ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১


মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (২৭জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিহরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই মধ্যে আম নামানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯৯-এ তিন দিনে শি-শু ধ-র্ষ-ণ ও যৌন নি-র্যা-তনের ৪ অ-ভি-যোগ, গ্রে-ফ-তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


৯৯৯-এ তিন দিনে শি-শু ধ-র্ষ-ণ ও যৌন নি-র্যা-তনের ৪ অ-ভি-যোগ, গ্রে-ফ-তার ৪

৯৯৯ নম্বরে তিনদিনে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের চারটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন), শনিবার (২৭ জুন), রোববার (২৮ জুন) গাইবান্ধা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাওনা এলাকার জজ মিয়ার ছেলে আরিফ (৪০), ময়মনসিংহের ভালুকার তুন্দাপাড়ার বাদল রবি দাস (৪৫), রাজশাহীর পূর্বপাড়া পুঠিয়ার পশ্চিমবঙ্গের মৃত জসিমউদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (৬৬) এবং মাদ্রাসা শিক্ষক মনির হোসেন (২১)।

রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাওনা থেকে একজন বাবা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ৫ বছরের শিশুকন্যাকে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য রূপগঞ্জ থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার এএসআই তাহেরা খাতুন এবং বিষয়টি কলার ও সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মোজাফফর হোসেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় জনরোষের শিকার অভিযুক্ত মো. আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরিফ রূপগঞ্জের মাওনা এলাকার জজ মিয়ার ছেলে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকার দক্ষিণ হবির বাড়ি খন্দকার পাড়া থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে ৮ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ থেকে বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ভালুকা থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল ফারজানা আক্তার। বিষয়টি কলার ও সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ওয়াহাব মিয়া। সংবাদপ্রাপ্ত হয়ে ভালুকা থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় অভিযুক্ত বাদল রবি দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়ার ডিলমারিয়া থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে ১১ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুঠিয়া থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল পাপন ভুঁইয়া এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মনির। খবর পেয়ে পুঠিয়া থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।

শুক্রবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মসজিদের মক্তবে সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানার পুলিশ। উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আশকর পাড়া জামে মসজিদ ও মক্তব থেকে শিক্ষক মনির হোসেন (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনির হোসেন ওই গ্রামের আকন্দ পাড়ার মিলন মিয়ার ছেলে ও ওই জামে মসজিদের মুয়াজ্জিন এবং মক্তবের শিক্ষক। শুক্রবার বিকেলে মক্তব ছুটির সময় মুয়াজ্জিন এক শিশুকে কৌশলে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদটি ঘেরাও করে রাখে। এ সংক্রান্তে ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয় এক ব্যক্তি।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভবে সাদুল্লাপুর থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কলটেকার কনস্টেবল হাজেরা আক্তার। বিষয়টি কলার ও সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মহিউদ্দিন মুন্না। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাদুল্লাপুর থনার পুলিশ ওই শিক্ষকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আটক শিক্ষক মনির হোসেনকে শনিবার দুপুরে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম ৯৯৯- এ বিষয়ে নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো নাইজেরিয়ায় গেল বাংলাদেশের ১০ হাজার হ্যাচিং ডিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


প্রথমবারের মতো নাইজেরিয়ায় গেল বাংলাদেশের ১০ হাজার হ্যাচিং ডিম

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেল। প্রথমবারের মতো আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রপ্তানি হলো প্যারেন্ট হ্যাচিং এগস (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম)।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোলট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের মাধ্যমে ১০ হাজার ৪৪০টি হ্যাচিং ডিমের এই চালানটি পাঠানো হয়েছে। এই চালানের বাজারমূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার।

রবিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আনুষ্ঠানিকভাবে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং সামগ্রিক উন্নয়নের গতি বাড়বে। প্রধানমন্ত্রী প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে। সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রথমবারের মতো হ্যাচিং এগস রপ্তানি সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও নতুন দিগন্তের সূচনা হলো।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা আন্তর্জাতিক মানের ও রপ্তানিমুখী পোলট্রি শিল্প গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি। এ ধরনের রপ্তানি উদ্যোগ দেশের পোলট্রি শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের আমলে এটিই দেশের প্রথম হ্যাচিং এগস রপ্তানির চালান। এই সফল উদ্যোগের ফলে ভবিষ্যতে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোলট্রি পণ্য রপ্তানির পথ আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা. মোহাম্মদ ওমর ফারুক।

এ ছাড়া কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান ও কাজী জাহিন হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় অবমাননা’র অভিযোগে ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ধর্মীয় অবমাননা’র অভিযোগে ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের

পাকিস্তানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজ’ এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পিইএমআরএ) এই নির্দেশটি দিয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুন জিও নিউজে পবিত্র মুহাররম মাস সম্পর্কিত ‘সফর-ই-ইশকে’ নামক একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

উক্ত অনুষ্ঠানে কয়েকটি দৃশ্য প্রদর্শন করা হয় যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পিইএমআরএ জানিয়েছে যে এতে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এদিকে রবিবার (২৮ জুন) জিও নিউজ একটি বিবৃতিতে ক্ষমা চেয়ে জানিয়েছে যে, প্রচারিত বিষয়বস্তুটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল। তারা উল্লেখ করেছে, এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।

পাকিস্তানের অন্যতম বৃহত্তম বেসরকারি টেলিভিশন চ্যানেলটি আরো জানায় যে, বিতর্কিত বিষয়বস্তু তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, মারকাজি জমিয়ত আহলে হাদিসের প্রধান ইবতিসাম জহির এই অভিযোগটি দায়ের করেছেন।

এ অভিযোগের পর গত ২৭ জুন রাতে পিইএমআরএ এই স্থগিতাদেশের নোটিশ জারি করেছে। এতে স্যাটেলাইট, ক্যাবল নেটওয়ার্কসহ সব ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পিইএমআরএর কাউন্সিল অব কমপ্লেন্টস বিভাগে পাঠানো হয়েছে। জিও নিউজ কর্তৃপক্ষকে তাদের সম্পাদকীয় ও মনিটরিং গাফিলতি খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানে ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ইতিপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যম এই ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে পাকিস্তানের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫৩তম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


নতুন সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় খেকে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন এর আগে এনএসআই-এর পরিচালক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি গ্রহণ করেন।

এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ফারুক আহমেদ এর আগে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সময় ধরে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট দু’টির প্রধানের পদ ফাঁকা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%