ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন


মহাখালী থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার জায়গা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির আসা-যাওয়া হয়।

আরও পড়ুন: ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

ফলে মূল সড়কে গাড়ি পার্কিংসহ পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার কার্যালয়ের তত্ত্বাবধানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট সুধীजन।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ১৯ বছরের যুবক মিঠু মিয়াকে সামুরাইসহ গ্রেপ্তার

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারজানা নির্বাচিত হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ফারজানা নির্বাচিত হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এ ‘বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, যিনি বর্তমানে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসাবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৫ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ সম্মাননা তুলে দেন।

জানা গেছে, সোনারগাঁ উপজেলায় দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ফারজানা রহমান প্রাথমিক শিক্ষাকে একটি সমন্বিত উন্নয়ন কাঠামোর আওতায় নিয়ে আসেন। তাঁর নেতৃত্বে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চালু করা হয় ‘মিড-ডে মিল’ কর্মসূচি। পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনাকে ডিজিটাল করতে ১৫টি বিদ্যালয়ের ওয়েবসাইট চালু করার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে ৪৫ জন শিক্ষার্থীকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ-পরবর্তী অনুশীলনের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ল্যাপটপও বিতরণ করা হয়েছিল।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে প্রথম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীর জন্য চালু করা হয় ‘বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড’, যার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়।

বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকবিরোধী সচেতনতা, ভূমিসেবা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়া হয়। কুইজ, সেমিনার এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষায় উৎসাহিত করে।

শিক্ষার্থীদের আর্থিক বৈষম্যের কারণে যেন শিক্ষা ব্যাহত না হয়, সে লক্ষ্য নিয়ে শতভাগ স্কুল ইউনিফর্ম নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী ইউনিফর্ম, জুতা, ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ডাস্টবিন সরবরাহ, শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের বাগান তৈরি, ফলজ গাছ রোপণ এবং মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগও বাস্তবায়ন করা হয়।

অভিভাবকদের জন্য বিদ্যালয়ে ‘অভিভাবক ছায়াতল’ নির্মাণ, নিয়মিত ক্লাস্টারভিত্তিক বিদ্যালয় পরিদর্শন, সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধান, মাঠ ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, গাইড ওয়াল ও প্যালাসাইডিং স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও তাঁর নেতৃত্বে বাস্তবায়িত হয়। এছাড়া খেলাধুলাকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ফুটবল টুর্নামেন্টের জন্য জার্সি দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছরে বন্ধ হয়েছে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ: মহিলা ও শিশু মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


তিন বছরে বন্ধ হয়েছে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ: মহিলা ও শিশু মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্যবিবাহ প্রতিরোধে আইন, নীতিমালা ও জাতীয় কর্মপরিকল্পনার আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, গত তিন বছরে (জুলাই ২০২৩-জুন ২০২৬) সারা দেশে মোট ৪ হাজার ৮টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য সাবিকুন্নাহারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে। এসবের আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘Accelerating Action to End Child Marriage in Bangladesh (Phase-II)’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালার আওতায় গঠিত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং কমিটির সভা নিয়মিত করা, জাতীয় পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা আয়োজন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর পর্যালোচনা কার্যক্রম শুরু, বিবাহ নিবন্ধক, কাজী, ঘটক, ধর্মীয় নেতা ও নোটারি পাবলিকের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং ইউনিয়ন পর্যায়ে জেন্ডার প্রমোটারদের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি করে জনসচেতনতা সৃষ্টি।

মন্ত্রী আরও জানান, তাৎক্ষণিক ২৪ ঘণ্টা সেবা প্রদানকারী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ১০৯ (টোল ফ্রি) এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৯৫টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রী জানান, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের উদ্যোগে ২০২৪ সালে ১ হাজার ৪১৭টি, ২০২৫ সালে ১ হাজার ১২৩টি এবং ২০২৬ সালে ৩৬৪টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফতুল্লার পিলকুনি এলাকার একটি প্রতিষ্ঠানকে, যা মেসার্স নাস ফিনিশিং নামে পরিচিত, এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানের মাধ্যমে এই জরিমানার কার্যক্রম সম্পন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম প্রতিবেদনে জানান, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ু দূষণের অবস্থা প্রমাণিত হয়। এরপরই তাদেরকে এক লাখ টাকা জরিমানা করতে হয়। পরিবেশ দূষণকারী প্রকল্প কিংবা কারখানা বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পরিবেশ অধিদপ্তরের।

অভিযানে সহযোগিতার জন্য সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিমও উপস্থিত ছিল। সেইসাথে অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত

আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল লঞ্চঘাট এলাকায় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, জেলা ইউনিট সদস্য মো. আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম ইউসুফ, আসাদুজ্জামান সবুজ, সাইফুল ইসলাম সাইফী, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মো. সানাউল্লাহসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, গণভোটের গণরায়ের বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক উপস্থিতিতে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিকে আরও বেগবান করবে এবং জনমতের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%