ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মেক্সিকোতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলনে ইরানের ফুটবলাররা


মেক্সিকোতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলনে ইরানের ফুটবলাররা

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানায় প্রথম অনুশীলন করেছে ইরান জাতীয় ফুটবল দল। সোমবার, দলের এই প্রথম অনুশীলনকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখযোগ্যভাবে, টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনার কারণেই তাদের ঘিরে এমন বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ইরানের এই হাই-প্রোফাইল অনুশীলন সেশনটি সাধারণ দর্শক ও মিডিয়ার জন্য সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে আয়োজন করা হয়েছিল। তবে এর পরও স্থানীয় ফুটবল অনুরাগী ও মেক্সিকান ভক্তরা ইরানের ফুটবলারদের এক নজর দেখার উদ্দেশ্যে ট্রেনিং সেন্টারের আশেপাশে ভিড় জমান।

আরও পড়ুন: টেলর ও বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ৫০৪ রানের পাহাড়

অনুশীলন কেন্দ্রে পৌঁছানোর পর বেশ কিছু সমর্থক খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেখানে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তিনি হাসিমুখে উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে থাকা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে স্বাক্ষর করেন।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শুরু থেকেই ইরান দলের ওপর বিশেষ নজর ছিল ফুটবল মহলে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইরান দলের মূল বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। কিন্তু যাতায়াত ও লজিস্টিক প্রক্রিয়া গোছানোর মাঝপথেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে অ্যারিজোনার প্রকল্প বাদ দিতে হয়।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি এবং টুর্নামেন্টের অন্যান্য লজিস্টিক জটিলতার সুরাহা হওয়ার আগ পর্যন্ত, ইরান দল অন্তর্বর্তীকালীন সময় হিসেবে তুরস্কে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করেছিল। পরে তুরস্ক থেকেই ইরান দলকে মেক্সিকোর ভিসা দেওয়া হয়। দলটি তুরস্ক থেকে স্পেনে যাত্রাবিরতি দিয়ে গতকাল মেক্সিকোতে পৌঁছায়।

এর মধ্যেই, ইরানের ফুটবলার, কোচ ও কয়েকজন সাপোর্ট স্টাফকে বিশ্বকাপ খেলার ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের শীর্ষ কর্মকর্তাদের ভিসা দেয়নি ট্রাম্পের সরকার। এ নিয়ে দুদেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ফিফার কাছে চিঠিও দিয়েছে ইরান।

আরও পড়ুন: পর্ন তারকাকে ‘শুভেচ্ছাদূত’ করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব

বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসে মেক্সিকোর সীমানায় মূল বেস ক্যাম্প স্থাপনের এই সিদ্ধান্তটি মূলত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব এড়ানোর একটি কৌশলগত বিকল্প। এর ফলে, ইরান দল লজিস্টিক ও পরিচালনাগত ঝামেলা অনেকটাই কমিয়ে শান্তিতে মাঠের খেলায় মনোযোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ লোগোর ভেতরে লুকানো ৭টি রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


বিশ্বকাপ লোগোর ভেতরে লুকানো ৭টি রহস্য!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর লোগো প্রকাশিত হওয়ার পর থেকেই এই লোগো নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে খুব সাধারণ বা ‘অলস ডিজাইন’ বলে খোঁচা দিয়েছেন, তবে বিশেষজ্ঞদের মতে, এর ভেতরে রয়েছে গভীর ব্র্যান্ডিং কৌশল, মনস্তাত্ত্বিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি বিপণন ভাবনা।

লোগোর মূল নকশায় বিশ্বকাপ ট্রফি ও ‘২৬’ সংখ্যা দেখা যাচ্ছে। যদিও বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ ডিজাইন নয়, বরং এটি ভবিষ্যতের ক্রীড়া ব্র্যান্ডিংয়ের একটি রূপরেখা হিসেবেও বিবেচিত হচ্ছে।

প্রথমত, বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার লোগোতে সরাসরি আসল বিশ্বকাপ ট্রফির ছবি ব্যবহার করা হয়েছে। এটি একবারও আগে দেখা যায়নি। তবে চমকপ্রদ বিষয় হলো, এই ট্রফির ছবি নতুনভাবে তৈরি করা হয়নি; বরং এটি একটি পূর্ববর্তী প্রচারণার ছবির পুনর্ব্যবহার বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, লোগোর ‘২৬’ সংখ্যাটিকে কেবল একটি সংখ্যা হিসেবে দেখা হয়নি। এটি মোট ৪৮টি জ্যামিতিক ইউনিট বা ব্লক দিয়ে তৈরি করা হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রতিনিধিত্ব করছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও একই আকারের ডিজাইন কাঠামো ব্যবহার করা যাবে, কেবল বছর বা সংখ্যাটি বদলালেই নতুন লোগো তৈরি করবে। এটি একটি স্থায়ী ব্র্যান্ডিং সিস্টেম তৈরির অংশ।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই লোগো ডিজিটাল যুগের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। মোবাইল, অ্যাপ আইকন এবং ডার্ক মোড স্ক্রিনে এটি সহজে দৃশ্যমান হতে পারে, যা ‘ডিজিটাল ফার্স্ট’ কৌশলের অঙ্গ।

লোগোর ‘২৬’ অংশটি ফাঁকা এবং সাদা রঙে রাখা হয়েছে, যার মাধ্যমে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ১৬টি শহর নিজেদের সংস্কৃতি ও রঙ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে।

এছাড়াও, ফিফা ‘#WeAre26’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বজুড়ে সমর্থকদের লোগোর সাথে যুক্ত করেছে, যাতে যে কেউ এটিকে সহজে আঁকতে, রঙ করতে বা নিজের মতো করে ব্যবহার করতে পারে।

সর্বশেষে, সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই লোগো ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি ছিল একটি পরিকল্পিত কৌশল। ডিজাইন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ফিফা ইচ্ছাকৃতভাবে একটি “বিতর্ক-উদ্দীপক ডিজাইন কৌশল” গ্রহণ করেছে, যাতে সমালোচনা, মিম ও আলোচনা বৃদ্ধি পায় এবং প্রচারণা স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে।

সূত্র: এই সময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে নকলা পৌর শহরের শুঁটকি মহল্লায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই ও নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদুল হক ফরিদ। তিনি জানান, মুজিবুল আজাদ ডেবিট নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে বলে পরিবারের জানা নেই। এর আগের রাতেও পুলিশের একটি দল তাদের বাড়িতে গিয়েছিল বলে দাবি করেন তিনি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে গেছেন। সোমবার (৮ জুন) পিয়ংইয়ংয়ে পৌঁছানোর সময় তাকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছেন কিম জং উন, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা।

বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শি’র এই রাষ্ট্রীয় সফরের প্রধান লক্ষ্য হল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধুত্বকে আরও শক্তিশালী করা।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ঐতিহাসিক কিম ইল সুং স্কয়ারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জমকালো এবং বর্ণাঢ্য গণ-অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে সোমবার সকালে শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ান যখন পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান, তখন তাদের উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন ও ফার্স্ট লেডি রি সল জু।

শি জিনপিংয়ের উত্তর কোরিয়ার সফর শুরুর কয়েক আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রোদং সিনমুন’-এ তার একটি নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে তিনি উল্লেখ করেন, কিম জং উনের সঙ্গে এই বৈঠক দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উভয় নেতা বিস্তারিত আলোচনা করবেন।

বিশ্লেষকদের মতে, এই সফর চলাকালীন চীন ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠক বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই সফরের মাধ্যমে বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিতে আমন মৌসুমের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ব্রিতে আমন মৌসুমের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে আমন-২০২৬ মৌসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এটি সোমবার (৮ জুন) ব্রির কৌলিসম্পদ ও বীজ বিভাগ (জিআরএস)-এর উদ্যোগে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রির বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য মো. গোলাম সোবাহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিজ্ঞানীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে জানানো হয়, জিআরএস বিভাগ আমন মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫ জন বীজ ডিলারের মাঝে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এর মধ্যে বিএডিসিকে ইতোমধ্যে ৪২ টন বীজ সরবরাহ করা হয়েছে।

অবশিষ্ট ৫৫ টন বীজ ৪৬৪ জন বেসরকারি বীজ ডিলারের মাঝে বিতরণ করা হবে, যা থেকে তারা ভিত্তি বীজ উৎপাদন করবে। জানানো হয়েছে যে, ব্রির এই বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%