০৭:০২ পি.এম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, যা ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: জামায়াত: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন
সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী প্রশ্ন করেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। তিনি জানতে চান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কিভাবে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এইভাবে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
মো. আমিনুল হক আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করছে। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন