০২:২৫ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে, শাহজীবাজার রাবার বাগানে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উওোলনে বাঁধা দেওয়ায় বালু খেকোদের হামলার শিকার হন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) এর দুজন কর্মকর্তা, একজন আনসার সদস্য এবং একজন সিবিএ সভাপতি, যাঁদের সকলকেই কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন এবং তাঁদেরকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার প্রস্তুতি চলমান রয়েছে।
ফিল্ড অফিসার শরীফুল ইসলাম জানান, গত সোমবার (১৩ জুলাই) শাহজীবাজার রাবার বাগানের তেঁতুলতলা ছড়া থেকে সালা উদ্দিনের নেতৃত্বাধীন সংঘবদ্ধ একটি দলে অবৈধভাবে বালু উওোলনের প্রস্তুতি নিতে দেখা যায়। এই ঘটনার খবর পেয়ে রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের বিএনপি নেতা সালা উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল দেশীয় অস্ত্র, দাঁড়ালো দা, রামদা, পিকল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন।
আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার
হামলাকারীরা এলোপাতাড়ি মারধরের মাধ্যমে রাবার বাগানের হিসাব রক্ষক কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেনকে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত করে।
পরে উপস্থিত স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দি গোপাল রায় চাকমা বলেন, "আমি ছুটিতে বাড়িতে আসার পর এ ঘটনাটি ঘটে।" তিনি আরও জানান, "সালা উদ্দিন ও তাঁর সহযোগীরা দীর্ঘ দিন ধরে রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উওোলন করছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবৈধভাবে বালু উওোলনে বাধা দিলে তারা বিভিন্ন সময় স্থানীয় পেশীশক্তি ও বিএনপি দলের সুবিধা ব্যবহার করে কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।"
এ ঘটনার পর, ২০২৫ সালের মার্চ মাসে গাড়ির হিসাব রক্ষক কর্মকর্তা ইব্রাহিম মামুন বাদী হয়ে সালা উদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে চুনারুঘাট থানা ও ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন। এর পর থেকে রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিও উঠেছে। একটি সূত্র জানায়, প্রশাসনকে ম্যানেজ করে শাহজীবাজার রাবার বাগানের বিভিন্ন ছড়া থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সিলিকা বালু উওোলন করে কোটি কোটি টাকার বানিজ্য করা হচ্ছে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন