ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে শিক্ষক রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা: প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার


কালকিনিতে শিক্ষক রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা: প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায়, শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে, রাজধানী ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশের একটি বিশেষ দল যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর একটি এলাকায়। অভিযানে, মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র এবং মামলার তথ্য থেকে জানা গেছে, কয়েকদিন আগে কালকিনি উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্ব শত্রুতা এবং স্থানীয় বিরোধের কারণে, ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ঘটনার পর, এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠতে থাকে। এ ঘটনায়, আহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, “শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। র‍্যাব-৮-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে, তাকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের হতাশা নাকি রাগ, আর্জেন্টিনার পারেদেস যা করলেন দেখে ফুটবল বিশ্ব হতবাক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


হারের হতাশা নাকি রাগ, আর্জেন্টিনার পারেদেস যা করলেন দেখে ফুটবল বিশ্ব হতবাক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মাঠে বিতর্কে জড়িয়ে পড়েন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর তিনি স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেছেন। এ ঘটনাটি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ম্যাচ শেষে যখন স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনে ব্যস্ত ছিল, তখন এরিক গার্সিয়ার সঙ্গে পারেদেস বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, একপর্যায়ে পারেদেস গার্সিয়াকে ঘুষি মারেন।

এদিকে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন গাভি, কিন্তু উত্তেজনা আরও বেড়ে যায়। এর মধ্যে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং পরে পারেদেস গাভির মুখেও আঘাত করেন। যার ফলে গাভি মাঠে পড়ে যান।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেদেসকে সরিয়ে নেন। পরে প্রধান রেফারি পারেদেসকে লাল কার্ড দেখান।

কী কারণে পারেদেস এতটা ক্ষুব্ধ হয়ে ওঠেন, সে বিষয়টি সম্পর্কে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ম্যাচ শেষে কোচ স্কালোনি ছাড়া দলের অন্য সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এই ঘটনার পর আর্জেন্টাইন ফুটবলারদের আচরণের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তিনি বলেন, আর্জেন্টিনার লড়াকু মানসিকতা তার ভালো লাগে, তবে সাম্প্রতিক কিছু ম্যাচে তাদের আচরণ হতাশাজনক।

বিবিসিতে সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার মন্তব্য করছেন, পারেদেস একজনের মুখে দুই থেকে তিনবার আঘাত করেছেন, যা ফুটবলে মেনে নেওয়ার মত নয়। হার মেনে নেওয়ার একটি উপায় রয়েছে। সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টও আর্জেন্টাইন ফুটবলারদের আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, ম্যাচ শেষে লিওনেল মেসিই ছিলেন একমাত্র ফুটবলার, যিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবে হাত মিলিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী দিয়ে তেল-গ্যাস পরিবহন বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


হরমুজ প্রণালী দিয়ে তেল-গ্যাস পরিবহন বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকার কারণে দেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না, এ বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে সোমবার এ বিষয়টি তুলে ধরা হয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক চাপের কারণে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের দাবি, এই বিস্ফোরণের পর ট্যাংকার দুটি সম্পূর্ণ অচল হয়ে যায়। তবে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, জাহাজের নাবিকদের অবস্থা কিংবা কোনো হতাহতের তথ্য ইরানি বাহিনী প্রকাশ করেনি। এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করার সুযোগও হয়নি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আর নিরাপদ নৌপথ হিসেবে ধরা হবে না। বিবৃতিতে তেহরান সতর্ক করে দিয়েছে, ‘পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই প্রণালি নিরাপদ থাকবে না।’ ইরানের এলিট বাহিনী দাবি করেছে, মার্কিন সশস্ত্র বাহিনীকে শিগগিরই বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের এই হুঁশিয়ারির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে ব্যবহৃত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

এই অবস্থা ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।

কোনাবাড়ী, লোকদেও, ব্রিজপাড় মোড় হতে কোনাবাড়ী গ্রামের ভিতর দিয়ে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা হজরত মাস্টারের বাড়ীর সামনে পাকা রাস্তা পর্যন্ত চরম দুর্ভোগ যাতায়াত করতে হচ্ছে।

এর রাস্তা দিয়ে ইউনিয়নের হাসনই, বানরগাছি, গৌরিপুর, চাঁনপুর, লোকদেও কোনাবাড়ি সহ অন্যান্য এলাকার হাজারো লোকজন নিয়মিত যাতায়াত করে। কোনাবাড়ী রাস্তার মাথায় রয়েছে একটি জরাজীর্ণ ব্রিজ। ব্রিজটির দুপাশে মাটি না থাকার কারণে এবং বৃষ্টির ফলে কাদা জমে পিচ্ছিল হয়ে যাওয়ার জন্য যানবাহন চলাচল করতে পারছে না।

যদিও দু-চারটি চলাচল করলেও ব্রিজে উঠতে লোকজনের সহযোগিতা প্রয়োজন হয়।

কোনাবাড়ী এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিছা, আয়শা, সফিকুল, আলম জানায়, "বৃষ্টি হলে আমরা স্কুলে রাস্তায় পানি বাজে আর কাদার কারণে মাদ্রাসায় যেতে আমাদের কষ্ট হয়।"

“যাওয়ার সময় কাদার কারণে আমাদের কাপড় নষ্ট হয়ে যায় এমনকি বই খাতাও নষ্ট হয়ে যায়। রাস্তাটি পাকা হলে আমাদের আর কষ্ট হবে না।"

কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী সোলায়মান হোসেন জানান, রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সামান্য বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে যায়। ফলে সাধারণ পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়া অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের হাসপাতাল নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই সড়ক বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জরুরি প্রয়োজনে দ্রুত যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় ভোগান্তি আরও বাড়ছে বলে জানান ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় ব্যবসায়ী শামছুল হক বলেন, "যানবাহন চালকদের অভিযোগ, বেহাল সড়কের কারণে অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই বিকল হয়ে যাচ্ছে।"

বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি হলেই রাস্তার উপরে হাটু পানি জমে।

যার ফলে কৃষিপণ্য বাজারে নেওয়া, স্কুল-কলেজে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।

গোলাবাড়ী, কোনাবাড়ী, লোকদেও, ব্রিজপাড়সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।

দ্রুত সড়কটি পাঁকাকরণের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

এলাকাবাসীর আশা, দ্রুত সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি সংস্কার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক গোলেই স্পেনকে বিশ্বকাপ জেতালেন তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


এক গোলেই স্পেনকে বিশ্বকাপ জেতালেন তোরেস

 

বিশ্বকাপের ইতিহাসে তার নাম লিখে দিলো মাত্র একটি গোল। এই এক গোলের মাধ্যমেই ফেরান তোরেস আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছেন। সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি ‘লর্ড তোরেস’ থেকে মুহূর্তের মধ্যে হয়ে উঠেছেন দলের প্রধান নায়ক।

ফাইনালের ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের হেড থেকে আসা বল ধরতে পেয়ে, বাঁ পায়ের নিখুঁত শটে তিনি জালে পাঠান তোরেস। গোলের পর তার উদযাপনও ছিল ব্যতিক্রমী। কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে সেটিতে লাথি মারেন তিনি। মুহূর্তের মধ্যে সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরেন, কারণ এই গোলটি শুধু জয়সূচক ছিল না, বরং নিজের শক্তি প্রমাণের সুযোগও।

বিশ্বকাপের শুরুতে তোরেস সম্পর্কে প্রচুর প্রশ্ন ছিল। স্ট্রাইকার হিসেবে দলে থাকলেও টুর্নামেন্টের ফাইনালের আগে তার গোল ছিল না। পর্তুগালের বিপক্ষে একটি অ্যাসিস্ট ছাড়া তার অবদান ছিল নিঃশব্দ। কেপ ভার্ডের বিপক্ষে গোল না পাওয়ার কারণে তাকে একাদশ থেকে বাদও পড়তে হয়েছিল।

সমর্থকদের মধ্যে একজন অংশ তাকে ‘লর্ড তোরেস’ নামে কটাক্ষ করতে শুরু করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় মঞ্চে গিয়ে নিজেকে প্রমাণ করলেন তিনি।

ফাইনালে শুরুতে বেঞ্চে ছিলেন তোরেস। এরপর, ৬২ মিনিটে মিকেল ওইয়ারসাবালের বদলি হিসেবে খেলতে নামতে হয়। এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পুরো ম্যাচে একাধিক দুর্দান্ত সেভ করলেও, তোরেসের সেই গোল ঠেকাতে পারেননি। পরে আরও একটি গোল করার সুযোগ পেলেও, সেটি অফসাইডে বাতিল করা হয়। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন তোরেস।

তোরেস শুধু স্পেনকে বিশ্বকাপ জেতাননি, নতুন একটি রেকর্ডও গড়েছেন। বদলি হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করা খেলোয়াড়দের তালিকায় তিনি পঞ্চম। ২০১৪ সালের ফাইনালে জার্মানির মারিও গোটজের পর প্রথম খেলোয়াড় হিসেবে বদলি হয়ে ফাইনালে গোল করলেন এই স্প্যানিশ তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%