মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:২৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসতবাড়ির ভেন্টিলেটর ও জানালার পাল্লা ভেঙে স্বর্ণ ও চাদির অলঙ্কার, নগদ টাকাসহ মোবাইল চুরির ঘটনায় এক জুয়েলার্স মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত ১০:০০ টা থেকে ২০ মে ২০২৬ তারিখ ভোর ৪:৪৫ টার মধ্যে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার কাঠালপাড়াপাড়া প্রসাদপুরস্থ জনৈক ব্যক্তির বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ও জানালার পাল্লা খুলে স্বর্ণ ও চাঁদির অলঙ্কার, নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা (মামলা নং-৫, তারিখ: ০৭ জুন, ২০২৬; ধারা: ৪৫৭/৩৮০, পেনাল কোড, ১৮৬০) রুজু করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রিমান্ডে থাকা দুই পেশাদার চোর— মো: আরিফুল ইসলাম টটা (৩৪) ও সাকিব (২৭)-কে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জনাব হাসান তারেক-এর নেতৃত্বে গোমস্তাপুর থানার একটি চৌকস টিম ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ১০:৩০ টায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চৌডালা বাজারস্থ ‘শাহ জুয়েলার্স’-এর মালিক শ্রী উজ্জ্বল কুমার সাহা (৩৬)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে চুরিকৃত সর্বমোট ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:শ্রী উজ্জ্বল কুমার সাহা (৩৬), পিতা: মৃত হরিপদ সাহা, মাতা: ভানুমতি সাহা, গ্রাম: ফুটবল মাঠ, চৌডালা, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ধারকৃত আলামত:
৪টি নকশাবালা ,২টি বেঙ্গলবালা ২টি চুরিবালা
সর্বমোট ওজন: ১৫ আনা
আসামিকে গোমস্তাপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিপিন্স একটি বড় কোস্ট গার্ড জাহাজ ও একটি বিমান পাঠিয়েছে, যা তাইওয়ানের কাছাকাছি উত্তরের বাতেনেস প্রদেশের উপকূলে অবস্থানরত একটি চীনা গবেষণা জাহাজকে ঠেকানোর উদ্দেশ্যে। ওই অঞ্চলে একটি চীনা কোস্টগার্ড জাহাজও উপস্থিত ছিল।
ফিলিপিন্সের কোস্ট গার্ডের মুখপাত্র জে তারিয়েলা জানান, ফিলিপিন্সের অভিযান শুরু হওয়ার পর চীনা জাহাজটি অনুমতি ছাড়া পরিচালিত সামুদ্রিক গবেষণা বন্ধ করে ওই এলাকা ত্যাগ করে।
কোস্ট গার্ড জানায়, ‘জিয়া হাই কে ৭’ নামের চীনা গবেষণা জাহাজটির ওপর নজরদারি করার জন্য ৯৭ মিটার লম্বা ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তাদের দাবি, গত ২৮ সেপ্টেম্বর থেকে জাহাজটি ইতবায়াত দ্বীপের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।
কোস্ট গার্ড আরও জানায়, এর আগে ‘জিয়া হাই কে ৭’ বাতেনেসের কাছে অবস্থান করার সময় নিজের অবস্থান গোপন করার চেষ্টা করেছিল। পরে ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ চীনা জাহাজটির প্রায় ৯০ মিটারের মধ্যে প্রবেশ করে। এরপর একটি ছোট নৌকা পাঠিয়ে চীনা জাহাজটিকে কয়েকবার ঘিরে নজরদারি করা হয়। একই সময়ে রেডিওর মাধ্যমে চীনা জাহাজটির সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় ও সেখানে থাকার কারণ জানতে চাওয়া হয়।
ফিলিপিন্সের কোস্ট গার্ড জানায়, তাদের নৌকাগুলোকে এড়াতে চীনা গবেষণা জাহাজটি বারবার দিক পরিবর্তন করছিল। পরে চীনের একটি কোস্ট গার্ড জাহাজ সেখানে এসে গবেষণা জাহাজটিকে পাহারা দেয়। এরপর চীনা কোস্টগার্ড রেডিওর মাধ্যমে ফিলিপিন্সের জাহাজকে সতর্ক করে।
ফিলিপিন্সের কোস্ট গার্ড বলেছে, চীনা কোস্ট গার্ডের জাহাজ সেখানে আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ‘জিয়া হাই কে ৭’ একটি বেসরকারি জাহাজ। তাই জাহাজটির সঙ্গে চীনা সরকারের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমুদ্রের নিচে থাকা কেবল এলাকার কাছ থেকে জাহাজটি যে তথ্য সংগ্রহ করেছে, সেগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ফিলিপিন্স।
ফিলিপিন্সের কোস্ট গার্ড জানায়, তাদের অভিযান এখনো চলছে। তবে তারা ‘জিয়া হাই কে ৭’কে আগের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করেছে।
জাহাজটি ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়েছে কি না, তা নিশ্চিত করতে ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ এখনও সেটির ওপর নজর রাখছে। এ বিষয়ে মন্তব্য জানতে ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই তথ্য বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন–গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের তল্লাশি করার পর মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায় বলে দাবি করেছেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফা। কর্তৃপক্ষ ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মন্তব্য করেন, ‘নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে। নাগোয়ায় অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করেছে। অধিনায়ক লিটন দাস টস হারানো, উইকেট সম্পর্কে ধারণার অভাব এবং মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে পরাজয়ের জন্য দায়ী করেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন উল্লেখ করেন, "টানা বৃষ্টির কারণে আমরা বেশ কয়েক দিন ধরে রুমের ভেতর বসে ছিলাম। উইকেটে অনুশীলন করার বা অন্য কোনো ম্যাচ দেখার সুযোগ আমাদের হয়নি। ফলে প্রথম কয়েক ওভার পিচের আচরণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, যা ব্যাটিংয়ে ধীরগতির শুরুর অন্যতম কারণ।"
বোলিং ইনিংসের বিষয়ে হতাশা প্রকাশ করে অধিনায়ক বলেন, "শুরুতে আমরা উইকেট নিয়ে চাপ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মিডল ওভারগুলোতে আমাদের বোলাররা বেশি ছক্কা ও বাউন্ডারি হজম করে ফেলেছে। মাঝের ওভারগুলোতে যদি আমরা আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম, তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।"
ম্যাচে ২ ওভারে ৪১ রান দিয়ে বসেন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। তার এমন পারফরম্যান্সের পরেও কাটার মাস্টারের পাশে দাঁড়িয়েছেন লিটন। তিনি স্পষ্ট জানান, "বোলিংয়ের অনেক বিকল্প ছিল, তবে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজই ওই পরিস্থিতির জন্য সেরা বিকল্প ছিল। আজ সে ৩টি উইকেট পেলে হয়তো এই প্রশ্ন উঠত না।"
২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার পদকের রং বদলানোর সুযোগ ছিল, কিন্তু তা সফল হয়নি। এবারও অন্তত সেই একই পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।
২০১০ সালে পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক পেয়েছিল। এশিয়াডে এটি লাল-সবুজের সেরা অর্জন। এরপর বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বর্ণ পুনরুদ্ধার করা হয়নি। ব্রোঞ্জেই আমরা আটকে আছি।
লিটন এ সম্পর্কে বলেন, "বিষয়টা সত্যি হতাশার। আমাদের অবশ্যই সোনা পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, তবে এবারও হয়নি। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারা চেষ্টা করবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, নুসরাত কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার পর তিনি আহত হন। চিকিৎসার কারণে তার বালিতে অবস্থানের সময় বাড়ানো হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত বালির কিছু ছবি শেয়ার করেছিলেন। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।
এদিকে, কাজের দিক থেকে নুসরাত ব্যস্ত সময় পার করছেন। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।
নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