০৪:৪৬ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : হাসিনার পাসপোর্টের আবেদনের সঙ্গে দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। সরকার ঘোষিত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরতে হবে।
বাংলাফ্যাক্ট তাদের পেজে এই তথ্য প্রকাশ করেছে, যা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিমের দ্বারা নিশ্চিত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, হাসিনার পাসপোর্টের আবেদনের সঙ্গে দেশে ফেরার সম্পর্ক নেই, তাকে ফিরতে হবে সরকার ঘোষিত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী।
আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
তাদের অনুসন্ধান টিম জানায়, এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তির সঙ্গে পাসপোর্ট বা ট্রাভেল পাসের কোনো সম্পর্ক নেই। মূল বিষয় হলো, পলাতক বিচারাধীন আসামি বা দণ্ডিত আসামিকে অন্য দেশ থেকে নিজ দেশে ফেরত আনা। চুক্তিবদ্ধ দুটি দেশের মধ্যে যদি একটি দেশে অপর দেশের দণ্ডপ্রাপ্ত আসামির অবস্থান জানা যায়, তাহলে অন্য দেশ তাকে ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করবে। যে দেশে আসামি অবস্থান করছে, সেই দেশ যদি মনে করে চুক্তি অনুযায়ী ফেরত দিবে, তাহলে ওই ব্যক্তিকে গ্রেফতার করে অনুরোধকারী দেশের কাছে হস্তান্তর করবে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও প্রবাসে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের ফেসবুক আইডি এবং বিভিন্ন পেইজ থেকে বাংলাদেশ, বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য, মিথ্যা, অসত্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান তাদের এই অপকর্ম শনাক্ত করছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
আরও পড়ুন: নৌবাহিনী ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন