ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

লেবু-পানির উপকারিতা জানুন


লেবু-পানির উপকারিতা জানুন

 

সুস্থ থাকতে প্রতিদিনের জীবনযাপনে নানা ধরনের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করেন অনেকেই। খাবার নির্বাচন থেকে শুরু করে পানীয় গ্রহণ—সব ক্ষেত্রেই সচেতনতা বাড়ছে। এরই মধ্যে সকালে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করার অভ্যাস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এটি রাতারাতি শরীরে বড় কোনো পরিবর্তন আনে না, তবুও নিয়মিত পান করলে শরীরের জন্য বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে।

হজমপ্রক্রিয়ায় সহায়ক। লেবুতে থাকা প্রাকৃতিক অ্যাসিড পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিডের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমে যেতে পারে, ফলে হজমে সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে নিয়মিত লেবু-পানি পান হজমপ্রক্রিয়া সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

শরীরে পানির ঘাটতি কমায়। অনেকেই দৈনন্দিন প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন। লেবু-পানি পান করার অভ্যাস শরীরে পর্যাপ্ত তরল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হতে পারে। শরীর আর্দ্র থাকলে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে এবং বিভিন্ন শারীরিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।

কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে পারে। গবেষণায় দেখা গেছে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এটি ছোট আকারের পাথর বড় হওয়ার আগেই ভেঙে ফেলতেও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লেবুর রস মিশিয়ে পান করলে কিডনির সুস্থতা বজায় রাখতে উপকার পাওয়া যেতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক। লেবু-পানিতে অতিরিক্ত চিনি বা ক্যালোরি থাকে না। তাই কোমল পানীয় বা চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি বেছে নিলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমানো সম্ভব। সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি এই অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে শুধু লেবু-পানির ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত শরীরচর্চার মতো অভ্যাসও সমানভাবে বজায় রাখা জরুরি।

আরও পড়ুন: থাইল্যান্ডে ভ্রমণের ১০টি নিয়ম ভঙ্গ করলে জেল-জরিমানা হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা চেয়ে দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ এম


নেতানিয়াহুর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা চেয়ে দাবি

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নৃশংস নির্যাতনের দায়ে  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের অর্ধশতাধিক সংসদ সদস্য।

দীর্ঘদিন ধরে চলমান এই দাবি বেশ কিছু রাজনৈতিক দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সভার সদস্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রসচিব ইভেত কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে জানিয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্ষমতাসীন লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে লেবার পার্টির ৩০ জন এমপি এবং ৭ জন পিয়ার্সসহ গ্রিন পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে নিয়মতান্ত্রিক এবং সুপ্রমাণিত নির্যাতন চালানো হচ্ছে, তার দায় সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরাইল সরকারের ওপর বর্তায়।

এর আগে উগ্র ডানপন্থী ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সংসদ সদস্যরা স্বাগত জানিয়ে বলেন, ওই পদক্ষেপ এক্ষেত্রে ইসরাইল সরকারের আচরণে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং এর পর থেকে বন্দিদের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে।

এই দাবিতে জাতিসংঘের বেশ কিছু প্রতিবেদনের সূত্রও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে, ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্যাতন এখন ইসরাইলি আধিপত্য ও শাস্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গত মার্চ মাসে এক প্রতিবেদনে জানান, ইসরাইলি কারাগারগুলো পরিকল্পিত নিষ্ঠুরতার পরীক্ষাগারে পরিণত হয়েছে। এখানে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ যৌন নিপীড়ন ও পাশবিক নির্যাতন চালানো হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কয়েক মাস আগে ইসরাইলি সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দিকে ধর্ষণের অভিযোগের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে খোদ নেতানিয়াহু প্রশংসা করেছেন, যা এই অপরাধের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদদকে স্পষ্ট প্রমাণ করে।

সূত্র: মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলশূন্য প্রথমার্ধে সমতা স্পেন ও পর্তুগালের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ এম


গোলশূন্য প্রথমার্ধে সমতা স্পেন ও পর্তুগালের

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলই শেয়ানে শেয়ানে লড়ছে। শেষ হয়েছে প্রথমার্ধ। প্রথম ৪৫ মিনিটকে উত্তেজনায় ঠাসা বললেও ভুল হবে না, কারণ কোনো দলই গোল আদায় করতে পারেনি।

এই ম্যাচকে ফাইনালের আগের ফাইনাল বললে যেন ভুল হবে না হয়তো। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন ও পর্তুগাল।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন ও পর্তুগাল ফুটবল দল। ম্যাচের ১২ মিনিটেই দুদল অন ও অফ টার্গেটে শট নিয়েছে মোট সাতটি।

