১২:১০ পি.এম
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিজিবির উপস্থিতির পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
গতকাল সোমবার (২ নভেম্বর) ১০ প্লাটুন বিজিবি কাজ করছিল, তবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সেই সংখ্যা বৃদ্ধি করে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিবর্তে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।
আরও পড়ুন: মৎস্যজীবীদের পদচারণায় মুখরিত সুন্দরবনের দুবলার জেলে পল্লী
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিবর্তে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
আরও পড়ুন: জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন