ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২


ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।

আজ সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে চারজন এবং রংপুর বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৭৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৭ জন মারা গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪ জন

রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন সিটি ক্লাব এলাকায় রাতে আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। কিন্তু এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন সাকিব। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি দিয়ে উদযাপন করছিলেন। এমন সময় হঠাৎ করে আগুনের কারণে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়। তাহাসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। তাহাসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায় অবস্থিত। এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে সাকিব নামের যুবকের দুই পা দগ্ধ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


জয়পুরহাটে যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার বেসিক ও আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রিফ্রিজারেশন, পোষাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি আত্মকর্মসংস্থানের ওপর জোর দেন এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনের আহ্বান জানান। বিশেষ করে বেকার ও স্বল্প শিক্ষিতরা এই ধরনের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এম খালেক এবং প্রায় ১৭৭ জন প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের জন্য কোর্সের মেয়াদ ৩ মাস ও ৬ মাস হিসেবে নির্ধারিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শার্শায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


শার্শায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় একটি স্যালোচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।

এটি ঘটেছে সোমবার (২০ জুলাই) সকালে।

এ ঘটনার ফলে মোটরসাইকেলের অপর আরোহী, ট্রলির চালক এবং হেলপারসহ আরো তিনজন আহত হয়েছেন।

নিহত যুবক দুজন হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরব। উল্লেখ্য, আমিরুল ও নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রবিবার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফুটবল ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সাথে, ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে একটি স্যালোচালিত ট্রলি গোগা ইউনিয়নের দিকে যাচ্ছিল। ঠিক তখনই, রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় আসলে উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এছাড়া, আহত ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরবকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সকালে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম এ বিষয়ে জানান, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে আটক

ভারতের যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ মুভমেন্ট’ সোমবার (২০ জুন) দাবি করেছে যে তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ আটক করেছে। এই দাবি সামনে আসার পর, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সংগঠনের দুই নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর আন্দোলনের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান যে, তারা মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একটি চিঠি দিয়েছি এবং নাড্ডা আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করবেন। বর্তমানে সেই প্রক্রিয়া চলছে।’

মেডিক্যাল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনটি শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করছে।

এই দাবির প্রেক্ষিতে, হাজার হাজার সমর্থক সোমবার সংসদের দিকে মিছিল করার চেষ্টা করলে রাজধানী দিল্লিতে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দিল্লির জন্তর মন্তরে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং তাদের সমর্থকরা ‘চলো সংসদে’ কর্মসূচি শুরু করার জন্য জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে তাদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ ঘটে।

এর আগে, রবিবার দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি এবং এলাকায় বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। নিরাপত্তার স্বার্থে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন, রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ বন্ধ রাখা হয়। এর ফলে রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের ভোগান্তি এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

স্টেশনগুলো বন্ধ থাকার কারণে শত শত যাত্রী আটকা পড়েছেন। অনেককে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ও দীর্ঘ পন্থা ব্যবহার করতে হয়েছে।

দিল্লির অন্যতম ব্যস্ত ইন্টারচেঞ্জ স্টেশন রাজীব চকে বন্ধ প্রবেশ ও বের হওয়ার গেটের সামনে যাত্রীদের দীর্ঘ সারি এবং ভিড় দেখা গেছে।

এর আগে শনিবার উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যখন সিজেপি-সমর্থিত আন্দোলনের অংশ হিসেবে ২১ দিন ধরে অনশনরত শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলতি বছরের মে মাসে একটি অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা তেলাপোকা নামে পরিচয় দেন।

গত এক মাস ধরে তারা দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের সঙ্গে কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও যোগ দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুক অনশন চালিয়ে যাচ্ছেন। এতে তার ৯ কেজির বেশি ওজন কমে গিয়েছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও সোনম ওয়াংচুক সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়ার ঘোষণা করেছিলেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি রসিকতা করে বলেন, প্রয়োজনে মৃত্যুর পরও তার আত্মা এই আন্দোলনের সঙ্গে থাকবে।

আন্দোলনকারী সোনম ওয়াংচুক দিল্লির সফদরজং হাসপাতাল থেকে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করেছেন। যেখানে তিনি দাবি করেন, তাকে অবৈধভাবে আটক করা হয়েছিল। জন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সমর্থকদের সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলকে সফল করার আহ্বান জানিয়েছেন।

টানা তিন সপ্তাহের অনশনের কারণে ওয়াংচুক বর্তমানে শারীরিকভাবে দুর্বল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন।

কথিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ওয়াংচুক এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন। তার বার্তায় তিনি আন্দোলনটিকে ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি প্রশ্নপত্র ফাঁসের মতো অবিচার এবং তার ভাষায় অবৈধ আটকের মতো ভয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%