০৫:১৫ পি.এম
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগণ ও এলাকার সমস্যা চিহ্নিতকরণ নিয়ে আলোচনা হয়। এছাড়াও, এসব ঝুঁকি মোকাবিলায় গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির মিয়া
এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর, ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার রিপন, মাহাবুব রহমান, শিক্ষক লুৎফর এবং ব্র্যাকের আঞ্চলিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন