ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রুশ হামলায় ইউক্রেনে মৃত্যু ৩


রুশ হামলায় ইউক্রেনে মৃত্যু ৩

ঢাকা, ২১ জুন, ২০২৬ : রাশিয়া ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক ও পোলতাভা অঞ্চলে হামলা চালিয়েছে।

রাশিয়ার ওই হামলায় তিন জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এই তথ্য স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা কার্যত থমকে রয়েছে। এই পরিস্থিতিতে মস্কো ও কিয়েভ উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা আরও বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

সংবাদ বার্তা সংস্থা এএফপি’র।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের তিনটি জেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, সাম্প্রতিক রুশ হামলায় মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন নিকোপোল অঞ্চলের ৭০ বছর বয়সী একজন নারী।

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি দিয়াকিভনিচ জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় রাশিয়ার একটি হামলায় দুই জন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জন শিশু আছেন।

আরও পড়ুন: সৌদির দাবি, ৫ ড্রোন ধ্বংসের মধ্যে ৪টি মদিনার দিকে ছিল

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতে ইউক্রেনের ২৩৯টি ড্রোন ভূপাতিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, ‘আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্বের আসনে দেখতে হলে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আরও পড়তে হবে, আরও শিখতে হবে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে।’ রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে কাল অনুষ্ঠিত ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, ‘যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মর্যাদাশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। রাজশাহীকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজশাহীকে বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি শিক্ষার্থীদের এ পি জে আব্দুল কালামের জীবনাদর্শ অনুসরণ করে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্য অর্জনের আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে শিক্ষার্থীদের বাংলাদেশের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত হিসেবে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। মার্জিত আচরণ ও সুমিষ্ট বাচনভঙ্গির মাধ্যমে বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি। তিনি ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ে আরও বৃহৎ পরিসরে এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের আশ্বাসও দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান খান। বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, আবুল কালাম আযাদ সুইট, কাজী শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, ডা. খন্দকার মো. ফয়সল আলম, ড. মো. ইব্রাহিম আলী, প্রফেসর ড. শিখা সরকার, মো. মেহেদী হাসান এবং মো. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭শ’ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনকে ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার (২১ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন বলেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর কয়েকটি অনলাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রী ববির স্বামী। এ নিয়ে শনিবার রাতেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রদান করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে “কোথাও কথিত স্ত্রী”, “কোথাও স্ত্রী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।'

ভুয়া তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি আরো লেখেন, 'মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।'

এদিকে সংবাদ সম্মেলনে এডিসি আল আমিন হোসাইনের মাধ্যমে জানা যায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় আবুল বাশারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে। এরপর থেকে তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করার পরেও তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

পুলিশের ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বিরোধীদলীয় নেতার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা শহরের জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে। একই সঙ্গে তারা ভবিষ্যতে বাংলাদেশ-সুইডেনের বিনিয়োগ আরো বাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা প্রত্যাশা করেছেন যে, ভবিষ্যতে সুইডেন বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন জানাবে। বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামোর সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকের সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকাল ক্লাস বর্জন করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকাল ক্লাস বর্জন করছে

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল দ্রুত চালু এবং একাডেমিক সংকট নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা এ ঘোষণা করেছেন।

এসময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না হওয়ায় তারা ক্লিনিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে চিকিৎসাশিক্ষা ব্যাহত হচ্ছে এবং পেশাগত দক্ষতা অর্জনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রেখেছেন শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাবাসসুম মাইশা।

আরো পড়ুন

সরকার ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী

বক্তারা অভিযোগ করেন, গত বছর হাসপাতাল চালুসহ বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। বার বার আশ্বাসের পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা বলেছেন, হাসপাতাল চালু না হওয়া এবং পূর্বে উত্থাপিত দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি চলতে থাকবে। একইসঙ্গে দাবি আদায়ে গড়িমসি হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%