ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে অভিনেতা ডিনো মোরিয়া গ্রেপ্তার


অর্থনৈতিক অনিয়মের অভিযোগে অভিনেতা ডিনো মোরিয়া গ্রেপ্তার

মুম্বাইয়ের মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) মামলাটির তদন্তের অংশ হিসেবে ‘রাজ’ অভিনেতাকে হেফাজতে নেয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের পূর্বে, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা ধরে ডিনোকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্ত করছে ইওডব্লিউ।

তদন্তকারীদের দাবি, এই অনিয়মের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: বিচ্ছেদের পর জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন উঠেছে

ডিনো মোরিয়ার নাম এই মামলায় বেশ কিছুদিন ধরে উঠছে। গত বছরের জুনে, অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি জায়গায় অভিযান পরিচালিত হয়। ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়ার বাড়ি ছাড়াও ঠিকাদার ও মধ্যস্থতাকারীদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থাটি।

মিঠী নদীর পলি অপসারণের জন্য দেওয়া বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত এগোচ্ছে। ঠিকাদার, মধ্যস্থতাকারী ও পৌরসভার কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি কীভাবে চুক্তি দেওয়া হয়েছিল এবং অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা তদন্ত করছেন ইওডব্লিউর কর্মকর্তারা।

তদন্তে এর আগে ১৮ লাখ রুপি ‘ইউবিও রাইডজ’ নামে একটি সংস্থায় স্থানান্তরের তথ্য সামনে আসে। ওই সংস্থার অন্যতম পরিচালক ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া। পুলিশ কর্মকর্তাদের দাবি, মামলার অন্যতম মূল অভিযুক্ত কেতন কদম ওই অর্থ স্থানান্তর করেছিলেন। মিঠী নদীর পলি অপসারণ সংক্রান্ত কথিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে মামলায় ডিনো মোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তাকে কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়নি।

আরও পড়ুন: ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন কে-পপ তারকা ইজে

বলা দরকার, ২০০২ সালে মুক্তি পাওয়া ‘রাজ’ সিনেমা দিয়ে পরিচিতি পান ডিনো মোরিয়া। বিপাসা বসুর সঙ্গে তার রসায়ন দর্শক মনে জায়গা করে নিয়েছিল। এরপর এই অভিনেতাকে দেখা যায় ‘আকসার’, ‘পেয়ার মে কাভি কাভি’, ‘গুনাহ’, ‘নিউ ইয়ার’সহ বেশ কিছু সিনেমায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা ‎কুলাউড়া প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা

‎মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার দায়ের করা হয়েছে।
‎
‎শুক্রবার( ২ অক্টোবর) এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেড়িগাঁও) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় বাসিন্দা মজমিল আলী মজইয়ের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
‎পরে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির বসতঘরের একটি কক্ষ থেকে সাদা রঙের ব্যাগে রাখা ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
‎এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। বোতলের গায়ে ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেট সিরাপ উল্লেখ রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা সিরাপের পরিমাণ ১ হাজার ৩০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা সিরাপ জব্দতালিকামূলে জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
‎এ ঘটনায় পলাতক মজমিল আলী মজই (৩২), পিতা—মৃত রহিছ আলী, মাতা—রাশিদা বেগম, সাং—সঞ্জরপুর (বেড়িগাঁও), ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার দায়ের করা হয়েছে।
‎তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ভিসা সহায়তা দিতে আসছে রোমানিয়ার কনস্যুলার টিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ঢাকায় ভিসা সহায়তা দিতে আসছে রোমানিয়ার কনস্যুলার টিম

বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে রোমানিয়ায় যাওয়ার ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা প্রদানের জন্য ঢাকায় আসছে রোমানিয়ার দূতাবাসের একটি প্রতিনিধি দল। এই সেবা আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে প্রদান করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রধানত স্টাডি ভিসার আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।

তবে, আবেদন গ্রহণের জন্য শুধুমাত্র অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। যাদের ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন সতর্কতার সঙ্গে যাচাই করার পাশাপাশি ঢাকায় আসার আগে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞা বৃদ্ধি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র জলে এবং স্থলে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি আরো বৃদ্ধি করছে।

ওয়াশিংটন ইরানের আশপাশের জলসীমায় ২ হাজার মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত রবিবার সান দিয়েগো ঘাঁটি ত্যাগ করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর একদিন পর, দুই হাজার সেনা নিয়ে ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ইউনিটও যাত্রা করেছে।

মার্কিন ওই কর্মকর্তার দাবি, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং গ্রুপ অবস্থান করবে। এর সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমানও থাকবে।

তবে পেন্টাগন বলছে, কূটনৈতিক আলোচনা যেভাবেই এগিয়ে যাক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক বিকল্প খোলা রাখতেই এই সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে।

অর্থনৈতিক চাপ বৃদ্ধি

সামরিক প্রস্তুতির পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ওয়াশিংটন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানের অধীনে ইরানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইরান খোদ্রো ও সাইপার, পাশাপাশি রেল, উৎপাদন এবং ইস্পাত খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

এদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সুপারট্যাঙ্কার। এতে আগুন লেগে যায়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির এ পরিস্থিতিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

দুজারিক বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ ছিল। তবে আশা করি, কাতারের মধ্যস্থতায় এই দফার আলোচনা অব্যাহত থাকবে। সুতরাং যোগাযোগের এই পথগুলো খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে কখনোই পিছপা হবে না তার দেশ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করছে তেহরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের সিংড়ায় শুরু হলো ৮ম স্কাউট সমাবেশ, অংশ নিচ্ছে ১৬০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


নাটোরের সিংড়ায় শুরু হলো ৮ম স্কাউট সমাবেশ, অংশ নিচ্ছে ১৬০ শিক্ষার্থী

নাটোর, ২ অক্টোবর ২০২৬ : আজ পাঁচ দিনব্যাপী ৮ম স্কাউট সমাবেশ শুরু হয়েছে সিংড়া উপজেলার মধ্যে।

সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, এবং বড়সাঁঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।

পাঁচদিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন ইউনিট লীডারের নেতৃত্বে ১৬০ জন শিক্ষার্থী এবং ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%