০৭:৪৮ পি.এম
চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করতে ইউরোপে ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘিত হয়েছে।
এ কারণে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া একটি বড় ভুল হবে এবং এটি যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকটি লঙ্ঘনের পথে উসকে দিচ্ছে। স্থানীয় সময় (১৯ জুন) শুক্রবার আরাগচি ‘লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়িত্বের’ ওপর জোর দিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের কর্মকর্তাদের শুধু পরবর্তী সমস্ত আলোচনা স্থগিত করলেই চলবে না, বরং দ্রুত হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত বলেও ইঙ্গিত করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
সিএনএন জানিয়েছে, চুক্তিটি ব্যাপকভাবে তেহরানের অনুকূলে মনে হলেও ইরানের কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে। একজন সতর্ক করে বলেছেন, এটি দেশটিকে ‘যুক্তরাষ্ট্রের উপনিবেশে’ পরিণত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, চুক্তিটি নিয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে অনুমোদন দেন। খামেনির বরাত দিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান এখন চুক্তিতে উল্লিখিত শর্তগুলো পূরণের জন্য অপেক্ষা করবে।
মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় যোগ দিতে চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বিজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা সহজতর করতে ‘বিচক্ষণ ও নির্ভরযোগ্য পরিবেশ’ প্রদান করবে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ: কেসিএনএ
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, গোপনীয়তার কারণে অংশগ্রহণকারী বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
সূত্র: সিএনএন, আলজাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন