১২:৩৭ পি.এম
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) জানিয়েছে যে, প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে, বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্নভাবে পাওয়ার জন্য মিটারে যথেষ্ট টাকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ডেসকো বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রি পেইড সিস্টেমের আপগ্রেডেশন বা আধুনিকায়ন কাজের জন্য ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রি-পেইড রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এই বিঘ্নের আওতায় থাকবে সেই সকল মিটার, যাদের মিটার নম্বর ৩ দিয়ে শুরু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক এম এ ওয়াদুদকে ৫ হাজার টাকা জরিমানা
বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে প্রি-পেইড মিটারে যথেষ্ট টাকা রিচার্জ করার জন্য ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে। যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন