমে তার স্বামী আবুল কালাম জোর করে তার ঘর থেকে নিয়ে এসে বিয়ে করেন। এক মাস আগে জীবিকার অনুসন্ধানে সপরিবারে টঙ্গীতে চলে আসেন কালাম। তারপর তারা টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে একটি বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালাতে থাকেন। সোমবার রাতে বাসায় ফিরে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে পিপাশা আবুল কালামের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পিপাশাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানার পুলিশ পিপাশাকে গ্রেপ্তার করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই তার বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২১ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য রাখেন। তারা উপজেলা মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এই সময় মাদারগঞ্জ এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

সাম্প্রতিক সময়ে ইরানের একাধিক হামলার অভিযোগ তুলে কাতার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠির মধ্যে হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ উল্লেখ করে কাতার এসব ঘটনার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে।

দোহার অভিযোগ, কাতারের একটি তেলবাহী জাহাজ ও কাতারের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে। এই ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণের কথা জানিয়েছে কাতার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার।

চিঠিতে কাতার দাবী করেছে, ইরান বহুবার দেশটির ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে গত ৭ জুলাই কাতারের তেলবাহী জাহাজ আল রেকাইয়াত-এ হামলার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া ১২ জুলাই কাতারের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও কাতার দাবি করছে, ওই হামলা দেশটির সশস্ত্র বাহিনী প্রতিহত করেছে।

কাতারের অভিযোগ, এগুলো সব হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান। তাই এসব হামলার জন্য কাতার ক্ষতিপূরণ দাবি করছে এবং প্রয়োজন হলে জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করবে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজকে ঘিরে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এটি গত ২৪ ঘণ্টার মধ্যে এমন ধরনের দ্বিতীয় ঘটনা। জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণ অঞ্চলের রুট দিয়ে চলাচল করছিল।

তবে ইরানের দাবি, তেহরানের সঙ্গে সমন্বয় না করে এ রুট ব্যবহার করা মানে জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ইচ্ছাকৃতভাবে এ রুট ব্যবহারে উৎসাহিত করছে, যাতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%