ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কোটি টাকার ‘মিথ্যা’ চাঁদাবাজি মামলা: জামিন পেলেন সাংবাদিক আসাদ সবুজ


কোটি টাকার ‘মিথ্যা’ চাঁদাবাজি মামলা: জামিন পেলেন সাংবাদিক আসাদ সবুজ

হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই হারুন পুলিশ লাইন্সে প্রত্যাহার, তদন্তে সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা

বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এদিকে, সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অভিযুক্ত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গঠিত তদন্ত টিমের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ৩ অক্টোবর বরগুনায় উপস্থিত হয়ে সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানো, হেনস্তা ও অমানবিক আচরণের অভিযোগ তোলেন। একই সঙ্গে ঘটনাটিকে পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ হিসেবে উল্লেখ করে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় মঙ্গলবার এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আসাদ সবুজের পক্ষে এ মামলায় কয়েক দফায় জামিনের আবেদন করা হয়। গত ৪ অক্টোবর বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিনের আবেদন করা হলে শুনানির জন্য প্রথমে ৬ অক্টোবর দিন ধার্য করা হয়। পরবর্তীতে বাদীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য ৭ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। বুধবার শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানিতে আসাদ সবুজের পক্ষে অ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।

জামিনের বিষয়ে প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, অনেকে চেয়েছিলেন আসাদ সবুজ দীর্ঘদিন কারাবন্দি থাকুক। তাঁর মতে, সবুজের সততা ও প্রতিবাদী অবস্থানই ছিল মূল সমস্যা। জামিনকে তিনি প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, পরবর্তী সময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আসবে বলে তাঁরা আশা করছেন।

তিনি আসাদ সবুজের মুক্তির দাবিতে যারা সম্পৃক্ত ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় পুলিশের আচরণ নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। সংগঠনটির দাবি, বিষয়টি খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল বরগুনায় গিয়ে মামলার সঙ্গে সংশ্লিষ্ট জমিজমা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। তাদের দাবি, সরেজমিনে অনুসন্ধানে কয়েকটি হিন্দু পরিবারের জমি দখলের প্রস্তুতির সঙ্গে মামলাটির সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই এবং তদন্তের ফলাফল প্রকাশের আগে বিষয়গুলোকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা সমীচীন নয়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে বরগুনা পুলিশ। মামলায় আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলাটি স্থানীয় বাসিন্দা স্বপন কুমার ঘোষ দায়ের করেন।

মামলাটিকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে হয়রানিমূলক ও সাজানো মামলা বলে দাবি করা হলেও, অভিযোগগুলোর বিষয়ে আদালতের বিচারাধীন প্রক্রিয়া এবং তদন্তের ফলাফলই চূড়ান্তভাবে বিষয়টি নির্ধারণ করবে।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় ধর্মীয় শিক্ষায় এগোচ্ছে শিশুরা, আটকে যাচ্ছে বেহাল রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


দীঘিনালায় ধর্মীয় শিক্ষায় এগোচ্ছে শিশুরা, আটকে যাচ্ছে বেহাল রাস্তায়

খাগড়াছড়ির দীঘিনালায় হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমির ২৬ শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, হাদিস ও কেরাত পরিবেশনের পাশাপাশি জানাজার নামাজের ওপর সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।

এ সময় উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করলে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা তাদের প্রশংসা করেন। পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে জানাজার নামাজের বিভিন্ন ধাপ ও নিয়ম নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকেরা জানান, ২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় ১৩০ জন।

অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের সমস্যার বিষয়টিও উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, একাডেমিতে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে কাঁচা রাস্তায় পানি জমে কাদায় পরিণত হওয়ায় শিশুদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা বলেন, মাদ্রাসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা যাতায়াতের সমস্যার কথা জানিয়েছেন। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, খুব শিগগিরই এই এলাকার যাতায়াত সমস্যার সমাধান হবে।

হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, সামান্য বৃষ্টি হলেই শিশুরা মাদ্রাসায় আসতে গিয়ে ভিজে যায়। রাস্তার পাশে থাকা পুকুরগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুবসমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, আজ ২৬ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করছে। আল্লাহ যেন তাদের কবুল করেন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার প্রসারে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকেরা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল ও সচেতনতামূলক কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের প্রাথমিক বিদ্যালকাউখালীতেয় পরিদর্শন: হাতে-কলমে শেখালেন পড়ার কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের প্রাথমিক বিদ্যালকাউখালীতেয় পরিদর্শন: হাতে-কলমে শেখালেন পড়ার কৌশল

পিরোজপুরের কাউখালীতে সদরে অবস্থিত কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি এ পরিদর্শনে যান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার।
পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের পাঠদানে অংশ নেন। তিনি সহজ উপায়ে সঠিক বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দ সহজে উচ্চারণের কৌশল এবং সহজ নিয়মে অংক সমাধান ও নামতা মনে রাখার নিয়ম হাতে-কলমে শিখিয়ে দেন।
পাঠদান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে ওয়াহিদুর রহমান বলেন, আপনারা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করবেন। কোনো ভয়ভীতি না দেখিয়ে ওদের যেন সহজভাবে ও আনন্দমুখর পরিবেশে হাতে-কলমে শেখানো যায়, সে চেষ্টা অব্যাহত রাখবেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন,
"শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু ক্লাসরুমের পাঠদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য শিশুরা যেন ভয় না পেয়ে ভালোবাসার সাথে পড়ালেখা শেখে। শিক্ষকরা তাদের সন্তানের মতো করে যত্ন নিলে কোমলমতি এই শিক্ষার্থীরা খুব দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারবে।
এছাড়া, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও বাথরুমের সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। ১৭৩ জন শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে এসব অবকাঠামোগত সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করা হবে।
উল্লেখ্য, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। জরাজীর্ণ ভবন ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষকরা এবং কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি ও নানা ভোগান্তির মধ্য দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে আদালতে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীনীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


ফেনীতে আদালতে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীনীর কারাদণ্ড

ফেনী আদালতে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীনীর কা/রা/দ/ণ্ড
ফেনী আদালতে দায়ের করা একটি ধ/র্ষ/ণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী নারীকে কা/রা/দ/ণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই সা/জা দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয় যে, আসামিকে হয়রানি করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই মিথ্যা ধ/র্ষ/ণ মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত আইন অনুযায়ী বাদীনীকে এই কারাদণ্ড প্রদান করেন।
আইনজীবীরা বলছেন, এ ধরনের রায় ভুয়া বা মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে একটি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, সতর্ক ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ডিসেম্বরে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, সতর্ক ডিবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসের জন্য নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে তিনি উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাশকতার সুনির্দিষ্ট শঙ্কা নেই, তবে আইনবিরোধী কোনো কার্যকলাপ ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওষুধ তৈরির যন্ত্রও জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, আটককৃত এসব ওষুধের মধ্যে শিশুদের জন্য নির্ধারিত ওষুধও রয়েছে। কিছু চিকিৎসক এসব ওষুধ জেনেবুঝেই প্রেসক্রাইব করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%