০২:৫৭ পি.এম
জাতিসংঘের প্রধান কার্যালয় নিউইয়র্ক থেকে রাশিয়ার পর্যটন নগরী সোচিতে স্থানান্তরের প্রস্তাব মস্কো বহাল রেখেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ সংবাদ সংস্থা তাসকে (TASS) দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের পরিচালক কিরিল লগভিনভ এই তথ্য নিশ্চিত করেছেন।
কিরিল লগভিনভ বলেন, "এই মৌলিক বিষয়টির মূল দিক হলো—স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা যথাযথভাবে মেনে চলছে কি না তা নিশ্চিত করা। সেই প্রেক্ষাপটে এক বছর আগে নিউইয়র্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সদর দফতর সোচিতে সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, তা এখনো বিবেচনাধীন বা বহাল রয়েছে।"
আরও পড়ুন: ডিজেল নেই, বিদ্যুৎ সঞ্চালন লাইনও নেই ভারতের হাইড্রোজেন ট্রেনের কার্যপ্রণালী
যদিও জাতিসংঘ সদর দফতর যুক্তরাষ্ট্র থেকে অন্য কোনো দেশে স্থানান্তর করা তাত্ত্বিকভাবে সম্ভব, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি বাস্তবায়ন করা কঠিন বলে স্বীকার করেছেন এই রুশ কূটনীতিক।
তিনি ব্যাখ্যা করে জানান, বৈশ্বিক এই সংস্থার সদর দফতর স্থানান্তরের ক্ষেত্রে প্রধানত দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে:
১. পরিকাঠামো ও নিরাপত্তা: বিশ্ব সংস্থার কেন্দ্রীয় সংস্থা পরিচালনার জন্য প্রস্তাবিত নতুন স্থানটিকে অবকাঠামোগত উন্নয়ন, উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এবং সর্বোচ্চ নিরাপত্তার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।
২. বিশাল অর্থনৈতিক ব্যয়: স্থানান্তরের এ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ আর্থিক তহবিলের প্রয়োজন, যা বর্তমান বিশ্ব অর্থনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে বহন করা কোনো পক্ষের জন্যই সহজ নয়।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট নেতা শুমার
লগভিনভ উল্লেখ করেন, স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রের ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। তবে আর্থিক ও অবকাঠামোগত জটিলতার কারণে এই মুহূর্তে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ পাস হওয়ার বাস্তব সম্ভাবনা কম। তিনি মন্তব্য করেন, অনাবশ্যক এই "স্থানান্তর প্রক্রিয়ায়" বর্তমানে কারো আগ্রহ নেই। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন