ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা


ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের প্রতিক্রিয়া মঙ্গলবার ঘোষণা করবে কানাডা। একসময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দুই প্রতিবেশী দেশ এখন ক্রমেই বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

কানাডা সরকার সোমবার রাতে জানিয়েছে, অর্থ, শিল্প ও শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন কর্মকর্তা অটোয়ায় সংবাদ সম্মেলন করে নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে কানাডার পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

কয়েক সপ্তাহের আলোচনা চলার পর গত শুক্রবার কানাডা ও যুক্তরাষ্ট্র কিছু কানাডীয় পণ্যের ওপর নতুন করে আরোপিত ৫০ শতাংশ মার্কিন শুল্ক ঠেকাতে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। শনিবার থেকে ওই শুল্ক কার্যকর হয়েছে। এর পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও জানিয়েছে কানাডা।

সোমবার ট্রাম্প আরও ঘোষণা করেন, আগামী বছর থেকে কানাডা থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে।

বর্তমানে কানাডীয় গাড়ির ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক রয়েছে, যা গাড়িতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা উপাদান বা অ-মার্কিন উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাতের ওপর সাধারণভাবে ৫০ শতাংশ শুল্ক রয়েছে।

এদিকে ট্রাম্পের প্রস্তাবকে ‘খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী ৮ সেপ্টেম্বর থেকে পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা দেন।

আরও পড়ুন: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, কর্মসূচি একদিন পেছানো: রাহুল গান্ধী

এসব শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্প পড়বে। পাশাপাশি কৃষি সরঞ্জাম, কাগজ ও ইলেকট্রনিকসসহ আরও কয়েকটি খাতও এর আওতায় থাকবে।

সোমবার রাতে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, ‘এই কঠিন সময়ে কানাডার শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা ও সহায়তা দিতে মন্ত্রীরা নতুন পদক্ষেপ ঘোষণা করবেন।’

কার্নি সোমবার বলেছেন, ‘ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনার লক্ষ্য ‘সবসময়ই কানাডিয়ানদের জন্য সেরা চুক্তি নিশ্চিত করা। কখনোই যেকোনো মূল্যে বা যেকোনো সময়সীমার মধ্যে চুক্তি করা নয়।’

তিনি বলেন, ‘আলোচনার সময় আমরা বুঝতে পেরেছি, আমেরিকানরা অন্যায্য শর্তের মাধ্যমে আমাদের প্রধান শিল্পÑগাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাত ধ্বংস করতে চেয়েছিল। এটিই আমরা চুক্তিতে রাজি না হওয়ার অন্যতম প্রধান কারণ।’

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরি

কার্নি জোর দিয়ে বলেন, দেশে উৎপাদন বাড়ানো এবং বিদেশে বাণিজ্যের ক্ষেত্র বৈচিত্র্যময় করা শুরু থেকেই 'প্রথম পরিকল্পনা' ছিল।

সপ্তাহান্তে কার্নি আরও জানান, আলোচনার একেবারে শেষ পর্যায়ে মার্কিন আলোচকেরা অন্য দেশগুলোর সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তির ওপরও বিধিনিষেধ আরোপের দাবি করেছিলেন।

তিনি বলেন, ‘মার্কিন আলোচকেরা কানাডার ফরাসিভাষী প্রদেশ কুইবেকের ফরাসি ভাষা ও সংস্কৃতি নিয়েও অগ্রহণযোগ্য ‘হুমকি’ দিয়েছিলেন।’

তবে সোমবার এক পৃথক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার একদম শেষ মুহূর্তে কানাডা অযৌক্তিক কিছু দাবি তুলেছিল, যার ফলে চুক্তিটি ভেস্তে যায়।

আরও পড়ুন: এনসিপিকে স্থানীয় নির্বাচনে বিজয়ী করতে হবে: আসিফ

যদিও যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা; প্রথম অবস্থানে রয়েছে মেক্সিকো।

রোববার প্রকাশিত অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, প্রতি চারজন কানাডীয়র মধ্যে তিনজন বাণিজ্য আলোচনা থেকে সরে আসার কার্নি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন। তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতি পাঁচজনের মধ্যে দু’জন নিজেদের চাকরি নিয়ে কিছুটা উদ্বিগ্ন।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড গাড়ির ওপর ট্রাম্পের শুল্কের হুমকির কঠোর সমালোচনা করেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পকে জবাব দিয়েছেন।

আরও পড়ুন: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি

ফোর্ড সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আগে বাণিজ্য বিরোধের এক পর্যায়ে অন্টারিও তিনটি মার্কিন অঙ্গরাজ্যে বিদ্যুৎ রপ্তানির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল।

এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ফোর্ডের সমালোচনা করেন এবং ‘আরও ভয়াবহ’ পরিণতির হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউসের অভিযোগ, ৫০ শতাংশ শুল্ক আরোপের ক্ষেত্রে কানাডা যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে ‘বৈষম্যমূলক আচরণ’ করেছে।

ট্রাম্প গত সপ্তাহে এসব শুল্ক কার্যকরের সময় তিন দিন পিছিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলার পরও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর আহ্বান ত্রাণমন্ত্রীর

সর্বশেষ শুল্ক যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কানাডীয় পণ্যের প্রায় ৫ দশমিক ৫ শতাংশের ওপর কার্যকর হয়েছে। এসব পণ্যের মোট মূল্য প্রায় ২ হাজার কোটি ডলার। এর মধ্যে হকি স্টিক ও সিমেন্টের মতো পণ্যও রয়েছে।

সোমবার ট্রাম্প অভিযোগ করেন, ‘কানাডা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে আসছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কানাডাকে প্রয়োজন নেই, কানাডারই আমাদের প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার শনিবার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, ট্রাম্প প্রশাসন কানাডার নরম কাঠের ওপর ১০ শতাংশ শুল্ক তুলে নেওয়ার এবং গাড়ির ওপর বর্তমান ২৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছিল।

গ্রিয়ার বলেন, ওয়াশিংটন বেশিরভাগ কানাডিয়ান ইস্পাতের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করতেও প্রস্তুত ছিল।

শুল্ক নিয়ে বিরোধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) সংশোধনের বিষয়েও সমঝোতায় পৌঁছাতে হবে। ট্রাম্প চুক্তিটি বর্তমান কাঠামোতে নবায়ন করতে রাজি নন।

এ ছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে এবং কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর’ বলে সম্বোধন করে ট্রাম্প বারবার কানাডীয়দের ক্ষুব্ধ করেছেন। ট্রাম্প এমনভাবে উল্লেখ করেছেন, যেন তাঁরা অন্য একটি দেশের প্রধানমন্ত্রী নন, বরং যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাপানের প্রতিষ্ঠান ‘টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাপানের সাথে বহুমুখী উদ্যোগ গ্রহণ করছি। সে ক্ষেত্রে জাপানি ভাষাশিক্ষা ইতিবাচক এবং সরকার জাপানিজ শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং নিয়মতান্ত্রিক জটিলতা নিরসনের মাধ্যমে তাদের কিভাবে ভিসা প্রক্রিয়ার আবেদন এবং আবাসন ব্যবস্থা সহজীকরণ করা যায় সে বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার নতুন বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তৃতীয় ভাষার শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ চলমান।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসার মাধ্যমে জাপানে পাঠানো হবে। প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানিজ এই প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েও প্রত্যক্ষ সহায়তা দেবে। নির্বাচিত প্রকৌশলীরা জাপানে যোগদানের পর প্রতি মাসে উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস সুবিধাও পাবেন।

ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানিজ ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ, এখন দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলমান রয়েছে এবং সাফল্যের সাথে যারা জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সবাই পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন। তাদের মধ্যে প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত, তারা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করবেন। বাকি নির্বাচিতরা আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় নিশ্চিত করা হয়।

সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের দিকনির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের দিকনির্দেশনা

নওগাঁ জেলার বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি যানবাহন চলাচল, পার্কিং এবং যাত্রী ওঠানামার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সুপার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যাতে বাস টার্মিনাল এলাকার শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।

বিশেষ করে, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য চালক ও শ্রমিকদের প্রতি তিনি অনুরোধ জানান। পাশাপাশি, সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট হিসেবে পরিচিত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা করতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় ১০ কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


পোরশায় ১০ কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান

নওগাঁর পোরশায় বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ১০ জন কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদের হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় গার্লস সাপোর্ট প্রকল্পের আওতায় এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছাওড় ও নিতপুর ইউনিয়নের নির্বাচিত ১০ জন কন্যাশিশুকে শিক্ষার সহায়তা হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, কন্যাশিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, ঝরে পড়া রোধ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ সময় ডাসকো ফাউন্ডেশনের সমন্বয়ক মিঃ ম্যানুয়েল টুডু, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কন্যাশিশুদের অভিভাবক এবং এলআরপি-৫৭-এর স্টাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।" তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা বৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত কন্যাশিশুরা পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত কন্যাশিশু ও তাদের অভিভাবকদের হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে।

 

এই সহায়তার অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পের ৩ ও ৪ নম্বর ক্যাম্পে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে এবং তাদের পাশে থাকতে সংযুক্ত আরব আমিরাত এই সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

 

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করা।

সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%