ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশুলিয়ায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


আশুলিয়ায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। 

এর আগে সোমবার (১০ আগস্ট) রাতে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম মো. শাহিন (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. রাশেদ মিয়াসহ পুলিশের একটি দল আশুলিয়া থানার কবিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় চিহ্নিত মাদক কারবারি শাহিনকে আটক করে তার কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার ইয়াবার ওজন ৩৪০ গ্রাম এবং মূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার শাহিন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ডিবি পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কর্মকর্তা যোগদানের ৩ মাস পরও দায়িত্ব হস্তান্তর হয়নি, এক চেয়ারে দুই কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


নতুন কর্মকর্তা যোগদানের ৩ মাস পরও দায়িত্ব হস্তান্তর হয়নি, এক চেয়ারে দুই কর্মকর্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে একই পদে দুই কর্মকর্তাকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। নতুন কর্মকর্তা যোগদানের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী দায়িত্ব হস্তান্তর করেননি এমন অভিযোগ উঠেছে।

এতে একদিকে যেমন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে, অন্যদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনাও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিশাদ তামান্না চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিনকে নাগেশ্বরী উপজেলার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।

এরপর গত ৬ এপ্রিল নাগেশ্বরী উপজেলার মূল দায়িত্বের পাশাপাশি ভূরুঙ্গামারী উপজেলার অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন সোহেলী পারভিন। তবে যোগদানের পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও তিনি এখনো ভূরুঙ্গামারী কার্যালয়ের দায়িত্ব বুঝে পাননি বলে অভিযোগ করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন বলেন,যোগদানের পর আগের কর্মকর্তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে দায়িত্ব হস্তান্তরের জন্য জানানো হয়েছে। কিন্তু এখনো তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি।

অভিযোগ রয়েছে, ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তী রানী বর্তমানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত থাকায় প্রভাব খাটিয়ে দায়িত্ব হস্তান্তর করছেন না।

তবে অভিযোগের বিষয়ে জয়ন্তী রানীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দীর্ঘদিন ধরে একই পদে দুই কর্মকর্তার অবস্থান এবং দায়িত্ব হস্তান্তর না হওয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত এ জটিলতার নিরসন করে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূর লাশ বিছানায়, গরু-ছাগলসহ উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


গৃহবধূর লাশ বিছানায়, গরু-ছাগলসহ উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

নেত্রকোনার মোহনগঞ্জে মুন্নী আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের দাবি, মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুন্নী আক্তার কয়ড়াপাড়া গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী এবং উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে স্বামীর ঘরে মুন্নীর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে বিছানায় রেখে চলে যান। গভীর রাতে পুলিশ খবর পেয়ে গিয়ে বিছানায় শোয়ানো অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করে।

মুন্নীর চাচাতো ভাই মো. মিঠু জানান, রাত সাড়ে ১০টার দিকে সোহাগের পরিবারের লোকজন ফোন করে মুন্নী ফাঁস নিয়েছেন এবং মারা যেতে পারে বলে জানান। পরে তারা সেখানে গিয়ে একটি কক্ষে বিছানার উপর মুন্নীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা গরু-ছাগল নিয়ে বাড়ি থেকে চলে যান।

মিঠু বলেন, মুন্নীকে হত্যার পর তার মরদেহ ফাঁসিতে ঝোলানো হয় এবং পরে মাথায় পানি ঢেলে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ ঘটনায় সোহাগসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। মরদেহ দাফন শেষে থানায় অভিযোগ করা হবে।

এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে মুন্নীর লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে। লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পরিবারের লোকজন মাথায় পানি ঢেলেছিলেন বলে জানা যায়। তবে প্রকৃতপক্ষে কীভাবে মুন্নীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে জেলা সদরে একটি সভায় রয়েছেন। তিনি থানায় ফেরার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের ৩ নাগরিক মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের ৩ নাগরিক মুক্তি পেলেন

 

মেহেরপুরের ইসাখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত ও বাংলাদেশে আটক উভয় দেশের তিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের আটক তিন নাগরিককে মুক্তি দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন।

মঙ্গলবার সকালে নিজের মরিচ খেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায় সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসে স্থানীয়রা।

 

আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

আর আটকদের মধ্যে দুই ভারতীয় নাগরিক হলেন—সচিন কর্মকার ও নারায়ণ দেব।

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাকে ছেড়ে না দেওয়ায় স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসে। পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মুক্তি দেওয়া হয়েছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নব চন্দ্রপুর কম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করার উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবন মসজিদে।

আজ মঙ্গলবার বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে হয়। পরে দোয়া ও মোনাজাতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%