ম্যাচের অষ্টম মিনিটে স্পেন লিড পেয়ে যেতও। বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন ওইয়ারজাবাল। তার সামনে ছিল কেবল পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা। কিন্তু ওইয়ারজাবালের নেওয়া শটটি লক্ষ্যে ছিল না। সাইডবারের পাশ দিয়ে চলে যায় বলটি। সে যাত্রায় পর্তুগাল বেঁচে যায়।

পরক্ষণেই আক্রমণে উঠে পর্তুগাল। বুলেট গতির এক শট নেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বীরত্বের সঙ্গে শটটি কর্নারের বিনিময়ে ঠেকান স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তিন মিনিট পর ডাবল সেভ করেন পর্তুগালের গোলরক্ষক।

ম্যাচের ৩৮তম মিনিটে দলগত আক্রমণ করে পর্তুগাল। কিন্তু ডানপ্রান্ত থেকে সতীর্থদের দেওয়া ক্রসে হেড করেন জোয়াও ফিলিক্স। সেটি ফিরিয়ে দেন উনাই সিমন। সাথে সাথেই কৌশলগত এক টোকা দিয়েছিলেন রোনালদো। এবারে বাজপাখির মতো উড়ে এসে বল তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক।

তিন মিনিট পর দুর্দান্ত এক শট নেন নুনো মেন্ডিস। স্পেনের রক্ষণভাগের কল্যাণে সে যাত্রায় রক্ষা মেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে আবারও দায়িত্বে বিতর্কিত সেই রেফারি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ এম


আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে আবারও দায়িত্বে বিতর্কিত সেই রেফারি

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা ও মিশর আটলান্টায় মুখোমুখি হতে চলেছে। এই নকআউট পর্বের প্রধান ম্যাচটি পরিচালনার জন্য ফিফা বেছে নেন ফ্রাসোঁয়া লেটেক্সিয়েরকে। যদিও আন্তর্জাতিক ফুটবলের পরিচিত মুখ হিসেবে তার গতি রয়েছে, কিন্তু আর্জেন্টিনার কোনো ম্যাচে এই প্রথমবার তিনি রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এই চলমান বিশ্বকাপে লেটেক্সিয়ের এর আগে গ্রুপ পর্বের দুইটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্ট এবং ইকুয়েডরের ম্যাচের পাশাপাশি সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন। দুই ম্যাচে মোট তিনি আটটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি যে কঠোর অবস্থানে থাকেন, সে বিষয়টি স্পষ্টভাবেই তার আগের ম্যাচগুলোর পরিসংখ্যানে দেখা যায়।

এখনকার ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে নিজের রেফারি ক্যারিয়ার শুরু করেন। ফরাসি ঘরোয়া ফুটবলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ রেফারি। ফিফার ব্যাজ পাওয়ার পর তিনি দ্রুত আন্তর্জাতিক ফটবলে নিজের দক্ষতা দেখান। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করেন এবং পরে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় বড় আসরে ম্যাচ পরিচালনা করে তার অভিজ্ঞতা অর্জন করেন।

আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে তাকে দেখা না গেলেও, বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে লেটেক্সিয়ের বেশ পরিচিত। বিশেষ করে এই রেফারির কঠোর সিদ্ধান্তের সম্মুখীন হয়েছেন আলবিসেলেস্তেদের অন্যতম ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। চলতি বছর ২২ মার্চ, লিগ ওয়ানে মোনাকোর বিরুদ্ধে অলিম্পিক লিওঁর হয়ে খেলার সময় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে দেখা যায় লেটেক্সিয়েরকে। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৬ বছর বয়সী এই ফরাসি রেফারিকে নিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে বাড়তি সতর্কতার গুঞ্জন শোনা যাচ্ছে। ফাইনাল ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলে, সেটি এখন দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ এম


এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

আজ (৬ জুলাই ২০২৬) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল হামলার ঘটনায় ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব ড. শামীম হামিদী এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনার জন্ম নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রদর্শন করে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে আজ সাভারে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচির সূচনা করেছে দলটি।

ইউটিএফের মতে, জুলাই বিপ্লবের প্রতিপক্ষ শক্তি বিপ্লবীদের ভয় দেখাতে এবং জুলাইয়ের ঐক্য ও সংহতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের হামলার পথ বেছে নিয়েছে। সংগঠনটি মনে করছে, এ ধরনের হামলার ঘটনা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র আবারও সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%