০২:৪৩ এম
‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নম্বর আইন)’ এবং ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ -এর আওতায় আইন দুটি সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। উত্থাপন করার পর বিল দুটি যথাক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে এ বিল দুটি উত্থাপন করেছেন যথাক্রমে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিল দুটি জাতীয় সংসদে উত্থাপন করার পর সংশ্লিষ্ট কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য স্পিকার নির্দেশনা দিয়েছেন। এরপরে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ বিলটিও উত্থাপন করলে, এই বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কমিটিতে পাঠানোর নির্দেশ দেন স্পিকার।
‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নম্বর আইন)’ এর উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এ আইনের মাধ্যমে দেশের চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এর আওতায় একটি বিশেষায়িত হাসপাতাল ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল’ নামের একটি হাসপাতালে স্থাপন করা হয়েছে। হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও, এটি সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি চিকিৎসকসহ অন্যান্য সহায়ক জনবল নিয়োগ না হওয়া এবং পরিচালনার পদ্ধতি অস্পষ্ট থাকার কারণে।
এই হাসপাতালটি চালু করার জন্য সুস্পষ্ট পরিচালনা পদ্ধতি এবং জনবল নিয়োগ করা আবশ্যক, এই কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় উক্ত হাসপাতালটিকে ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর অধীনে পরিচালিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিলে আরও বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধারণের বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর ফলে, বিশ্ববিদ্যালয়কে অনুরূপ কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানির শেয়ার অর্জন, ধারণ ও হস্তান্তরের সুস্পষ্ট ক্ষমতা দিতে প্রাসঙ্গিক বিধানগুলো অধিকতর সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট করার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর সংশোধন আবশ্যক।
বিলে জানানো হয়েছে, অনুরূপ কোম্পানি গঠন ও পরিচালনার বিষয়ে সিন্ডিকেটের ক্ষমতা, সংবিধি প্রণয়নের পরিধি, বিশ্ববিদ্যালয় তহবিলে অনুরূপ কোম্পানি থেকে প্রাপ্ত আয় অন্তর্ভুক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী আইনে সুস্পষ্টভাবে সন্নিবেশিত করা প্রয়োজন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬ বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশের পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে প্রায় ৪৫ বছর আগে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রতিষ্ঠা করা হয়েছিল।
বর্তমান সময়ের প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা সংক্রান্ত অপরাধ সংঘঠনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান আইনের বিভিন্ন ধারা আজকের সময়ে প্রাসঙ্গিক নয়। পাবলিক পরীক্ষাগুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য, ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে পরীক্ষা সংক্রান্ত অপরাধ এবং সেগুলোর দণ্ড আইন আঁকড়ানোর উদ্দেশ্যে বিদ্যমান আইনের জরুরি ভিত্তিতে সংশোধন প্রয়োজন।
গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকের নির্দেশনা অনুযায়ী খসড়ায় সংযোজন/বিয়োজন ও পরিমার্জন করা হয়। খসড়া আইনটি গত ২৮ এপ্রিল লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ ভেটিংয়ের জন্য পাঠানো হলে, তারা গত ৭ মে আইনটি ভেটিং করে পাঠিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কিছু অনুচ্ছেদ সংশোধন করে আবারও ভেটিং সম্পন্ন করা হয়, এবং গত ১৮ মে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। গত ৪ জুন মন্ত্রিসভা বৈঠকে আইনটি সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা মোতাবেক আইনটি সংশোধন করে পুনরায় ভেটিং সম্পন্ন করে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ১৬ (i) অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য গত ১০ জুন মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়। এরপর, গত ১৮ জুন সংশোধনী আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন