ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২১ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য রাখেন। তারা উপজেলা মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এই সময় মাদারগঞ্জ এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

সাম্প্রতিক সময়ে ইরানের একাধিক হামলার অভিযোগ তুলে কাতার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠির মধ্যে হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ উল্লেখ করে কাতার এসব ঘটনার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে।

দোহার অভিযোগ, কাতারের একটি তেলবাহী জাহাজ ও কাতারের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে। এই ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণের কথা জানিয়েছে কাতার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার।

চিঠিতে কাতার দাবী করেছে, ইরান বহুবার দেশটির ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে গত ৭ জুলাই কাতারের তেলবাহী জাহাজ আল রেকাইয়াত-এ হামলার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া ১২ জুলাই কাতারের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও কাতার দাবি করছে, ওই হামলা দেশটির সশস্ত্র বাহিনী প্রতিহত করেছে।

কাতারের অভিযোগ, এগুলো সব হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান। তাই এসব হামলার জন্য কাতার ক্ষতিপূরণ দাবি করছে এবং প্রয়োজন হলে জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করবে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজকে ঘিরে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এটি গত ২৪ ঘণ্টার মধ্যে এমন ধরনের দ্বিতীয় ঘটনা। জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণ অঞ্চলের রুট দিয়ে চলাচল করছিল।

তবে ইরানের দাবি, তেহরানের সঙ্গে সমন্বয় না করে এ রুট ব্যবহার করা মানে জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ইচ্ছাকৃতভাবে এ রুট ব্যবহারে উৎসাহিত করছে, যাতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি তার কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন নৌপ্রধানের সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় তাকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ি নৌপ্রধানের ভূমিকার প্রশংসাও করেন।

রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আর বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আর বাধা নেই

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায় জামিন পেয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, ঢাকার ওয়ারী থানায় করা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনও বাধা রইল না বলেও জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী।

তিনি উল্লেখ করেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ তিনি ওয়ারী থানার মামলায় জামিন পেলেন। বর্তমানে তিন মামলায় জামিন আদেশ হওয়ায় তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনও বাধা নেই।’

গত বছরের ২৪ আগস্ট রাতে, বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন, তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১৫ জুন তিনি ওই মামলায় গ্রেপ্তার হন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি গত বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজে অফার পান। ফাতেমা ঐশী পরিচয় দিয়ে দ্যুতিকে গুগলে রিভিউ দিতে বলেন এবং কাজের জন্য টেলিগ্রাম অ্যাপ খুলতে বলেন। পরদিন কাজের জন্য তাকে ৩০০ টাকা পাঠানো হয়।

লিসা নামে একজন পরদিন তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে অন্যান্য সদস্যরা টাকা পাঠানোর পর মুনাফাসহ আসল ফেরত পাওয়ার আশ্বাস দেয়। তাদের দেখে আশ্বস্ত হয়ে, দ্যুতি লিসার বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান। সেদিনই তিনি আসল সহ ২৮০০ টাকা ফেরত পান।

গত বছরের ১৫ জানুয়ারি তাকে ৫ হাজার ৩০০ টাকা পাঠানো হয়। আরও কাজ শেখার উদ্দেশ্যে তাকে আরেকটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। বিশ্বস্ততা অর্জন করে, তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করা হয়। ওই ঘটনার বিষয়ে সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে গত বছরের জানুয়ারি মাসে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করল মাইলস্টোন স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করল মাইলস্টোন স্কুল

মাইলস্টোন স্কুল ও কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া মাহফিল। গত বছরের ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার উদ্দেশ্যে মাইলস্টোন কলেজের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জড়ো হয়ে দোয়া মাহফিলে অংশ নিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও কাঁদলেন। ছবি : লুৎফর রহমান

দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় মাইলস্টোন পরিবার থেকে।

আয়োজকরা আরও উল্লেখ করেন, এই শোক ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%