১১:৪৯ এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সই এবং সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুলিশ মোংলায় এক সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখ (৩৫)কে আটক করেছে।
রোববার (২ আগস্ট) তাকে পুলিশ আটক করে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশ কাজ করছে।
আটক টুকু হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা, যা উপজেলার চিলা ইউনিয়নে অবস্থিত।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এরকম অভিযোগের ভিত্তিতে রবিবার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে। এর পর বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা টুকু শেখ (৩৫)কে আটক করা হয়।
জানা গেছে, টুকু আওয়ামী লীগের রাজনীতি থেকে জামায়াত, এরপর এনসিপি’র দলীয় পরিচয় বহন করে এসেছে। সর্বশেষ টুকু শ্রমিক দলের পরিচয়ে জীবন অতিবাহিত করেছেন।
আটক টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে জাল জলিয়াতি এবং প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামীদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলমান।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
