ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ


বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ
 

 

 

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছেন কৃষি অনুষদের বিভিন্ন লেভেলের প্রতিনিধিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধিরা।
 
রবিবার (১ নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষি অনুষদের সিনিয়র শিক্ষার্থী প্রতিনিধি মো. সানাউল্লাহ শেখ নবনিযুক্ত ডিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষদের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন।
 
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সেশনজট কমিয়ে একাডেমিক কার্যক্রম গতিশীল করা, করিম ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে অচল শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) সচল করা, পর্যাপ্ত মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য স্থায়ী পার্কিং গ্যারেজ নির্মাণ এবং বিশুদ্ধ পানির ফিল্টারগুলো সার্বক্ষণিক সচল রাখা।
 
এ সময় সানাউল্লাহ শেখ বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান জরুরি। বিশেষ করে সেশনজট নিরসন, শ্রেণিকক্ষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমরা আশা করি, নবনিযুক্ত ডিন মহোদয়ের নেতৃত্বে এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
 
এ সময় শিক্ষার্থী প্রতিনিধি দিগন্ত বলেন, “কৃষি অনুষদের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও অনুষদের উন্নয়নে আমরা নবনিযুক্ত ডিন মহোদয়ের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। একই সঙ্গে অনুষদের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের উন্নয়নে তাঁর গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি অনুষদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করা সম্ভব।”
 
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষি অনুষদের শিক্ষা ও অবকাঠামোগত পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ যুবসমাজই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি: ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী,(স্টাফ রিপোর্টার)

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


দক্ষ যুবসমাজই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি: ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন

দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন বলেন, "তরুণ ও যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি ও আগামীর অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে একটি দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমেই ২০২৬ সালের অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে, নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সরকার সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সফল আত্মকর্মী এবং যুব সংগঠকদের কাজের অনন্য স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে তরুণ উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে ব্যবসা ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা যুবকদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের বৈশ্বিক চ্যালেঞ্জের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম এর ৩৫ তম বার্ষিকী উপলক্ষে কে কাটা হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম এর ৩৫ তম বার্ষিকী উপলক্ষে কে কাটা হয়

আজ ১লা নম্ভেবর-২৬ইং রবিবার নাঃগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম বার্ষিকী উপলক্ষে নাঃগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্দ্যেগে কেক কেটে উদযাপন করি নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নাঃগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি এবং নাঃগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এদিন চারজন যুব উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় মোট ৪ লাখ টাকার ঋণের চেক।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম।

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবকদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

আলোচনা সভা শেষে চারজন যুব উদ্যোক্তার মধ্যে মোট ৪ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। প্রত্যেক উদ্যোক্তাকে ১ লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুবক-যুবতী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ নভেম্বর পর্যন্ত আরও কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, সনদপত্র বিতরণ, ‘সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এবং প্রশিক্ষণ উদ্বোধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাওলানা আমিজা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

​নীলফামারী প্রতিনিধি: রায়হান আলী

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাওলানা আমিজা রহমান

নীলফামারী সদর উপজেলার ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা ও জনসমর্থনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জননেতা মাওলানা আমিজা রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য প্রার্থী হিসেবে তিনি দীর্ঘকাল ধরে পঞ্চপুকুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনকল্যাণ, মানবসেবা এবং সামাজিক দায়বদ্ধতাকে নিজের রাজনৈতিক জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্যক্তিস্বার্থের সম্পূর্ণ ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আমিজা রহমান সকালের ফজর নামাজের পর থেকেই গভীর রাত পর্যন্ত পঞ্চপুকুর ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং যেকোনো বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো যেন তাঁর দৈনন্দিন রুটিন। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর এই নিবিড় যোগাযোগ, গণসংযোগ এবং তৃণমূল মানুষের সমস্যা ও সম্ভাবনার গভীর অনুধাবন তাঁকে স্থানীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে একটি মানবিক, সমৃদ্ধ, দুর্নীতি ও বৈষম্যহীন ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়বদ্ধতার সঙ্গে জনসেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা আমিজা রহমান বলেন, "জনগণের ভালোবাসা, আস্থা এবং অকুণ্ঠ সমর্থনই আমার কাজের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।"
এলাকার সর্বস্তরের জনগণ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে একজন সৎ ও জনদরদী নেতা হিসেবে মাওলানা আমিজা রহমানের পক্ষেই নিজেদের রায় দিতে প্রস্তুত হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%