ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করল স্পেন


ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করল স্পেন

স্পেনে বিশ্বকাপের আগে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) জন্য একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে, স্পেনের একটি শহরের মেয়র স্বাস্থ্যঝুঁকির কারণে ওই ম্যাচটির আয়োজন বাতিল করে দিয়েছেন। ম্যাচটি বাতিল করার কারণ হিসেবে ডিআর কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবকে উল্লেখ করা হয়েছে।

স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওন শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানিয়েছেন, 'আমি ৯ জুন ডিআর কঙ্গো এবং চিলির মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেছি।'

তিনি এই সিদ্ধান্তকে 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, আন্দালুসিয়া অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

৬৫ হাজার জনসংখ্যার শহরটি জিব্রাল্টারের সীমান্তের কাছে অবস্থিত। মেয়র আরও জানিয়েছেন, স্থানীয় পৌরসভার স্বাস্থ্য বিভাগের প্রধানও ম্যাচটি আয়োজন না করার পক্ষে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'লা লিনিয়া পৌর স্বাস্থ্য বিভাগের প্রধানের একটি প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির কারণে এই ম্যাচ আয়োজন করা উচিত নয়।'

ডিআর কঙ্গো ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো (সেবার জায়ারে নামে) বিশ্বকাপে খেলতে যাচ্ছে। বুধবার (৩ জুন) বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

ডিআর কঙ্গো দেশে ইবোলা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তারা আগের পরিকল্পিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বেলজিয়ামে অবস্থান করছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ আয়োজক দেশগুলোর স্বাস্থ্য প্রোটোকল তারা মেনে চলছে।

মে মাসের মাঝামাঝি পূর্ব ডিআর কঙ্গোতে এই মারাত্মক হেমোরেজিক জ্বরের প্রাদুর্ভাব ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ২২ মে জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে ডিআর কঙ্গোর দলকে ২১ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপর তারা প্রবেশের অনুমতি পাবে। ডিআর কঙ্গো দল টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করবে এবং ১৭ জুন তাদের প্রথম গ্রুপ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে।

এরপর ২৪ জুন তারা মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে এবং ২৮ জুন আবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে দুই দোকানে আগুন, ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


খাগড়াছড়িতে দুই দোকানে আগুন, ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ফলে একটি খাবার হোটেল এবং একটি তেলের দোকান পুড়ে যায়। এতে গাড়িটি এবং অন্যান্য স্থাপনাসহ আরও একটি ঔষধের দোকান ক্ষতি হয়। ভুক্তভোগীদের মতে, ঘটনার জন্য মোট ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনা বুধবার (৩ জুন) রাত পৌনে ৪টার দিকে ঘটেছিল। জানা গেছে, আনোয়ার হোসেনের তেলের দোকান এবং নাঈমের খাবার হোটেল পুরোপুরি পুড়ে গেছে।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভানোর কাজে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে খামেনির দাফন সম্পর্কিত নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


ইরানে খামেনির দাফন সম্পর্কিত নতুন তথ্য

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হচ্ছে, ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং ৭ দিনের সাধারণ ছুটির কথাও জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ৪ মার্চকে লক্ষ্য রেখে তিন দিনব্যাপী বিদায়ী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত জটিলতা ও চলমান পরিস্থিতির কারণে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নতুন করে জানানো হয়েছে যে, ইরান সরকার এখন প্রয়াত নেতার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। দেশটির তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “তিন দিনের শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, শোকযাত্রার মূল অনুষ্ঠান তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে আয়োজন করা হতে পারে। মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে এই রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ের দিকে পড়বে। শোকযাত্রা অন্তত ২৪ ঘণ্টা চলবে এবং এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইরানি সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত সময়সূচি বা চূড়ান্ত ঘোষণা আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বৃহস্পতিবার (৪ জুন) তিন দিনের সফরে ঢাকায় আসছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের শেষ দিনে, ৬ জুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, সরকার ক্ষমতায় আসার পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে, তুরস্ক বাংলাদেশ সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম চলার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে থার্মোমিটারে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রিরও বেশি মনে হচ্ছে। বাইরে বের হলে গরম বাতাস এবং ঘামের কারণে মানুষের মধ্যে চরম অস্বস্তি দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে চলমান তীব্র গরম পরিস্থিতি আরও ১-২ দিন অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা ও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ জুনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় ৫ জুন পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবং এরপর গরম কিছুটা কমে আসবে। অন্যদিকে নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%