০৭:৩৪ পি.এম
সদর উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় একজন রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই সাথে ওই রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ বুধবার নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায়, নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে এই শাস্তির আদেশ প্রদান করেন।
মোবাইল কোর্টে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ওই রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে। এরপর সাজা পরোয়ানার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন