১১:৪৮ এম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় তেহরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে।
এই বিষয়টি সঙ্গে সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। ঐ পোস্টে তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে সই হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
তিনি এটিকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
পাক প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তিতে উভয় দেশের প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন এবং এটি অবিলম্বে কার্যকর হবে। শেহবাজ শরিফ নিশ্চিত করেন যে, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
তিনি বলেন, "
আমি অত্যন্ত সম্মানের সাথে ঘোষণা করছি যে, আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’টি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের মহামান্য রাষ্ট্রপতিগণ এই সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেছেন এবং এছাড়াও...
…"
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে দুই দেশের পক্ষে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্মারকে সই করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) তিনি স্বাক্ষর করেছেন।
স্থানীয় সময় বুধবার (১৭ জুন) ফ্রান্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ভার্সাইয়ে স্বাক্ষর করা হয়েছে। মাত্রই স্বাক্ষর করলাম।’
অন্যদিকে ইরান জানায় যে, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন