ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল


চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে নতুন ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "চট্টগ্রামে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার পরিধিও বেড়ে যাচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, সরকারি হাসপাতালগুলো ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছে।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান তুলে ধরে মেয়র বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, "সেবার মাধ্যমে সাজিনাজ হাসপাতাল চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।" তিনি বলেন, সাজিনাজ হাসপাতাল রোগীদের মানসম্মত ও সুচিকিৎসাসেবা প্রদান করছে। রোগী ও অভিভাবকদের প্রতি আস্থা রাখার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী ও ডা. এস এম সরওয়ার আলম বক্তব্য দেন। এছাড়া হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, ডিরেক্টর মেডিকেল আফ্যায়ার্স ডা. ফারুক হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

এ সময় তিনি উল্লেখ করেন, অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং চোখের যত্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই দিবসটির মূল লক্ষ্য। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবং চাঁদপুরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানোর জন্য ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মো. জিয়াউর রহমান প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু সাজিম ভোমরা সীমান্ত থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু সাজিম ভোমরা সীমান্ত থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলা পুলিশের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, তিন দিন আগে শিশুটিকে গোপালগঞ্জ থেকে অপহরণ করা হয়।

উদ্ধার হওয়া শিশু সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অপরদিকে, গ্রেপ্তার মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন শিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাত ৮ টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাজিমকে নিয়ে যান মুন্না। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না। টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেলেন রাকিব রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেলেন রাকিব রহমান

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। এই পুরস্কারটি যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত রেস্তোরাঁটির দীর্ঘ ২৫ বছরের গ্রাহকদের আস্থা অর্জন এবং খাবারের মান ও মেনুতে ধারাবাহিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

গত রবিবার (৪ অক্টোবর) লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।

রাকিব রহমান নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের ছেলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যজুড়ে হাজারো গ্রাহক তাঁদের পছন্দের রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও শেফদের পক্ষে ভোট প্রদান করেন। পরে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।

রাকিব রহমানের মতে, গ্রাহকদের আস্থা তাঁর রেস্তোরাঁর সবচেয়ে বড় অর্জন। তিনি দেখেন, বছরের পর বছর একই গ্রাহকদের ফিরে আসা এবং তাঁদের পরিবারের নতুন প্রজন্মের কাছে ‘স্পাইস হেভেন’-এর পরিচিতি ছড়িয়ে পড়া রেস্তোরাঁটির সাফল্যের অন্যতম কারণ।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকিব রহমান বলেন, ‘বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ষসেরা পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই।’

কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ মন্তব্য করেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়্ড হ্যাটন, সমারসেটের টনটনের এমপি গিডিয়ন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার।

যুক্তরাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে কারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বছরে চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেনের এই শিল্পে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি আকারের এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।

রাকিব রহমানের এ অর্জনে নরসিংদীর মনোহরদীসহ তাঁর এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় ‘স্পাইস হেভেন’-এর এই স্বীকৃতি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা বাজার এলাকার ‘শারমিন এগ্রো অ্যান্ড ফিশারি’-তে রাতের আঁধারে এক কেয়ারটেকারকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শুধু মারধরই করেনি, বরং আর্তচিৎকার যেন বাইরে না আসে, সেজন্য মুখে কাপড় গুঁজে তাঁকে ফেলে রেখে যায়।

আহত ব্যক্তির নাম সবুজ শেখ (৩৮)। তিনি উক্ত ফিশারির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে প্রতিদিনের মতো জেলেরা ফিশারিতে মাছ ধরতে গেলে তাঁকে হাত-পা বাঁধা ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সবুজ শেখের স্ত্রী শারমীন আক্তার বলেন, "আমার স্বামী মাছের ঘেরে পাহারার কাজ করতেন। তাঁকে এভাবে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। তিনি এখন হাসপাতালে, ঠিকমতো কথা বলতেও পারছেন না। আমরা তাঁর চিকিৎসা ও সুস্থতা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে বিচার চাই।"

স্থানীয় বাসিন্দা ও গৃহিণী নাজমা বেগম বলেন, "এখানে স্থানীয় এলাকায় রাতের বেলা কিশোর গ্যাংয়ের আনাগোনা, অসামাজিক কর্মকাণ্ড এবং নিরাপত্তাহীনতা নিয়ে তাদের ভয় লাগছে। পর্যটনের নামে নদীর পাড়ে এসে নানা প্রকার অসামাজিক কাজে কিশোর প্রকাশে অপরাধে করছেন। এদের আইনের আওতায় আনা প্রয়োজন।" শারমীন এগ্রো ফিশারি সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালক হানিফ জানান, গুরুতর জখম হওয়ায় সবুজ শেখ এখনো কথা বলার মতো অবস্থায় নেই; তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হামলাকারীদের শনাক্ত ও তাদের বিচার কামনা করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, আহত সবুজকে খামার মালিক হানিফ হাসপাতালে ব্যস্ত থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করতে গিয়ে লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পর শুক্রবার পর্যন্ত পুলিশের কোনো টিম ঘটনাস্থল পরিদর্শন করতে আসেনি, যা তাঁদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকা বাসী ও ফিশারি কর্তৃপক্ষ অনতিবিলম্বে এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়, ঘটনার রাতে দুইটা থেকে তিনটার মধ্যে কয়েকজন ব্যক্তি মাছের খামারে ঢুকে পাহারাদার সবুজ শেখকে মারধর করেন। একপর্যায়ে তাঁর হাত-পা পেছনে বেঁধে মুখে কাপড় গুঁজে রাখা হয়। পরে তাঁকে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

ভোরে মাছ ধরতে যাওয়া জেলেরা তাঁকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে খামারের অংশীদার হানিফ মিয়াসহ অন্যরা তাঁকে উদ্ধার করেন। প্রথমে সবুজকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আহত সবুজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

সবুজের বাড়ি জালিয়ার চরে। স্ত্রী শারমিন ও সন্তানদের নিয়ে তাঁর সংসার। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মেয়ে খাদিজার বয়স ১৫ বছর, সানজিদার ১৪ বছর এবং ছেলে তাফসিরুলের বয়স ছয় বছর। পরিবারের উপার্জন ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। একদিকে হাসপাতালে স্বামীর সুস্থতার অপেক্ষা, অন্যদিকে হামলার ঘটনায় ন্যায়বিচারের আশায় দিন কাটছে পরিবারের।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তাঁদের দাবি, রাতের আঁধারে একদল কিশোর মাছের ঘেরে এসে এ হামলা চালিয়েছে। তবে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা-ও স্পষ্ট নয়।

স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার পর শুক্রবার পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি। দুই দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

খামারের অংশীদার হানিফ মিয়া অভিযোগে উল্লেখ করেন, আহত সবুজের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%